চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুকের ব্যাটে পাকিস্তানকে ইংলিশ জবাব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:01 পূর্বাহ্ন 15, অক্টোবর 2015
in স্পোর্টস
A A

আবুধাবি টেস্টে অধিনায়ক আলিস্টার কুকের দুর্দান্ত সেঞ্চুরিতে পাকিস্তানকে দারুণ জবাব দিচ্ছে ইংল্যান্ড। পাকিস্তানের করা ৫২৩ রানের জবাবে ৩ উইকেট হারিয়ে ২৯০ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছে ইংলিশরা। তবে এখনো পাকিস্তান ইনিংস থেকে ২৩৩ রানে পিছিয়ে রয়েছে ইংল্যান্ড।

আগের দিনের বিনা উইকেটে ৫৬ রান নিয়ে ব্যাট করতে নামে ইংল্যান্ড। দুই অপরাজিত ব্যাটসম্যান আলিস্টার কুক এবং মঈন আলী আরও ৬০ রান করে দলকে দারুণ সূচনা এনে দেন। দলীয় ১১৬ রানে ইমরান খানের বলে আউট হন মঈন আলী(৩৫)।

মঈন আলীর বিদায়ের পর উইকেটে আসেন ইয়ান বেল। পাকিস্তানি বোলারদের হতাশ করে ১৬৫ রানের দারুণ জুটি গড়ে তুলেন। দিনের শেষ দিকে ইয়ান বেলকে আউট করেন ওয়াহাব রিয়াজ। এরপর নাইটওয়াচম্যান হিসাবে নামা মার্ক উডকে সরাসরি বোল্ড করে পাকিস্তানকে খেলায় ফেরান তিনি।

শেষ পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে ইংল্যান্ড। সারা দিন এক প্রান্ত আগলে দারুণ ব্যাট করেছেন অধিনায়ক আলিস্টার কুক। দিন শেষে ১৬৮ রানে অপরাজিত রয়েছেন ইংলিশ অধিনায়ক। ৩২৯ বল মোকাবেলা করে ১৫টি চারের সাহায্যে এই রান করেন তিনি। এটি তার ক্যারিয়ারের ২৮তম টেস্ট সেঞ্চুরি।

পাকিস্তানের পক্ষে ওয়াহাব রিয়াজ ৭৯ রানে ২টি উইকেট নেন। অপর উইকেটটি পান ইমরান খান।

Previous Post

কোটিপতির সংখ্যায় যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে চীন

Next Post

ডিজিটাল নাতি-এনালগ নানা

Next Post

ডিজিটাল নাতি-এনালগ নানা

নিজেদের আদলে হিজড়াদের দুর্গা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT