চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কী নৃশংস নির্যাতনের পরে হত্যা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:58 অপরাহ্ন 03, আগস্ট 2015
in অন্যান্য, অপরাধ
A A

শিশু রাজন হত্যার রেশ কাটতে না কাটতে আবার ঘটেছে প্রায় একই ধরণের আরেকটি হত্যার ঘটনা। এবার খুলনায় চাকরি ছেড়ে দিয়ে অন্য কর্মস্থলে যাওয়ার কারণে রাকিব নামের ১২ বছরের এক কিশোরকে অমানুষিক নির্যাতনের পর হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার বিকেলে নগরীর টুটপাড়া কবরস্থান সংলগ্ন মটর সাইকেল গ্যারেজে ওই নির্যাতনের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানায়, গতকাল সোমবার গ্যারেজে কাজ করা শিশু রাকিব কর্মস্থল ছেড়ে দিয়ে অন্য গ্যারেজে চাকরি নেওয়ার অপরাধে তার মলদ্বারে কম্প্রেসার মেশিন দিয়ে পেটে হাওয়া ঢুকিয়ে নির্যাতন করে শরিফ ও মিন্টু। গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হলে সেখানকার চিকিৎসকরা রাকিবকে জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। ঢাকায় আসার পথে রাত ১২টার দিকে মারা যায় শিশু রাকিব।

ওই সময় ঘটনার প্রত্যক্ষদর্শী ও আশপাশের মানুষ গ্যারেজ মালিক মিন্টু তার ভাই শরীফকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। ঘটনার প্রত্যক্ষদর্শী মিন্টুর মা বিউটি বেগমকেও পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।

চিকিৎসকদের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, শিশু রাকিবের শরীরের অস্বাভাবিক পরিমাণ বাতাস প্রবেশ করানোর কারণে তার পেটের নাড়িভুড়ি ছিড়ে যায়, ফুসফুস ফেটে যায়। এছাড়াও ‍তার শরীরের বিভিন্ন অর্গান অকেজো হয়ে যাওয়ার কারণে সে মারা যায়।

রাকিবের মৃতদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মঙ্গলবার তার ময়নাতদন্ত করা হবে।

এঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী, মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নিহত শিশু রাকিবের পারিবারিক সূত্রে জানা গেছে।

এই ঘটনার আপডেট: এই লিংকে ক্লিক করুন

Tags: শিশু রাকিব হত্যা
Previous Post

রাজনীতিতে আগ্রহী তৃতীয় প্রজন্মের বাংলাদেশী আমেরিকান

Next Post

কী নৃশংস নির্যাতনের পরে হত্যা!

Next Post

বিয়ে করছেন স্পর্শিয়া

শিশু রাকিব হত্যায় মামলা, এলাকাবাসীর বিক্ষোভ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT