চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কী থাকছে অ্যাপল আইপ্যাড প্রো’তে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:48 অপরাহ্ন 09, সেপ্টেম্বর 2015
in তথ্যপ্রযুক্তি
A A

প্রযুক্তিপ্রেমীদের জন্য বছরের ৯ সেপ্টেম্বর একটি উল্লেখযোগ্য দিন। এ দিনে দুনিয়ার সবচেয়ে স্টাইলিশ প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের বিভিন্ন গ্যাজেট বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হয়।

এবারও ব্যতিক্রম হলো না। বুধবার বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর বিল গ্রাহাম সিভিক অডিটরিয়ামে উম্মুক্ত করা হয়েছে নতুন আইপ্যাডসহ আইফোন ও অ্যাপল টিভি ও অ্যাপল ওয়াচ ।

অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক সাত হাজার লোকের সামনে তুলে ধরেন অ্যাপলের ১২.৯ ইঞ্চির নতুন আইপ্যাড প্রো।

অনুষ্ঠানে টিম কুক আইপেড প্রো-এর বিভিন্ন তুলে ধরে বলেন, এ সংস্করণটি আগের আইপ্যাডগুলোর তুলনায় বড়, দ্রুতগতির ও শক্তিশালী। নতুন আইপ্যাড প্রো-এর স্ক্রিন সাইজ ১২.৯ ইঞ্চি। স্ক্রিন রেজুলেশন ২৭৩২ x ২০৪৮। ওজন ৭১২ গ্রাম। একবার চার্জ দিলে ১০ ঘণ্টা চলবে। অটোক্যাডের মতো সফটওয়্যারও চালানো যাবে এতে।

ল্যাপটপের তুলনার ৮০ গুণ দ্রুত কাজ করবে আইপ্যাড প্রো। কাজ করা যাবে অ্যাপল পেন্সিল দিয়ে। যা দিয়ে ছবিও আঁকা যাবে। থাকবে স্মার্ট কিবোর্ড।

কনফিগারেশনের ভিত্তিতে আইপ্যাড প্রো তিন ধরনের পাওয়া যাবে। ৩২ জিবির মূল্য ৭৯৯ ডলার (৬২ হাজার টাকা), ১২৮ জিবি ওয়াইফাইসহ ৯৪৯ ডলার (৭৪ হাজার), ১২৮ জিবি ওয়াইফাই ও সেলুলারসহ ১০৭৯ ডলার (৮৪ হাজার)।

এছাড়া নভেম্বর থেকে পাওয়া যাবে ৯৯ ডলারে আইপ্যাড পেন্সিল ও ১৬৯ ডলারে স্মার্ট কিবোর্ড।

এর পর দর্শকের সামনে আনুষ্ঠানিক ভাবে তুলে ধরা হয় নতুন মোবাইল হ্যান্ডসেট থ্রিডি টাচ ডিসপ্লের আইফোন সিক্স এস ও সিক্স এস প্লাস।

আইফোন সিক্স এস পাওয়া যাবে চারটি রঙের। সিলভার, গোল্ড, স্পেস গ্রে ও রোজ গোল্ড। থাকবে থ্রিডি টাচ সুবিধা।

নতুন আইফোনে ১২ মেগা পিক্সেলের আইসাইট ক্যামেরা যুক্ত করা হয়েছে। নতুন আইফোন দিয়ে প্রফেশনাল মানের ছবি তোলা যাবে। আর সেলফিপ্রেমীদের জন্য এতে যুক্ত করা হয়েছে ৫ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। থ্রিডি টাচ ডিসপ্লে ব্যবহার করে লাইভ ফটো নামক সুবিধা পাওয়া যাবে।

চমক থাকছে নতুন অ্যাক্সেসরিজও। চার্জার, চামড়া ও সিলিকন কভার। অ্যাপল জানায়, নতুন আইফোন তৈরি করা হয়েছে পরিবেশবান্ধব হিসেবে।

এরপর উন্মোচন করা হয় অ্যাপলের ভবিষ্যতের অ্যাপস নির্ভর টিভি ‘হবি’। হবির সাহায্যে ভয়েস কন্ট্রোল রিমোট সিস্টেমে টিভি দেখা যাবে। এর দাম পড়বে ১৪৯ ডলার।

শেষ দিকে উন্মোচন করা হয় অ্যাপল ওয়াচের নতুন সফটওয়ার। এর নাম দেওয়া হয়েছে ওএসটু। এতে থাকবে ১০ হাজারের চাইতেও বেশী অ্যাপ।

এ মাসের শেষের দিকে কয়েকটি দেশে নতুন অ্যাপলের নতুন পণ্য পাওয়া গেলেও বাংলাদেশ সহ অনান্য দেশে আসতে আসতে অপেক্ষা করতে হবে বছরের শেষ নাগাদ পর্যন্ত।

Tags: অ্যাপলআইপ্যাড প্রো
Previous Post

অবরোধ ডেকে বাড়ি ফিরলো ইস্টওয়েস্টের শিক্ষার্থীরা

Next Post

শরণার্থী ভাগে রাজি না হলে জরিমানা

Next Post

শরণার্থী ভাগে রাজি না হলে জরিমানা

সুন্দরবনের বিপন্ন প্রাণী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT