চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কী আছে বাংলাদেশ-ভারত চুক্তিতে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:21 পূর্বাহ্ন 23, মার্চ 2016
in বাংলাদেশ
A A

বাংলাদেশ ও ভারতের দুই প্রধানমন্ত্রী বুধবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতের ত্রিপুরা থেকে বাংলাদেশের কুমিল্লায় ১শ’ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ এবং বাংলাদেশের কক্সবাজার থেকে ভারতের আগরতলায় ১০ জিবিপিএস ব্রডব্যান্ড ইন্টারনেট রপ্তানি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও ত্রিপুরার মূখ্যমন্ত্রী মানিক সরকার বক্তব্য রাখেন।

কী আছে ওই চুক্তিতে? জেনে নেই চুক্তির প্রধান বিষয় ও পরিকল্পনাসহ কিছু মূল তথ্য।

— ২০১১ সালে ত্রিপুরায় পালাটানা বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের সময় বাংলাদেশ সরকার ভারী যন্ত্রপাতি সরবরাহে অনুমতি দেয়। ফলে ত্রিপুরা থেকে ১শ’ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে অনুষ্ঠিত বিদ্যুৎ বিষয়ক সপ্তম যৌথ ওয়ার্কিং গ্রুপ/স্টিয়ারিং কমিটির সভায় (ঢাকা, এপ্রিল ২০১৪) গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ত্রিপুরা থেকে এই বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

গত ৯ জানুয়ারি ২০১৫ ঢাকায় ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রীর সফরকালে অনুষ্ঠিত যৌথ কারিগরি কমিটির সভায় দামের বিষয়টি মীমাংসা করা হয়। পিজিসিআইএল সূর্যমণিনগর (আগরতলা) থেকে ভারতের সীমান্ত পর্যন্ত ৪শ’ কেভি ক্ষমতাসম্পন্ন সঞ্চালন লাইন নির্মাণ করেছে। অন্যদিকে ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে কুমিল্লা পর্যন্ত সঞ্চালন লাইন নির্মাণ করেছে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ বাংলাদেশ লিমিটেড।

— ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরকালে ২০১৫ সালের জুনে আখাউড়ায় আন্তর্জাতিক ব্যান্ডউইথ রপ্তানির উদ্দেশ্যে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) এবং ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল)-এর মধ্যে একটি চুক্তি সম্পাদিত হয়।

বিএসসিসিএল ব্রাহ্মণবাড়িয়া থেকে আখাউড়া পর্যন্ত, আগরতলার কাছাকাছি, ৩০ কিমি দূরত্বসম্পন্ন অপটিক্যাল ফাইবার কেবল স্থাপন করেছে এবং বিএসএনএল সংশ্লিষ্ট যন্ত্রপাতিসহ আগরতলায় আন্তর্জাতিক দূর-দৈর্ঘ্যের (আইএলডি) ফটক নির্মাণ করেছে।

— ভারত ইতোমধ্যে বহরমপুর-ভেড়ামারা আন্তঃসংযোগ সঞ্চালন লাইনের মাধ্যমে বাংলাদেশে ৫শ’ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি শুরু করেছে। গত বছর ভারতের প্রধানমন্ত্রী মোদির বাংলাদেশ সফরে একই আন্তঃসংযোগ লাইনের মাধ্যমে আরও ৫শ’ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের ঘোষণা দেয়া হয়।

এছাড়া, ভারতের এনটিপিসি এবং বাংলাদেশের বিপিডিবি ১৩২০ মেগাওয়াটসম্পন্ন রামপাল বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে একটি যৌথ উদ্যোগ (বিআইএফপিসিএল) হাতে নিয়েছে, যেটি সম্পন্ন করার জন্য ভারতের ভেল (বিএইচইএল) কোম্পানি সম্প্রতি ইপিসি নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পেয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যুৎ, জ্বালানি ও অন্যান্য খাতে উপ-আঞ্চলিক সহযোগিতা ব্যাপকভাবে বেড়েছে এবং সহযোগিতার জন্য অনেক ব্যক্তিগত ও সরকারি উদ্যোগ গ্রহণের প্রচেষ্টাও অব্যাহত রয়েছে।

— বাংলাদেশ ও ত্রিপুরা ঐতিহ্যগতভাবে একটি বিশেষ সম্পর্ক লালন করে। এই প্রকল্পগুলো এই বিশেষ সম্পর্কটিতে একটি অনন্য মাত্রা যোগ করে। এগুলো দু’টি দেশের জন্য একটি উইন-উইন অংশীদারিত্বের প্রতীক।

বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বিদ্যুৎ ঘাটতি মেটানোর জন্য বিদ্যুৎ খাতে বিদ্যমান দ্বিপাক্ষিক সহযোগিতায় এই বিদ্যুৎ সংযোগ আরেকটি সাফল্যের মাত্রা যোগ করেছে। ইন্টারনেট ব্যান্ডউইথ রপ্তানি ত্রিপুরা, তথা ভারতের উত্তর-পূর্বাঞ্চলের জনগণের জন্য নির্ভরযোগ্য ও দ্রুত ইন্টারনেট সংযোগ পেতে সহায়তা করবে।

Tags: নরেন্দ্র মোদিপ্রধানমন্ত্রী শেখ হাসিনাশেখ হাসিনা
Previous Post

আদনান সামি’র বাসায় হঠাৎ রুনা লায়লা

Next Post

অনেক ‘যদি’র ডু অর ডাই ম্যাচে বাংলাদেশ

Next Post

অনেক ‘যদি’র ডু অর ডাই ম্যাচে বাংলাদেশ

টস হেরে ফিল্ডিং করছে আফগানিস্তান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT