চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিশোর ভ্যান চালকের গলা কেটে ভ্যান ছিনতাইয়ের চেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:42 পূর্বাহ্ন 22, অক্টোবর 2019
in - সেমি লিড, গাইবান্ধা, জনপদ
A A
গাইবান্ধা জেলার মানচিত্র ও পিন কোড, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

গাইবান্ধার পলাশবাড়ীতে রুহুল আমিন (১৪) নামে এক কিশোরের গলা কেটে রিকশা-ভ্যান ছিনতাইয়ের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। রুহুল আমিনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হোসেনপুর ইউনিয়নের দিগদাড়ি গ্রামের ডাঙ্গাপাড়ায় এ ঘটনা ঘটে। রুহুল আমিন পাশের গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের হামিদপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় মোত্তালেব নগর কৃষি স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র। স্কুল ছুটির পর রুহুল আমিন ব্যাটারিচালিত রিকশা-ভ্যান চালায় বলে জানিয়েছেন তার বাবা।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরো জানান: বিকেলে ৩ যুবক পরিকল্পিতভাবে রুহুলের রিকশা-ভ্যানটি ভাড়া নেয়। এরপর বিভিন্ন স্থানে ঘোরাঘুরির পর সুযোগ বুঝে পলাশবাড়ী উপজেলার মেরীরহাট-আন্দুয়া সড়কের ডাঙ্গাপাড়া এলাকায় মমতাজের পুকুরপাড়ে গলে, ধারালো অস্ত্র দিয়ে রুহুলের গলা কেটে রিকশা-ভ্যানটি ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় পথচারীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তারা। পরে দিগদাড়ী গ্রামের সাইফুল ইসলাম নামে এক শ্রমিক তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়।

পলাশবাড়ী স্বাস্থ্যকমপ্লেক্সের মেডিক্যাল অফিসার শুভ জানান: ওই কিশোরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পলাশবাড়ী থানার উপ পরিদর্শক তয়ন কুমার জানান: ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে চেষ্টা চালানো হচ্ছে।

Tags: গলা কেটে হত্যা
Previous Post

ক্রিকেটারদের ১১ দাবি নিয়ে মাশরাফী যা বললেন

Next Post

‘আলফা’র জন্য সেরা নির্মাতা নাসির উদ্দিন ইউসুফ

Next Post

'আলফা'র জন্য সেরা নির্মাতা নাসির উদ্দিন ইউসুফ

কিছু মার্কিন সেনা থাকবে সিরিয়ায়-ডোনাল্ড ট্রাম্প

কিছু মার্কিন সেনা থাকবে সিরিয়ায়: ট্রাম্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT