চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিশোর কুমার, লতা মঙ্গেশকর কি কখনো গানের ভিউয়ের হিসেব করেছেন?

নাহিয়ান ইমন by নাহিয়ান ইমন
4:25 অপরাহ্ন 12, ফেব্রুয়ারি 2018
in বিনোদন
A A
বর্তমান মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ে কুমার বিশ্বজিৎ

ছবি: আনন্দ আলো

গানের সঙ্গে মিউজিক ভিডিওর প্রচলনটা সংগীত সংশ্লিষ্ট অনেকেই ‘কালের বিবর্তন’ মনে করেন। সে কারণে শিল্পীরা অ্যালবাম প্রকাশ কমিয়ে গানের ‘মিউজিক ভিডিও’র দিকে ঝুঁকেছেন। তবে অধিকাংশ মিউজিক ভিডিওই প্রেমের গৎবাঁধা আবহ চোখে পড়ে! সে কারণে দর্শকদের পাশাপাশি অনেক শিল্পী বিরক্ত এই বিষয়টি নিয়ে!

এরমধ্যে আবার অনেক গানের ভিডিওতে বিদেশি গানের মিউজিক ভিডিও’র কনসেপ্ট নকলের অভিযোগ পাওয়া গেছে। এসব বিষয় নিয়ে ধানমন্ডির একটি রেস্তোরাঁয় চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা বলেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ। তিনি মনে করেন, ভিউয়ার্স (দর্শক) এবং লিসেনার্স (শ্রোতা) দু’টো আলাদা জিনিস। গান দেখার জন্য নয়, শোনার বিষয়। এখন অনেকেই গানের চেয়ে ভিডিওর দিকে ছুটছে।

কুমার বিশ্বজিৎ বলেন, গানের ভিডিও যদি ভালো হয়, হিট হয়, তাহলে যিনি ভিডিও বানাচ্ছেন এটা তো তার সাকসেস। এখানে শিল্পী কি আসে যায়? তিনি বলেন, গানের ক্ষেত্রে ভিডিও একটি বাহক হিসেবে কাজ করে। কিন্তু গানের চেয়ে ভিডিও কখনো মুখ্য বিষয় হতে পারে না। কেউ যদি এটা নিজে নিজে আত্মতৃপ্তি পেয়ে থাকে, তাহলে বলার কিছু নেই।

কিশোর কুমার, লতা মঙ্গেশকর কখনো গানের ভিউ এর হিসেব করেছেন? ব্রায়ান অ্যাডামস কি কখনো বলেছেন, আমার গান এককোটি ছাড়িয়েছে? আমার মনে হয় ওনার কম সংখ্যক গান কোটি ভিউ হয়েছে। যারা গানের ভিউ নিয়ে মাতামাতি করে তারা কি কিশোর কুমার, লতা মঙ্গেশকর, ব্রায়ান অ্যাডামসের চেয়ে বড়মাপের শিল্পী?

সরি টু সে, আমি শিল্পী হিসেবে যদি বলি আমার গান এক কোটি পেরিয়েছে, সেখানে আত্মতৃপ্তির কিছুই নেই। শিল্পীর কাজ হচ্ছে গেয়ে যাও, তার ওটাই করা উচিত। এই ভিউয়ার্স গোনার দায়িত্ব শিল্পীর নয়। সময় সবকিছুই বলে দেবে, ভিউয়ার্স লাগবে না।

উদাহরণ টেনে জনপ্রিয় এই গায়ক বলেন, যেখানে সীমান্ত তোমার, তোকে পুতুলের মতো করে সাজিয়ে, তুমি রোজ বিকেলে গানের ভিউ তো এককোটি হয়নি। সো হোয়াট! তাহলে ওই গানগুলো কি মানুষ মনে রাখেনি? প্রতিদিন হাজারো মানুষ তো গুণগুণ করে এই গানগুলো গায়। এভাবেই বোঝা যায় একজন শিল্পীর স্বার্থকতা কতটুকু। তাই আমি বলতে চাই, গান করে যাওয়া উচিত। সময়ই বলে দেবে কি করতে হবে। ভিউয়ার্স গুনে সময় নষ্ট করা উচিত নয়।

কুমার বিশ্বজিৎ বলেন, আমার বলতে কোনো দ্বিধা কিংবা জেলাসি ফিল নেই, এই ইন্ডাস্ট্রিতে অনেক কৌশলী মানুষ আছে। যারা একটা সার্কেল মেনে কৌশল অবলম্বন করে চলে। তারাই নাকি হিট! আমার কাছে মনে হয় ওনারা ‘বায়বীয়’ হিট। আমি মনে করি, কৌশলী না হয়ে, মেধা দিয়ে প্রতিযোগিতা করে কাজ করা উচিত।

এই প্রজন্মের অনেক শিল্পীর মধ্যে রাতারাতি তারকা বনে যাওয়ার প্রবণতা দেখা যায়। এ প্রসঙ্গে নন্দিত এই গায়ক বলেন, তারকা শিল্পী হওয়া হয়তো সহজ, কিন্তু টিকে থাকা অনেক কঠিন। টিকে থাকতে হলে এমন কিছু সৃষ্টি করতে হবে, যেটা শিল্পীকে বাঁচিয়ে রাখবে। মানুষের মনে হয় যখন একজন শিল্পীর গান ও গায়কী ঢুকে যাবে, তখন আর কিছুই লাগবে না।

অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী লতা মঙ্গেশকর
অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী লতা মঙ্গেশকর

মোটকথা মানুষের মনে জায়গা করে নেয়াটাই আসল। তাই আমি মনে করি, শিল্পীর নিজস্ব পাবলিসিটি নিয়ে দৌড়াদৌড়ির কোনো দরকার নেই, আমি তো নিজে কখনো করিনি। শিল্পী যখন নিজের গলা বাড়িয়ে পাবলিসিটি করে তখন আমার কাছে ‘ভেরি ফানি’ মনে হয়।

সবশেষে কুমার বিশ্বজিৎ জানান তার আগামীর কাজের পরিকল্পনা। তার ভাষায়, এটা আমার জন্য ড্রিম প্রজেক্ট। বলেন, আমার ৪৫ টি পুরাতন গান আবার নতুন করে আনছি। ওই গানগুলো স্টুডিও ভার্সন করব। যখন ওই গানগুলো তৈরি করেছিলাম তখন হয়তো যে কোন কারণে কিছু ভালো গান আড়ালে গিয়েছিল, সেগুলো আমার মনে হয় নতুন করে জেগে উঠবে। ওসব গানে নতুন শব্দ ও কম্পোজিশন করবো। গানগুলো নতুন করে আনতে সময় লাগবে। এই বছরে আমার এই ৪৫ গানের পিছনে ব্যয় করব।

Tags: কিশোর কুমারকুমার বিশ্বজিৎলতা মুঙ্গেশকর
Previous Post

ছেলের নাম জানালেন মুশফিক

Next Post

দোতলা থেকে দেয়াল ভেঙে লাফ দিলো গাড়ি

Next Post
চীন-গাড়ি দুর্ঘটনা

দোতলা থেকে দেয়াল ভেঙে লাফ দিলো গাড়ি

সহসাই নতুন কোচ পাচ্ছেন না সাকিবরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT