চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিশোরীকে জোর করে বিয়ে করলেন পুলিশ প্রধান

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
3:16 পূর্বাহ্ন 19, মে 2015
in আন্তর্জাতিক
A A

সতেরো বছর বয়সী এক কিশোরীকে জোর করে বিয়ে করেছেন চেচনিয়ার পুলিশ প্রধান। তাই জীবনের যে দিনটা হওয়ার কথা ছিলো সবচেয়ে আনন্দের আর খুশির, সেটা হলো বিষাদক্লিষ্ট এক দিন। যেনো সুন্দর চেহারাটাই কাঁটা হয়ে দাঁড়ালো আনন্দময় জীবন পথের। সারাটা ক্ষণ মুখ ভার করে দাঁড়িয়ে ছিলেন। কোনো কথা নেই, হাসি নেই মুখে। মনটাকে পাথর বানিয়ে সই করে দিলেন জীবন পথে কারো সঙ্গী হবার চুক্তি পত্রে।

চেচনিয়ার কিশোরী লুইযা গয়লাবিয়েভার বয়স মাত্র ১৭। এই কিশোরীকে জোরপূর্বক বিয়ে করেছেন চেচনিয়ার পুলিশ প্রধান ৪৭ বছর বয়সি নাজহুদ গুচ্চিগোভ যার কিনা আগের স্ত্রী এবং সেই ঘরে এক ছেলে সন্তানও রয়েছে। ওই ছেলে সন্তানের বয়সীই হচ্ছে পুলিশ প্রধানের নতুন স্ত্রী।

মেয়েটিকে বিয়ে করার জন্য আগেও কয়েকবার প্রস্তাব দেন পুলিশ প্রধান। কিন্তু মেয়েটি এবং তার পরিবার প্রত্যাখ্যান করে দেয়। রাজী না হওয়ায় এক পর্যায়ে ওই মেয়েকে প্রকাশ্যে তুলে নেবার হুমকি দেন নাজহুদ। শেষ পর্যন্ত তাই মেয়েটির পরিবার  বিয়েতে রাজি হয়।

বিতর্কিত বিয়েটি নিয়ে চেচনিয়া এবং রাশিয়ায় তুমুল সমালোচনা চলছে।

বালিকাকে বিয়ে, তাও জোর করে! ওই পুলিশ প্রধানের কেনো শাস্তি হবে না এমন প্রশ্ন তোলা হলে রাশিয়ার শিশু অধিকার বিষয়ক কমিশনার ইলা পামফিলোভা অবশ্য বলেছেন, চেচনিয়ার মেয়েদের ২৭-এই গালের চামড়া ঝুলে যায়। ফলে বিয়েটা বৈধই বলতে হয়।

তার এ বক্তব্যের প্রতিবাদে রাশিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনায় ঝড় উঠে। ইলা পামফিলোভা পরে তার বক্তব্য প্রত্যাহার করে নেন।

বিয়ের ছবিতে দেখা যায় মেয়েটি সব সময় তার স্বামীর কাছ থেকে দূরে দূরে থেকেছে মুখ একবারে গম্ভীর। এখন সতীনসহ নিজের চেয়ে ৩০ বছর বেশি বয়সী লোকের সাথে সংসার করতে হবে তাকে।

উপরের ছবিতে দেখা যাচ্ছে নাজহুদ, তার আগের স্ত্রী এবং ছেলেকে।

Tags: চেচনিয়াবাল্য বিবাহ
Previous Post

দিনাজপুরে মাদ্রাসা ছাত্রকে ঘর বন্ধ করে নির্যাতন

Next Post

আগামীতে টেলিযোগাযোগ সেক্টরই হবে অর্থনীতির প্রধান শক্তি

Next Post

আগামীতে টেলিযোগাযোগ সেক্টরই হবে অর্থনীতির প্রধান শক্তি

মানবতাবিরোধী অপরাধে জাপা এমপি হান্নানের বিরুদ্ধে মামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT