অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে এক ম্যাচ হাতে রেখেই সেমি ফাইনালে উঠে গেছে বাংলাদেশ। এদিন শ্রীলঙ্কার বিপক্ষে ভুটান জেতায় বাংলাদেশ আগেভাগে সেমিতে চলে যায়।
নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়েছিল লাল-সবুজের দল। সেদিন হ্যাট্রিক করেন ফয়সাল আহমেদ।
নেপালের এএনএফএ কমপ্লেক্সে রোববার ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার হারটি ৬-০ গোলের। আগামী মঙ্গলবার গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভুটান। এ মুহূর্তে গ্রুপে গোল পার্থক্যে এগিয়ে থাকা ভুটানের (+৬) পেছনে রয়েছে বাংলাদেশ (+৪)।









