চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিশোরদের কাছে সিগারেট বিক্রি না করায় দোকানি খুন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:47 অপরাহ্ন 11, জানুয়ারি 2018
in আন্তর্জাতিক
A A
সিগারেট-ভারতীয়-যুক্তরাজ্য

অপ্রাপ্তবয়স্ক ব্রিটিশ ছেলেমেয়েদের কাছে সিগারেট পেপার (সিগারেট তৈরির কাগজ) বিক্রি করতে রাজি না হওয়ায় ভারতীয় বংশোদ্ভূত এক দোকানি খুন হয়েছেন। ৪৯ বছর বয়সী বিজয় পাটেল যুক্তরাজ্যের উত্তর লন্ডনের মিল হিল এলাকায় নিজ দোকানে স্থানীয় সময় শনিবার রাতে ওই হামলার শিকার হন।

এ ঘটনায় ১৬ বছর বয়সী এক কিশোরকে হত্যার দায়ে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতে প্রথমবার হাজির করা হয় বলে এনডিটিভি জানায়।

অভিযোগপত্রে বলা হয়: শনিবার রাতে একদল ছেলেমেয়ে রোটো এক্সপ্রেস নামের কনভিনিয়েন্ট শপে সিগারেট পেপার কিনতে যায়। দোকানের মালিক ও বিক্রেতা ওই ছেলেমেয়েরা ১৮ বছর বয়সী নিশ্চিত হওয়ার জন্য তাদের কাছে আগে পরিচয়পত্র চান। তারা পরিচয়পত্র দেখাতে না পেরে ক্ষিপ্ত হয়ে ওই দোকানির দিকে তেড়ে আসে এবং দোকান ভাঙচুর করার হুমকি দেয়। তখন সহকর্মীর সহায়তায় এগিয়ে যান বিজয় পাটেল।

যুক্তরাজ্যে তামাক ও অ্যালকোহল কেনার সর্বনিম্ন বয়স ১৮ বছর। তাই তিনি সিগারেট পেপার বিক্রি করতে অস্বীকৃতি জানান এবং তাদেরকে দোকান থেকে বের হয়ে যেতে বলেন। ওই সময় অভিযুক্ত ওই কিশোর দোকানের দরজার কাছে বিজয়ের বুকে ঘুসি মারে। সেই ঘুসির ধাক্কায় বিজয় পেছনে পড়ে গেলে মাথায় প্রচণ্ড আঘাত লাগে তার।

হামলায় আহত সহকর্মী ও দোকানের মালিক আবদুল্লাহ রহিমজাই অ্যাম্বুলেন্স ডেকে দ্রুত বিজয়কে হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুই সন্তানের বাবা বিজয় পাটেল।

এ হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করার আকুতির অংশ হিসেবে লাইফ সাপোর্ট মেশিনে সংযুক্ত অবস্থায় বিজয়ের মরদেহের একটি ছবি প্রকাশ করেছে তার পরিবার।

লন্ডনের পুলিশ বাহিনী স্কটল্যান্ড ইয়ার্ড এক বিবৃতিতে জানিয়েছে, তাদের হোমিসাইড অ্যান্ড মেজর ক্রাইম কমান্ড এ ঘটনাটির তদন্ত এবং তথ্য অনুসন্ধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ধারণা করা হচ্ছে হামলার ঘটনায় তিনজন জড়িত ছিল।

মেট্রোপলিটান পুলিশ হোমিসাইড অ্যান্ড মেজর ক্রাইম কমান্ড-এর গোয়েন্দা ইন্সপেক্টর ইয়েন লট এ হামলাকে ‘শুধু যা চেয়েছে তা দিতে অস্বীকার করায় সংঘটিত অপ্ররোচিত স্বতঃস্ফূর্ত ঘটনা’ বলে বর্ণনা করেছেন। ‘একজন মানুষ আইন রক্ষা করতে গিয়ে একেবারে কোনো কারণ ছাড়াই প্রাণ হারালেন,’ বলেন তিনি।

Tags: যুক্তরাজ্যলন্ডনসিগারেট
Previous Post

খালেদা জিয়ার বিরুদ্ধে চলমান মামলা রাজনৈতিক: মওদুদ

Next Post

আমি ছবির নায়ক, আমি ছবির ভিলেন: বাপ্পী

Next Post
নতুন ছবিতে বাপ্পী

আমি ছবির নায়ক, আমি ছবির ভিলেন: বাপ্পী

ফোরজি: হাইকোর্টের আদেশ স্থগিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT