চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কিছু অসাধু ব্যক্তির জন্য প্রকৌশলীদের সুনাম নষ্ট হচ্ছে’

তারিকুল ইসলাম মাসুম by তারিকুল ইসলাম মাসুম
2:56 অপরাহ্ন 07, মে 2016
in বাংলাদেশ
A A

রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ, ইমারত নির্মাণ কাজে ‘রডের পরিবর্তে বাঁশ’
ব্যবহার না করে প্রকৌশলীদের ‘কোড অব ইথিক্স’ অনুসরনের আহ্বান জানিয়েছেন।
শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ-এর ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন করতে হলে প্রকল্প বাস্তবায়নের হার বাড়াতে হবে।

অনুষ্ঠানে বেসরকারী বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল শিক্ষার নীতিমালা প্রণয়নের দাবী জানান আইইবি’র সভাপতি কবীর আহমেদ ভূইয়া।

দেশকে এগিয়ে নিতে এবং প্রতিটি উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, কিছু অসাধু লোকের জন্য প্রকৌশলীদের সুনাম হানি হচ্ছে।

তিনি আরও বলেন, রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের কথাও আমাদের জানতে হয়েছে। তবে আমি প্রকৌশলী ভাইদের বলতে চাই, যদি বৈজ্ঞানিক কোনো প্রযুক্তি আপনারা বের করতে পারেন যে, বাঁশ লোহার রডের চাইতেও শক্তিশালী হবে; টেকসই হবে তাহলে তো কোনো কথাই থাকে না। এতে একদিকে যেমন জনগণের টাকার অপচয় হচ্ছে তেমনই জনভোগান্তিও বাড়ছে।

‘এছাড়াও কিছু অসাধু লোকের জন্য আপনাদের সুনামও হনিী হচ্ছে। দেশ বিদেশে আমাদের ভাবমূর্তি ক্ষুণ হচ্ছে। দায়িত্ব পালনকালে আমি প্রকৌশলীদের ‘কোড অব ইথিক্স’ অনুসরণের আহ্বান জানাই। কারণ ইথিক্স থেকে বিচ্যুত হলে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নয় সারাদেশের ক্ষতি হয়।

আব্দুল হামিদ বলেন, সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় আপনারা প্রকৌশলী হয়েছেন; তাদের ঋণ শোধ করতে হবে। প্রতি বছর বার্ষিক কর্মসূচির কলরব বৃদ্ধি পাচ্ছে, বাস্তবায়ন সক্ষমতা বাড়ানো গেলে এডিবির আকার আরও বাড়ানো সম্ভব হবে। আর কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন করতে হলে প্রকল্প বাস্তবায়ন হার আরও বাড়াতে হবে। এ ক্ষেত্রে প্রকৌশলীদের ভূমিকিই মুখ্য বলে আমি মনে করি।

রাষ্ট্রপতি আশা করেন, এমডিজির মত এসডিজি বাস্তবায়নেও প্রকৌশলীরা গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে।

Tags: প্রকৌশলীরাষ্ট্রপতি
Previous Post

বিশ্বকবির উন্নয়ন চিন্তার ফসল ইংল্যান্ডের ডার্টিংটন হল

Next Post

পাকিস্তানের কোচ হলেন মিকি আর্থার

Next Post

পাকিস্তানের কোচ হলেন মিকি আর্থার

বাবা (পর্ব: ছয়)

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT