চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিছু অঙ্গরাজ্যের ফলাফলে ঝুলে আছে ট্রাম্প-বাইডেনের ভাগ্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:21 অপরাহ্ন 04, নভেম্বর 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বহুল কাঙ্ক্ষিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনা। শেষ খবর পাওয়া পর্যন্ত ফলাফলে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প এবং প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেনের মধ্যে চলছে তুমুল লড়াই। কিছু অঙ্গরাজ্যের ফলাফলে ঝুলে আছে তাদের নির্বাচনী ভাগ্য।

৪১টি রাজ্যের ফলাফল পাওয়া গেছে। ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে জো বাইডেন পেয়েছেন ২২৭টি। আর ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৩টি।  সর্বশেষ ফলাফলে জো বাইডেন এগিয়ে আছেন। তবে সুইং রাজ্যগুলো নিয়ে চলছে লড়াই। যে রাজ্যগুলো যেকোনো মুহুর্তে মোড় ঘুরিয়ে দিতে পারে। তার ওপর আছে ১০ কোটির বেশি ডাকযোগে ভোট। যা গণনা করার সময় সাপেক্ষ।

কে হচ্ছেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট, তা এখনও অনিশ্চিত।  বিজয়ী হতে হলে একজন প্রার্থীকে কমপক্ষে ২৭০টি ইলেকটোরাল ভোট পেতে হয়। সেই হিসাবে বাইডেনকে পেতে হবে আরো ৪৩টি আসন। আর ট্রাম্পকে পেতে হবে ৫৭টি।

এমন অবস্থায় ফল ঘোষণার বাকি ৯টি গুরুত্বপূর্ণ ৬টি অঙ্গরাজ্য। এগুলো হলো- উইসকনসিন, অ্যারিজোনা, মিশিগান, পেনসিলভ্যানিয়া, নাভাদা, আলাস্কা, নর্থ ক্যারোলিনা ও জর্জিয়া।

এর মধ্যে উইসকনসিনে জো বাইডেন এগিয়ে আছেন সামান্য ভোটের ব্যবধানে। সেখানে বাইডেন পেয়েছেন শতকরা ৪৯.৪ ভাগ ভোট। ট্রাম্প পেয়েছেন শতকরা ৪৯.১ ভাগ ভোট। এ রাজ্যে মোট ইলেকটোরাল কলেজ ভোট ১০টি।

ঐতিহ্যগতভাবে অ্যারিজোনা অঙ্গরাজ্য রিপাবলিকানদের থাকলেও এ বছর ব্যাটেলগ্রাউন্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে।  এখন পর্যন্ত যে ভোট গণনা করা হয়েছে তাতে বাইডেন ৮৩% পেয়েছে। ফলে ধারণা করছে এ অঙ্গরাজ্যে বাইডেন ট্রাম্পের চেয়ে এগিয়ে থাকবেন।

নর্থ ক্যারোলিনায় জো বাইডেন ভোট পেয়েছেন শতকরা ৪৮.৭ ভাগ আর ট্রাম্প পেয়েছেন ৫০.১ ভাগ। এখানে আছে ১৫টি ইলেকটোরাল কলেজ ভোট।

রিপাবলিকানদের ঘাটি হিসেবে পরিচিত জর্জিয়াতে বাইডেন পেয়েছেন ৪৮.৩ ভাগ ভোট আর ট্রাম্প পেয়েছেন ৫০.৫ ভাগ। এখানে ইলেকটোরাল কলেজ ভোট আছে ১৬টি। তবে আটলান্টায় এখনো ভোট গণনা শেষ হয়নি।

নাভাদা অঙ্গরাজ্যে দুইজনই আছেন তুমুল লড়াইয়ে।  তবে ট্রাম্পের চেয়ে কিছুটা এগিয়ে আছেন বাইডেন।

মিশিগানে এখনো দুইজনের অবস্থান প্রায় সমানে সমান। তবে ডেমোক্রেটদের অঞ্চলে ডেট্রোয়েটের মতো এলাকাগুলোতে এখনো গণনা শেষ হয়নি।

পেনসিলভ্যানিয়া অঙ্গরাজ্যে মোট ২০ টি ইলেক্টোরাল ভোট রয়েছে।  যতগুলো অঙ্গরাজ্যে বাকি আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পেনসিলভ্যানিয়া অঙ্গরাজ্যে।  এখানে ট্রাম্প বাইডেনের চেয়ে ব্যাপকভাবে এগিয়ে আছেন।  তবে এখানকার মেইলের ব্যালোট গণনা শুক্রবারের আগে শেষ হবে না বলে জানিয়েছে বিবিসি।

এ রাজ্যগুলোতে এখন চলছে মেইলে দেয়া এবং আগাম দেয়া ভোটগুলোর গণনা। নির্বাচনের কয়েকদিন আগেই বিভিন্ন সংবাদ মাধ্যম খবর দিচ্ছিল- যারা আগাম ভোট বা মেইলে ভোট দিয়েছেন তার মধ্যে বেশির ভাগই ডেমোক্রেট সমর্থক।

যেদিন প্রকাশ হতে পারে ঝুলে থাকা অঙ্গরাজ্যগুলোর ফলাফল:

উইসকনসিন, নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া ও মিশিগান মিলিয়ে মোট ইলেকটোরাল কলেজ ভোট আছে ৫৭টি। বাইডেনের জয়ের জন্য এতো ভোট প্রয়োজন নেই। তার আর মাত্র ৪৬টি ভোট হলেই চলে।

এমন অবস্থায় ‘জালিয়াতির’ অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এসব রাজ্যে লাখ লাখ ভোট গণনা বাকি থাকতেই তিনি নিজের বিজয় ঘোষণাও দিয়েছেন। এরই মধ্যে তিনি ‘বড় বিজয়’ ঘোষণা দেয়ার বিষয়ে ফেসবুকে পোস্টও দিয়েছেন। এ বিষয়ে তার একটি বিবৃতি দেয়ার কথাও রয়েছে।

আর ট্রাম্পের বিজয় ঘোষণা ও ভোট কারচুপির অভিযোগের তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে ডেমোক্র্যাট শিবির।

তারা বলছেন, ট্রাম্পের বক্তব্য বিব্রতকর, অভূতপূর্ব ও মিথ্যাচার। এর নিন্দা জানাই। এটি আমেরিকার নাগরিকদের গণতান্ত্রিক অধিকার হরণ করার নগ্ন প্রচেষ্টা।

আদালতে যাওয়ার হুঁশিয়ারী নিয়ে জো বাইডেনও সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প ভোট গণনা বন্ধ চেষ্টায় আদালতে গেলে আমার আইনজীবীরা প্রস্তুত তা মোকাবেলার জন্য।

বিবিসি বলছে, তার অর্থ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নির্ধারিত হতে পারে আদালত কর্তৃক।  সেক্ষেত্রে দীর্ঘ সময় গড়িয়ে যেতে পারে ফলাফল পেতে।  এতো সহজেই জানা যাচ্ছে না কে হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট।

নির্বাচন কর্মকর্তারা বলেছেন যে, ডাকযোগে প্রত্যাশিত ভোটের বেশি ভোট পড়ায় চলতি প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পেতে কয়েকদিন, এমনকি সপ্তাহও অপেক্ষা করতে হতে পারে।

এর আগে এমন পরিস্থিতি তৈরি হয়েছিলো ২০০০ সালে। জর্জ ডব্লিউ বুশ এক মাস পর সুপ্রিম কোর্টের রায়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন সেবার।

Tags: ট্রাম্প-বাইডেন
Previous Post

কিছু প্রাক্তন সেনা কর্মকর্তার কর্মকাণ্ড বিষয়ে আইএসপিআরের সতর্কতা

Next Post

নির্বাচনের ফলের বিরুদ্ধে আইনী লড়াই চালাতে তহবিল গঠনে মরিয়া ট্রাম্প শিবির

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনের ফলের বিরুদ্ধে আইনী লড়াই চালাতে তহবিল গঠনে মরিয়া ট্রাম্প শিবির

বাইডেনের জয় উদযাপন, মার্কিন প্রেসিডেন্ট হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাটলগ্রাউন্ড উইসকনসিনে বাইডেনের জয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT