চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিছুটা মিললো অবসর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:41 অপরাহ্ন 25, নভেম্বর 2021
in বিনোদন
A A
বিভিন্ন যুবকজনের হাসিমুখে ছবি, ক্যাজুয়াল পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

রুপালী পর্দায় ২২ বছর ক্যারিয়ার শাকিব খানের। এই সময়ে তিনি নিজেকে নিয়ে গেছেন জনপ্রিয়তার চূড়ায়। গত ১৪ বছর ধরে ঢাকাই চলচ্চিত্রের একচ্ছত্র অধিপতি এ নায়ক। প্রতিকূলতার মধ্যেও তিনি বহাল তবিয়তে! 

দেশের গণ্ডি পেরিয়ে পশ্চিমবঙ্গের সিনেমাতেও নিজের সামর্থ দেখিয়েছেন তিনি। তার সাফল্য দেখে সমালোচকরাও প্রায় বলে থাকেন, শাকিব খান যখন ক্যারিয়ার শুরু করেছিলেন তার সময়কার অনেক নায়ক নায়িকা নিজেদের ধরে রাখতে না পেরে ছিটকে গেছেন। কিন্তু শাকিব খান আছেন রাজার হালে! ক্যারিয়ার যতই দীর্ঘ হচ্ছে শাকিব খান যেন আরও উজ্জ্বল হয়ে উঠছেন।

স্মার্ট যুবক সানগ্লাস পরে গাড়ির উপর বসে হাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ কিছু প্রমাণ মিললো সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিবের সাম্প্রতিক প্রকাশিত কিছু ছবিতে। চ্যানেল আইয়ের মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে গেল ১২ নভেম্বর যুক্তরাষ্ট্র সফরে গেছেন শাকিব খান। কাজ শেষে কিছুটা অবসর সময় কাটাচ্ছেন এই নায়ক।

আর সেখান থেকে প্রতিদিনই নিত্য নতুন ছবি পোস্ট করছেন নিজের ইনস্টাগ্রামের ওয়ালে! সব ছবিতেই নতুন শাকিবকে পাওয়া যাচ্ছে! এসব লুকে শাকিবের ছবিগুলো লুফে নিচ্ছেন তার ভক্তরাও।

নেটিজনদের দাবী, অন্য অনেকের সিনেমার লুক প্রকাশ হলে যে মাতামাতি, শাকিব খানের সাধারণ ছবি নিয়ে তার ভক্ত অনুরাগীদের মাতামাতি কোনো অংশে কম নয়! আবার কেউ বলছেন, শাকিবের জীবনে যেন নতুন বসন্ত এসেছে! তিনি দিন দিন যেন আরও তরুণ হচ্ছেন।

শাকিব জানান, দেশে থাকলে কাজের চাপে বিশ্রামের সুযোগ কম পান। কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়। যেহেতু যুক্তরাষ্ট্রে গেছেন সেখানকার বিভিন্ন পরিজনরা আছেন তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করছেন। সময়টাকে উপভোগের জন্য ঘুরে বেড়াচ্ছেন মার্কিন মুলুকের বিভিন্ন শহর। চলতি মাসে দেশের না ফিরলেও ডিসেম্বরের শুরুর দিকে তিনি দেশে ফিরে আবার কাজে নামবেন।

স্মার্ট পোশাক পরা যুবক আউটডোরে, পেছনে মার্কিন পতাকা উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ মূলত, চ্যানেল আইয়ের আয়োজনে ‘মিউজিক অ্যাওয়ার্ডস’ অংশ নেয়াই ছিল শাকিবের যুক্তরাষ্ট্র সফরের মূল উদ্দেশ্য। স্বাধীনতার ৫০ বছরের মধ্যে একযুগের বেশী সময় দেশের চলচ্চিত্রে হাল ধরে রাখার জন্য জন্য শাকিবকে সম্মাননা প্রদান করে চ্যানেল আই কর্তৃপক্ষ।

ছবি: শাকিব খানের ইনস্টাগ্রাম

Tags: অবসরআমেরিকাক্যারিয়ারচ্যানেল আইতারকানায়কনিউ ইয়র্কলিড বিনোদনশাকিব খানসিনেমা
Previous Post

খালেদা জিয়াকে ‘স্লো পয়জনিং’ করা হয়েছে, সন্দেহ ফখরুলের

Next Post

ব্যাটিং দিয়ে পাকিস্তানকে চ্যালেঞ্জে ফেলার আশায় ‍মুমিনুল

Next Post
বাংলাদেশ ক্রিকেটার মুমিনুল হক ব্যাটিং প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাটিং দিয়ে পাকিস্তানকে চ্যালেঞ্জে ফেলার আশায় ‍মুমিনুল

বাংলাদেশের রাজধানীতে শান্তিপূর্ণ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৮ ঘণ্টার আল্টিমেটাম নটর ডেমের শিক্ষার্থীদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT