চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিছুক্ষণের মধ্যেই শাকিব খানের ভবিষ্যৎ​ নির্ধারণ

সৈয়দ নূর-ই- আলম by সৈয়দ নূর-ই- আলম
12:54 অপরাহ্ন 01, মে 2017
in বিনোদন
A A
শাকিব খান

শাকিব খান

চিত্রনায়ক শাকিব খানের ওপর দেওয়া চলচ্চিত্র–সংশ্লিষ্ট ১২টি সংগঠনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে কিছুক্ষণের মধ্যেই সিদ্ধান্ত হবে। রাজধানীর এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে এরই মধ্যেই ১২টি সংগঠনের নেতৃবৃন্দ জরুরি সভায় বসেছেন। সভায় উপস্থিত আছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘সভায় উপস্থিত সবার মনোভাব ইতিবাচক। আশা করছি, শাকিব খানের ব্যাপারে ইতিবাচক কোনো সিদ্ধান্ত হতে যাচ্ছে।’

আরও জানা গেছে, আজকের জরুরি সভায় পরিচালক শামীম আহমেদ রনির সদস্যপদ বাতিলের বিষয়টি আবারও বিবেচনা করা হচ্ছে।

গতকাল রোববার বিকাল সাড়ে ৫টা নাগাদ বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে এসে দুঃখপ্রকাশ করেন চিত্রনায়ক শাকিব খান। এ সময় তিনি সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার জন্য উপস্থিত সবার কাছে ক্ষমা চেয়েছেন। শাকিব খান আশা করছেন, চলচ্চিত্র সংশ্লিষ্ট ১২টি সংগঠন মিলে তার ওপর যে নিষেধাজ্ঞা জারি করেছে, তা প্রতাহার করে নেওয়া হবে।

চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার গতকাল রোববার সন্ধ্যায় চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘পুরো ব্যাপারটির মধ্যস্ততা করেছেন চিত্রনায়ক আলমগীর। তিনি হঠাৎ​ শাকিবকে নিয়ে চলচ্চিত্র পরিচালক সমিতিতে এসে হাজির হন। সঙ্গে আরও ছিলেন ​মাসুদ পারভেজ সোহেল রানা। এ সময় শাকিব আমাদের সবার সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর একটি জাতীয় দৈনিকে তার দেওয়া মন্তব্যের কারণে সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেন। তিনি সবার কাছে ক্ষমা চেয়েছেন।’

গতকাল রোববার বিকালে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে শাকিব খান

জানা গেছে, এ সময় শাকিব খান উপস্থিত বিভিন্ন সংগঠনের নেতাদের বলেন, ‘ব্যক্তিজীবনের সংকটময় পরিস্থিতিতে আমি কিছুটা বিক্ষিপ্ত ছিলাম। তখন আমার আচরণ ও কথায় যদি কেউ আহত হয়ে থাকেন, তাহলে আমি দুঃখিত। চিত্র পরিচালকসহ চলচ্চিত্র-সংশ্লিষ্ট কেউ কষ্ট পেয়ে থাকলে, আমি ক্ষমাপ্রার্থী।’

চিত্রনায়ক আলমগীর বলেন, ‘আমার এক কথায় শাকিব বিষয়টি মীমাংসার জন্য রাজি হয়ে যায়। শাকিবকে আমি বলেছিলাম, যে কোনো বিষয়ের একটা সীমা থাকে। সীমা লঙ্ঘন করলে ক্ষতি হয়ে যায়। এই সীমা লঙ্ঘন করা হলে আমাদের চলচ্চিত্র পরিবারের জন্য অনেক বড় ক্ষতি হবে। আমরা তো একসঙ্গে থাকতে চাই, মিলেমিশে চলতে চাই।’

শাকিব খানের এই সিদ্ধান্তের কারণে দৃশ্যপট পুরোপুরি পাল্টে যায়। গত শনিবার সন্ধ্যায় এফডিসিতে এক যৌথ সভায় চলচ্চিত্র–সংশ্লিষ্ট ১২টি সংগঠন মিলে তার ওপর যে নিষেধাজ্ঞা জারি করে, তা দ্রুত প্রত্যাহার করার সম্ভাবনা তৈরি হয়।

Tags: শাকিব খান
Previous Post

মুশফিকদের পেয়ে উজ্জীবিত অ্যারুনডেল ক্যাসল

Next Post

বিএনপি শ্রমিকের পেটে লাথি মারে: ওবায়দুল কাদের

Next Post

বিএনপি শ্রমিকের পেটে লাথি মারে: ওবায়দুল কাদের

ইংরেজিতে অনুবাদ হলেই নিও এলিটের কাছে গ্রহণযোগ্য হবেন কাশেম বিন আবুবাকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT