চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিং সৌদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে জাবেদ পাটোয়ারীর বৈঠক

এম ওয়াই আলাউদ্দীন by এম ওয়াই আলাউদ্দীন
11:57 পূর্বাহ্ন 11, ফেব্রুয়ারি 2021
in প্রবাস সংবাদ
A A
জাবেদ পাটোয়ারী ও কিং সৌদ বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের বৈঠক।. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের রেক্টর অধ্যাপক বাদরান আল ওমার এর সাথে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বৈঠক করেছেন।

সে সময় রাষ্ট্রদূত বিভিন্ন বিষয় নিয়ে রেক্টরের সাথে আলোচনা করেন।

জাবেদ পাটোয়ারী রিয়াদের বৃহৎ এ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশী ছাত্রদের জন্য বৃত্তি বৃদ্ধি করার অনুরোধ জানান। এছাড়া দুদেশের শিক্ষকদের মধ্যে দ্বিপাক্ষিক যোগাযোগ ও যৌথ গবেষণার প্রস্তাব দেন। এ পরিপ্রেক্ষিতে রেক্টর কিং সৌদ বিশ্ববিদ্যালয়ে ৫ (পাঁচ) শতাংশ কোটা বিদেশী ছাত্রদের জন্য সংরক্ষিত রয়েছে জানিয়ে বাংলাদেশী মেধাবী ছাত্রদের আবেদন করার পরামর্শ দেন।

তিনি আরো জানান, বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য তীব্র প্রতিযোগিতা হয়ে থাকে ফলে মেধাবী এবং ইংরেজীতে দক্ষতা থাকলে ভর্তির সুযোগ বৃদ্ধি পায়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক যারা গবেষণায় জড়িত রয়েছেন তাদের নিয়ে গবেষক গ্রুপ রয়েছে যাদের সাথে যৌথভাবে বাংলাদেশের শিক্ষকদের গবেষণার সুযোগ রয়েছে বলে জানান।

রেক্টর বাদরান আল ওমার জানান, এ বিশ্ববিদ্যালয়ে যেকোন দেশের মেধাবী শিক্ষকদের জন্য সবসময়ই চাকুরীর সুযোগ রয়েছে।

রাষ্ট্রদূত বাংলাদেশ এ বছর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছে উল্লেখ করে রিয়াদের কিং সৌদ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও উন্নয়ন নিয়ে একটি সেমিনার আয়োজনের অনুরোধ জানান।

করোনা মহামারী পরিস্থিতি সৌদি আরবে স্বাভাবিক হলে এমন সেমিনার আয়োজনে সর্বাত্নক সহযোগিতার আশ্বাস প্রদান করেন রেক্টর।

কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের রেক্টর অধ্যাপক বাদরান আল ওমার জানান, বাংলাদেশী প্রায় ৩৫ জন শিক্ষার্থী বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে এবং সবাই খুব ভালো ফলাফল করছে। এ সময় রেক্টর সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের প্রশংসা করে বলেন, বাংলাদেশি অভিবাসীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে শুরু করে সাধারণ শ্রমিক পর্যন্ত সবাই অত্যন্ত সুনাম ও নিষ্ঠার সাথে সৌদি আরবে কাজ করছেন।

রিয়াদের কিং সৌদ বিশ্ববিদ্যালয়ে প্রায় ২৪ টি অনুষদ রয়েছে, যার অধীনে প্রায় ৭০ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে যার মধ্যে ৯০টি দেশের প্রায় ১৫ হাজার শিক্ষার্থী রয়েছে। এ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি ৩৫ জন শিক্ষার্থীর পাশাপাশি ১৮ জন বাংলাদেশি শিক্ষকও বিভিন্ন বিভাগে সুনামের সাথে কাজ করছেন। কয়েকজন বাংলাদেশি শিক্ষক বিভিন্ন বিষয়ে গবেষণা ও উদ্ভাবনের জন্য পুরষ্কার ও পেয়েছেন।

বৈঠকে কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের ভাইস-রেক্টর ড. আবদুল্লাহ আল সালমান ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়া রিয়াদ দূতাবাসের কাউন্সেলর মোহাম্মদ হুমায়ূন কবির ও প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।

Previous Post

হতাশার প্রথম সেশন

Next Post

একাধিক স্থানে হবে এবারের অস্কার

Next Post
অস্কার পুরস্কার প্রাপ্তির জন্য প্রস্তুত একটি স্বর্ণালী অমূর্তি।. Channel i News - চ্যানেল আই নিউজ

একাধিক স্থানে হবে এবারের অস্কার

প্রতিবাদী হাতের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় অর্থপাচারকারীদের বয়কটের আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT