চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিংবদন্তী আনোয়ার হোসেনকে হারানোর তিন বছর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:37 অপরাহ্ন 01, ডিসেম্বর 2021
in বিনোদন
A A
প্রয়াত আনোয়ার হোসেনের ছবি ও পুরস্কার হাতে নেওয়া ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের আধুনিক আলোকচিত্রশিল্পের পুরোধা ব্যক্তিত্ব ছিলেন আনোয়ার হোসেন। আলোকচিত্রে বাংলাদেশকে তিনিই প্রথম আন্তর্জাতিকভাবে পরিচয় করিয়ে দেন। তার কল্যাণেই সত্তরের দশক থেকে পৃথিবীব্যাপী বাংলাদেশের আলোকচিত্র সমাদৃত। স্বীকৃতি হিসেবে পেয়েছেন সর্বাধিক সংখ্যক আন্তর্জাতিক পুরস্কার, খেতাব ও সম্মাননা।

শ্রেষ্ঠ চিত্রগ্রাহক হিসেবে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া সিনেমাটোগ্রাফার আনোয়ার হোসেন ২০১৮ সালের ১ ডিসেম্বর মারা যান। বুধবার তিন বছর পূর্ণ হলো তার প্রস্থানের। তার প্রয়াণ দিনে বিভিন্নভাবে তাকে স্মরণ করছেন অনুসারিরা।

ছাত্র জীবনেই আলোকচিত্রী হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন আনোয়ার হোসেন। স্বচ্ছ্বল পরিবারে জন্ম না হলেও শুধু ইচ্ছের জোড়ে তিনি পড়াশোনার পাশাপাশি ফটোগ্রাফিতে মনোনিবেশ করেন। ১৯৬৮ সালে পাকিস্তানের শ্রেষ্ঠ ফটোগ্রাফার হিসেবে পুরস্কার অর্জন করেছিলেন। একই বছরে জাপানে অনুষ্ঠিত আলোকচিত্র প্রতিযোগিতায় শ্রেষ্ঠ আলোকচিত্রশিল্পীর স্বর্ণপদক অর্জন করেন তিনি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ক্যামেরা কাঁধে যোগদান করেছিলেন আনোয়ার হোসেন। তার তোলা বেশকিছু আলোকচিত্র আজও পাকিস্তানিদের নির্মমতার সাক্ষ্য বহন করে চলে।

ফটোগ্রাফার হিসেবে খ্যাতি থাকলেও ‘সূর্য দীঘল বাড়ী’র মধ্য দিয়ে সিনেমাটোগ্রাফার হিসেবেও নিজের মেধার পরিচয় দেন আনোয়ার হোসেন। শেখ নেয়ামত আলী ও মসিহউদ্দিন শাকেরের যৌথ পরিচালনায় এই ছবিটি তৎকালীন সময়ে চলচ্চিত্র অঙ্গনে বেশ সাড়া ফেলে। এই ছবির জন্যই আনোয়ার হোসেন প্রথমবার শ্রেষ্ঠ চিত্রগ্রাহক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

বাংলাদেশে এ যাবৎ যে চলচ্চিত্রগুলো স্মরণীয় হয়ে আছে তার সিংহভাগ ছিলো আনোয়ার হোসেনের চিত্রগ্রহন। এরমধ্যে ‘সূর্য দীঘল বাড়ী’,‘এমিলের গোয়েন্দা বাহিনী’,‘পুরস্কার’, ‘অন্য জীবন’, ‘দহন’, ‘হুলিয়া’, ‘চাকা’, ‘চিত্রানদীর পাড়ে’,‘লালসালু’, ‘লালন’ এবং‘শ্যামল ছায় ‘ অন্যতম।

নীলিমা ইব্রাহিমের মেয়ে ডলি ইব্রাহিমকে বিয়ে করেছিলেন ৫ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী শ্রেষ্ঠ চিত্রগ্রাহক আনোয়ার হোসেন। ১৯৯১ সালে ডলির মৃত্যুর পর নব্বই দশকের মাঝামাঝিতে দেশ ছেড়ে ফ্রান্সে পাড়ি জমিয়ে ছিলেন তিনি। সেখানে মিরিয়ামকে বিয়ে করে সেখানকার নাগরিকত্বও গ্রহণ করেছিলেন। তবে মাঝেমধ্যেই চলচ্চিত্র বিষয়ক বিভিন্ন ওয়ার্কশপ ও সেমিনারে অংশ নিতে দেশে চলে আসতেন আনোয়ার হোসেন। মৃত্যুর ঠিক ক’দিন আগেই একটি ফটোগ্রাফির ওয়ার্কশপের জুরি হিসেবে দেশে আসেন আনোয়ার। রাজধানীর একটি হোটেল কক্ষে মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

Tags: অন্য জীবনঅভিনয়আনোয়ার হোসেনকিংবদন্তীদহনপুরস্কারলিড বিনোদনসম্মাননাসিনেমাসূর্য দীঘল বাড়িহুলিয়া
Previous Post

মারধর-শ্লীলতাহানির মামলায় অভিযোগপত্রের বিষয়ে পরীমনির নারাজি আবেদন

Next Post

১১ দফা দাবি নিয়ে আবারও সড়কে শিক্ষার্থীরা

Next Post
শিক্ষার্থীরা সড়কে বিক্ষোভ দেখাচ্ছে, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

১১ দফা দাবি নিয়ে আবারও সড়কে শিক্ষার্থীরা

জনপ্রতিনিধি ও পুলিশ সদস্যরা জনতার সঙ্গে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনহা হত্যাকাণ্ড: ৮ম দফায় তৃতীয় দিনে তদন্তকারী কর্মকর্তার জেরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT