চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাস্ত্রো পরিবারের বাইরে কিউবায় নতুন নেতৃত্ব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:16 পূর্বাহ্ন 19, এপ্রিল 2018
in আন্তর্জাতিক
A A
কিউবা-কিউবার প্রেসিডেন্ট নির্বাচন-রাউল কাস্ত্রো

বামে: রাউল কাস্ত্রো, ডানে: মিগুয়েল দিয়াজ কানেল

রাউল কাস্ত্রোর ডান হাত হিসেবে পরিচিত মিগুয়েল দিয়াজ কানেলকে কিউবার নতুন প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করেছে দেশটির পার্লামেন্ট।

বিবিসি জানায়, কিউবার পার্লামেন্ট ন্যাশনাল অ্যাসেম্বলি এই মনোনয়ন ইস্যুতে ভোটদানও শেষ করেছে। বৃহস্পতিবার কোনো এক সময় এর ফল ঘোষণা হবে।

ধারণা করা হচ্ছে, ওই সময় আনুষ্ঠানিকভাবে দিয়াজ কানেলের হাতে প্রেসিডেন্টের দায়িত্ব তুলে দেয়া হবে।

এর মধ্য দিয়ে গত কয়েক যুগে এই প্রথম কমিউনিস্ট শাসিত কিউবায় কাস্ত্রো পরিবারের বাইরে নতুন নেতৃত্ব আসছে; ইতি ঘটছে দীর্ঘ কাস্ত্রো শাসনের।

দশ বছর ধরে কিউবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের পর অবসরে যাচ্ছেন ৮৬ বছর বয়সী রাউল কাস্ত্রো। ২০০৬ সালে ভাই ফিদেল কাস্ত্রোর স্থলাভিষিক্ত হন তিনি।

রাউল প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কিউবার সম্পর্ক গড়ে তা এগিয়ে নেয়ার চেষ্টা করেছিলেন। বারাক ওবামা মার্কিন প্রেসিডেন্ট থাকাকালে সম্পর্কের এ উন্নয়ন হচ্ছিল।

কিন্তু ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজের দখল নেয়ার পর থেকে এই সম্পর্ক উন্নয়নের ধারা কিছু কিছু দিক দিয়ে উল্টোদিকে বইতে শুরু করে।

কাস্ত্রো পরিবারের বাইরের নেতৃত্বের কিউবা কিভাবে এগুবে, তা এখন অনেক বড় একটি আলোচনার বিষয়।

রাউল কাস্ত্রো প্রেসিডেন্টের পদ ছাড়লেও কিউবার ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টিতে তাদের প্রভাব আগের মতোই বহাল থাকবে। কেননা ২০২১ সালের কংগ্রেস পর্যন্ত এমনিতেও ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির প্রধান হিসেবে নিযুক্ত থাকবেন কাস্ত্রো।

নবনির্বাচিত কিউবান নেতার ঘাড়ে আসতে যাচ্ছে অর্থনৈতিকভাবে স্থবির একটি দেশের দায়িত্ব। তাকে সামলাতে হবে পরিবর্তনের জন্য অধৈর্য হয়ে ওঠা এক তরুণ প্রজন্মকে।

শুধু তাই নয়, নতুন প্রেসিডেন্টকে এগোতে হবে ঐতিহাসিক কাস্ত্রো পরিবারের দৃঢ় অতীতের ভিত্তি ছাড়াই।

Tags: কিউবাফিদেল কাস্ত্রোরাউল কাস্ত্রোলিড নিউজ
Previous Post

সৌদিতে অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

Next Post

পাহাড়ি জমিতে সাথী ফসলে কৃষকের ভাগ্যবদল

Next Post

পাহাড়ি জমিতে সাথী ফসলে কৃষকের ভাগ্যবদল

নাম তার বাঁশির গ্রাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT