চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাশ্মীর ইস্যুতে যা বললেন রাহুল গান্ধী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:19 অপরাহ্ন 06, আগস্ট 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
রাহুল গান্ধী

ভারতের জম্মু ও কাশ্মীর ইস্যুতে অবশেষে মুখ খুললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এক টুইটে তিনি ৩৭০ ধারা বিলোপের বিষয়ে কথা বলেছেন।

ভারতীয় সংবিধানের ৩৭০ ধারার অধীনে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার অবসানের বিষয়টি সমর্থন না করার সিদ্ধান্ত আগেই জানিয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস। গান্ধী পরিবারের পক্ষ থেকে কী বক্তব্য আসে, তার অপেক্ষায় ছিল পক্ষে-বিপক্ষের অনেকে।

টুইট বার্তায় রাহুল লিখেছেন, ‘জাতীয় সংহতির কোনো উন্নতি হবে না এভাবে জম্মু ও কাশ্মীরকে বিভক্ত করে, নির্বাচিত প্রতিনিধিদের বন্দী করে এবং সংবিধানকে লঙ্ঘন করে। এই দেশ মানুষের জন্য, জমি-প্লটের জন্য নয়। ক্ষমতার এই অপব্যবহার আমাদের জাতীয় নিরাপত্তায় তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে।’

বিজেপি সরকারের ওই আলোচিত সিদ্ধান্তের বিষয়ে মঙ্গলবার সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গে কংগ্রেস সাংসদদের বৈঠক হয়। তারপরেই রাহুল এই টুইট করলেন।

গতকাল সোমবার কংগ্রেসসহ বিরোধীদের আপত্তি সত্ত্বেও রাজ্যসভার অধিবেশনে কাশ্মীর সংক্রান্ত বিলটি পাস করাতে সমর্থ হয় কেন্দ্রীয় সরকার। ওই বিল পাসের ফলে জম্মু ও কাশ্মীর এখন থেকে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে পরিচিত হবে।

Tags: ৩৭০ ধারা বাতিলকাশ্মীর ইস্যুজম্মু ও কাশ্মীররাহুল গান্ধী
Previous Post

ভার্সেটাইল অভিনেত্রী হওয়ার চেষ্টা করছেন ঐশী

Next Post

৩৭০ ধারা বিলোপে কী হারাবে কাশ্মীর ও জম্মু

Next Post

৩৭০ ধারা বিলোপে কী হারাবে কাশ্মীর ও জম্মু

জরিমানার সঙ্গে ডিমেরিট পেলেন ‘অবাধ্য’ পোলার্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT