চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:23 অপরাহ্ন 11, জুলাই 2017
in বাংলাদেশ
A A
রোহিঙ্গা

ভারতের জম্মু ও কাশ্মীরের অমরনাথে সন্ত্রাসী হামলার ঘটনায় ৭ জন নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠানো এক শোকবার্তায় প্রধানমন্ত্রী এই শোক প্রকাশ করেন।

শোকবার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, জম্মু ও কাশ্মীরের অমরনাথে যাওয়ার পথে তীর্থযাত্রীদের বাসে হামলার ঘটনায় নারীসহ বেশ কিছু পূণ্যার্থী মৃত্যুর ঘটনায় আমি গভীরভাবে বিস্মিত। বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আক্রান্তদের পরিবারের প্রতি ও আহতদের প্রতি আমি গভীর শোক প্রকাশ করছি। এই হামলায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

শোকবার্তায় প্রধানমন্ত্রী আরো লিখেন, বাংলাদেশ সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাস করে। তাই এই ঘটনায় নিন্দা প্রকাশের পাশাপাশি কাছের বন্ধু ও প্রতিবেশি হিসেবে এই অঞ্চল থেকে সব ধরনের ভীতি দূর করতে আমরা একত্রে কাজ করবো।

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে সোমবার রাত সাড়ে ৮টা নাগাদ অনন্তনাগ জেলায় অমরনাথ যাত্রীদের উপর জঙ্গিরা হামলা চালায়। এতে অন্তত ৭ জন তীর্থযাত্রী নিহত হয়। নিহতদের ৬ জনই নারী।

এ ঘটনায় আহত হয়েছেন তিন পুলিশসহ অন্তত ১৯ জন। এর মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশের সন্দেহ, পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর ও হিজবুল যৌথভাবে এই হামলা চালিয়েছে।

Tags: কাশ্মীরে হামলা
Previous Post

টি-টুয়েন্টি থেকে সরানো হয়েছে, ওয়ানডেতে থাকবে

Next Post

ক্ষতির বোঝা টানতে রাজি হয়েছেন সালমান

Next Post
টিউবলাইট সালমানের ক্ষতি

ক্ষতির বোঝা টানতে রাজি হয়েছেন সালমান

নেপাল-পিরিয়ড

পিরিয়ডের কারণে নির্বাসিত অবস্থায় সাপের কামড়ে নারীর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT