চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কালো তালিকা মুক্ত হলো সৌদি জোট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:59 পূর্বাহ্ন 08, জুন 2016
in আন্তর্জাতিক
A A

ইয়েমেনে শিয়াপন্থী হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি আবরে নেতৃত্বাধীন
জোটকে জাতিসংঘের কালো তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

দেশটির ব্যাপক
প্রতিবাদের মুখে জাতিসংঘ গত সোমবার জোটটিকে শিশু অধিকার লঙ্ঘনসংক্রান্ত
কালো তালিকা থেকে বাদ দেওয়ার কথা জানায়। তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ) এর কঠোর সমালোচনা করেছে।

গত বছর ইয়েমেনে সৌদি জোটের অভিযানে বিপুলসংখ্যক শিশু হতাহতের অভিযোগে সম্প্রতি তাদের শিশু অধিকার লঙ্ঘনসংক্রান্ত কালো তালিকাভুক্ত করে জাতিসংঘ। সৌদি আরব জাতিসংঘের ওই সিদ্ধান্তের ব্যাপক প্রতিবাদ জানায়। এরপর গত সোমবার জাতিসংঘ তাদের আগের অবস্থান থেকে সরে আসে।

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, গত বছর ইয়েমেনে সংঘাতে ৭৮৫টি শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬০ শতাংশেরই মৃত্যুর কারণ সৌদি জোটের বিমান হামলা। তবে সৌদি আরব এ অভিযোগ অস্বীকার করে তারা প্রতিবেদনটি ‘সঠিকভাবে’ তৈরির দাবি জানায়।

জাতিসংঘ মহাসচিব বান কি মুনের মুখপাত্র স্টিফেন দুজারিক জানান, সৌদির প্রস্তাব আমলে নিয়ে জাতিসংঘ যৌথভাবে প্রতিটি ঘটনা পুনরায় মূল্যায়ন করে দেখবে। ‘যৌথভাবে পুনর্মূল্যায়নে পৌঁছানোর আগে মহাসচিব তাদের কালো তালিকা থেকে বাদ দিয়েছেন।’

ইয়েমেনের সুন্নিপন্থী প্রেসিডেন্ট মনসুরের পক্ষে গত বছরের মার্চে বিমান হামলা শুরু করে সৌদি জোট। জাতিসংঘের হিসাবে, ইয়েমেন সংঘাতে এ পর্যন্ত প্রায় সাড়ে ছয় হাজার মানুষের মৃত্যু হয়েছে।

Tags: ইয়েমেনসৌদি আরব
Previous Post

বলিভিয়ায় পাহাড়ে বাস উল্টে নিহত ১৭

Next Post

প্রোটিয়া তোপে উড়ে গেল অস্ট্রেলিয়া

Next Post

প্রোটিয়া তোপে উড়ে গেল অস্ট্রেলিয়া

যে কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT