চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে এখন পর্যন্ত ১৩ হাজার ৩৭২ কোটি ‘কালো টাকা’ সাদা হয়েছে

মাহবুব মোর্শেদ by মাহবুব মোর্শেদ
3:12 অপরাহ্ন 08, জুন 2017
in অর্থনীতি
A A
ভূমি কর্মকর্তা

সংসদ থেকে: স্বাধীনতা পরবর্তী সময় থেকে বাংলাদেশে এখন পর্যন্ত ১৩ হাজার ৩৭২ কোটি কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। এরপাশাপাশি সরকার এ থেকে রাজস্ব পেয়েছে ১ হাজার ৪৫৪ কোটি টাকা।

বৃহস্পতিবারের সংসদে প্রশ্নোত্তর টেবিলে সাংসদ এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান।

১৩ হাজার ৩৭২ কোটি টাকার মধ্যে সিংহভাগ কালো টাকা সাদা হয়েছে ২০০৭-২০০৯ সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে। যার পরিমান – ৯ হাজার ৬৮২ কোটি ৯৯ লাখ টাকা। এছাড়া, ১৯৭১-৭৫ সময়ে ২ কোটি ২৫ লাখ টাকা, ১৯৭৬-১৯৮০ সালে ৫০ কোটি ৭৬ লাখ, ১৯৮১-১৯৯০ পর্যন্ত সময়ে ৪৫ কোটি ৮৯ লাখ কালো টাকা সাদা হয়েছে।

এছাড়া ১৯৯১-১৯৯৬ সালে ১৫০ কোটি ৭৯ লাখ, ১৯৯৭-২০০০ সালে ৯৫০ কোটি ৪১ লাখ , ২০০১-২০০৬ সালে ৮২৭ কোটি ৭৪ লাখ, ২০০৯-১৩ সময়ে ১ হাজার ৮০৫ কোটি টাকা এবং ২০১৩ থেকে এখন পর্যন্ত ৮৫৬ কোটি ৩০ লাখ টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়।

বাজেট আলোচনায় সরকারি-বিরোধী দল নির্বিশেষে সকল সদস্যই ব্যাংক আমানতের ওপর আরোপিত আবগারি শুল্ক প্রতাহারের আহবান জানিয়েছেন। তারা এব্যাপারে সংসদ নেতা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তারা ১৫ ভাগ ভ্যাট আরোপের প্রস্তাবও পুনর্বিবেচনা করার আহবান জানান।

তারা বাজেটকে গণমুখী উল্লেখ করে বলেন, এ বাজেট সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটানো সম্ভব হবে।

প্রস্তাবিত বাজেটের ওপর বিএনপির সমালোচনার জবাবে সরকারি দলের সদস্যরা বলেন, তাদের আমলে হাওয়া ও খোয়াব ভবনের দুর্নীতি, লুটপাটের কারণে সে আমলের বাজেটের মাধ্যমে জনগণের কল্যাণ হয়নি। কিন্তু বর্তমান সরকারের আমলে এ ধরনের কোন ভবন নেই, আর লুটপাট ও দুর্নীতিও নেই। ফলে গত ৮ বছরে আটটি বাজেট সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে দেশকে নিম্নধ্যম আয়ের দেশে পরিণত করা সম্ভব হয়েছে।

Tags: কালো টাকা
Previous Post

ইফতারে শসার শরবত

Next Post

বাড়ি থেকে উচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে মওদুদের রিট শুনানি মুলতবি

Next Post
মওদুদ

বাড়ি থেকে উচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে মওদুদের রিট শুনানি মুলতবি

দেশে মোবাইল ফোন ব্যবহারকারী ১৩ কোটি ৩১ লাখ ১৪ হাজার ২০৬ জন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT