চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কালিকাপ্রসাদকে ‘গার্ড অব অনার’, অন্যদের চিকিৎ​সা চলছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:37 অপরাহ্ন 08, মার্চ 2017
in বিনোদন
A A
দোহার গানের দলের সদস্যরা। এখন নেই কালিকাপ্রসাদ ভট্টাচার্য

দোহার গানের দলের সদস্যরা। এখন নেই কালিকাপ্রসাদ ভট্টাচার্য

রাষ্ট্রীয় মর্যাদায় ভারতের বাংলা গানের এ সময়ের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক এবং দোহার গানের দলের শিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্যের শেষকৃত্য সম্পন্ন হয় গতকাল মঙ্গলবার রাতে। কেওড়াতলা মহাশ্মশানে এ সময় ‘গার্ড অব অনার’ দেওয়া হয়। এর আগে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্ত শেষে বিকালে কালিকাপ্রসাদের দেহ নিয়ে আসা হয় তাঁর সন্তোষপুরের বাসায়। পথে নবান্নের সামনে তাঁকে শ্রদ্ধা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকাল সাড়ে চারটায় তাঁর দেহ রবীন্দ্রসদনে নেওয়া হয়। সেখানে সাধারণ মানুষের পাশাপাশি সাহিত্য, নাটক, চলচ্চিত্র আর সংগীতের সঙ্গে সংশ্লিষ্টরা তাকে শেষ শ্রদ্ধা জানান।

কালিকাপ্রসাদ ভট্টাচার্যের শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য কাল মঙ্গলবার সন্ধ্যায় কলকাতায় যান ‘ভুবন মাঝি’ ছবির পরিচালক ফাখরুল আরেফীন খান ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ। ‘ভুবন মাঝি’ ছবির একটি বাদে সবকটি গানের সুর ও সংগীতায়োজন করেছেন কালিকাপ্রসাদ ভট্টাচার্য। ইদানিং খুব জনপ্রিয় হওয়া ছবির ‘আমি তোমারই নাম গাই’ গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি।

আজ বুধবার দুপুরে কলকাতা থেকে মুঠোফোনে ফাখরুল আরেফীন খান জানান, গত রাতে তারা কালিকাপ্রসাদ ভট্টাচার্যের বাসায় যান। তারা প্রয়াত এই সংগীতশিল্পীর স্ত্রী ঋতুচেতা গোস্বামী ও তার মেয়ে আশাবরীর সঙ্গে কিছুটা সময় কাটিয়েছেন। আজ সকালে তারা ছুটে গেছেন দোহার গানের দলের অন্য সদস্যদের কাছে, তাদের সর্বশেষ অবস্থা জানার জন্য।

ফাখরুল আরেফীন খান জানান, গাড়িতে কালিকাপ্রসাদ ভট্টাচার্যের সঙ্গী সন্দীপন পাল ও প্রদীপ্ত চক্রবর্তী ঘাড় ও মেরুদন্ডে গুরুতর আঘাত পেয়েছেন। তাঁরা কলকাতায় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কাল বৃহস্পতিবার সন্দীপন পালের দেহে অস্ত্রোপচার করা হবে। গাড়ির চালক অর্ণব রাও আর আর নীলাদ্রি রায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। রাজীব দাস গতকাল বি​কালেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তিনি এখন বাসায় বিশ্রামে আছেন।

কালিকাপ্রসাদ ভট্টাচার্যের পরিবারের কাছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের শোক বার্তা

কালিকাপ্রসাদ ভট্টাচার্যের মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। কালিকাপ্রসাদ ভট্টাচার্যের পরিবারের কাছে পাঠানো শোক বার্তায় তিনি লিখেছেন, ‘কালিকাপ্রসাদ ভট্টাচার্য বাঙালি সংস্কৃতির এক প্রাণপুরুষ। তিনি অধ্যবসায়, পরিশ্রম, মেধা ও সৃজনশীলতার সমন্বয়ে আজীবন বাঙালি সংস্কৃতির চর্চা ও বিকাশে নিরলসভাবে কাজ করে গেছেন। তিনি বাংলা গানকে বিশেষ করে ফোক গানকে এক অসামান্য উচ্চতায় নিয়ে গেছেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সাংস্কৃতিক বিনিময় কার্যক্রমকে এগিয়ে নিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার অকাল প্রয়াণ আমারে সংস্কৃতির অঙ্গনের জন্য এক অপুরণীয় ক্ষতি। তিনি আমাদের হৃদয়ে থাকবেন সবসময়।’

​এদিকে সিউড়ির বিদ্যাসাগর কলেজের যে অনুষ্ঠানে গতকাল মঙ্গলবার বিকালে দোহার গানের দলের গান গাওয়ার কথা ছিল, পরে সেই গানের অনুষ্ঠান রূপ নেয় স্মরণ অনুষ্ঠানে।

কাল মঙ্গলবার বিকালে সিউড়ির বিদ্যাসাগর কলেজের এই মঞ্চে গান গাওয়ার কথা ছিল দোহারের। তার বদলে দুর্ঘটনায় নিহত শিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্যের প্রতি শোকজ্ঞাপন করা হয়

দোহারের সহস্রতম স্টেজ শো।

Previous Post

‘থ্রি-পিস পরে খেলতাম, লোকে হাসত’

Next Post

অ্যাম্বাসেডর্স ফর চেঞ্জ: নারীর প্রতি সহিংসতার অর্থনৈতিক প্রভাব

Next Post

অ্যাম্বাসেডর্স ফর চেঞ্জ: নারীর প্রতি সহিংসতার অর্থনৈতিক প্রভাব

ফাইল ছবি

ইসলামকে কলংকিত করতেই জঙ্গিবাদের উত্থান: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT