চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কালশী ‘গণহত্যার’ বিচার দাবিতে নাগরিক সমাবেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:04 অপরাহ্ন 24, মে 2016
in বাংলাদেশ
A A

উর্দুভাষী বাংলাদেশীদের নাগরিকত্ব ও ভোটাধিকার দিবস উপলক্ষে কালশী ‘গণহত্যা’ ও পল্লবী থানা হেফাজতে জনি হত্যাসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, ক্যাম্পে বসবাসরত উর্দুভাষী বাংলাদেশী নাগরিকদের মর্যাদাপূর্ণ স্থায়ী পুনর্বাসন ও পুনর্বাসন না হওয়া পর্যন্ত ক্যাম্পে সরকারি সুযোগ সুবিধা বহাল রখার দাবিতে উর্দু স্পীকিং পিপলস্ ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্ট (ইউ.এস.পি.ওয়াই.আর.এম) এর উদ্যোগে রাজধানীর মিরপুরে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

নাগরিক সমাবেশে বক্তারা বলেন, “কালশী গণহত্যার দুই বছর হতে চলেছে। জায়গা দখলের উদ্দেশ্যে পুলিশের সামনে একটা নিরীহ পরিবারের ৯ জনকে ঘরের দরজায় তালা মেরে হত্যা করলো স্থানীয় সাংসদের সন্ত্রাসী বাহিনী। আগুন নেভাতে গেলে পুলিশ একজনকে গুলি করে হত্যা করলো। এই বর্বর ঘটনার স্পষ্ট ভিডিও ফুটেজ স্বরাষ্ট্রমন্ত্রীকে দেওয়া হলেও আজ পর্যন্ত একজন হত্যাকারীকেও গ্রেফতার করা হয়নি। তার মানে সরকার কি তাহলে এই হত্যাকাণ্ডের বিচারে আন্তরিক নয়?”

বক্তারা অবিলম্বে কালশী গণহত্যা ও পল্লবী থানা হেফাজতে জনি হত্যাসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের জোর দাবি জানিয়ে বলেন,“ক্যাম্প থেকে অবৈধভাবে উচ্ছেদ করে ক্যাম্পের জায়গা দখলের জন্য স্থানীয় সন্ত্রাসী ও লুটেরা গোষ্ঠী বার বার উর্দুভাষীদের উপর জুলুম-নির্যাতন চালাচ্ছে। শুধু তাই নয় বিভিন্ন সময়ে নিরীহ উর্দুভাষীদের হত্যাও করা হচ্ছে।”

বক্তারা উর্দুভাষীদের উপর নির্যাতন ও হয়রানির প্রতিবাদ জানিয়ে সরকারের উদ্দেশ্যে বলেন, “আর এদের নিয়ে ছিনিমিনি খেলবেন না। এবার প্রতিশ্রুতি নয় সত্যিই এই অবহেলিত জনগোষ্ঠীকে মর্যাদাপূর্ণ স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করুন। অন্যথায় এরা যেখানে আছে সেখানেই বাধাহীনভাবে থাকতে দিন।”

ইউ.এস.পি.ওয়াই.আর.এম এর সভাপতি সাদাকাত খান ফাক্কুর সভাপতিত্বে নাগরিক সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সাংসদ ও নাগরিক ঐক্যের প্রধান উপদেষ্টা এস. এম. আকরাম, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান ভূঁইয়া, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শহীদুল্লাহ কায়সার, ইউ.এস.পি.ওয়াই.আর.এম-এর সাধারণ সম্পাদক শাহীদ আলী বাবলু, ওয়েল ফেয়ার মিশন অফ বিহারিজ এর সভাপতি মোস্তাক আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক শাকিল, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মনজুর রেজা খান, নাগরিক ছাত্র ঐক্যের আহ্বায়ক নাজমুল হাসান, উর্দুভাষী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মোঃ ইমরান খান, সিনিয় সহ-সভাপতি নাহিদ পারভিন ও মাকসুদ আলম প্রমুখ। 

২০০৮ সালের ১৮ মে বাংলাদেশে বিভিন্ন ক্যাম্পে বসবাসরত প্রায় ৪ লক্ষ উর্দুভাষীদের নাগরিকত্ব নিশ্চিত করে ভোটাধিকার ও জাতীয় পরিচয়পত্র প্রদানের এক ঐতিহাসিক রায় দেন মহামান্য হাইকোর্ট। দীর্ঘ ৩৭ বছর পর সকল নাগরিক অধিকার থেকে সম্পূর্নরূপে বঞ্চিত, বৈষম্য ও নির্যাতনের শিকার এই জনগোষ্ঠী ভোটাধিকার অর্জন করে।

Previous Post

ইউটিউবে সোলসের নতুন গান (ভিডিও)

Next Post

মুস্তাফিজের অপেক্ষায় সাতক্ষীরাবাসী

Next Post

মুস্তাফিজের অপেক্ষায় সাতক্ষীরাবাসী

ব্র্যাক কর্মকর্তাকে গুলি, ১৬ লাখ টাকা ছিনতাই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT