চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কালবৈশাখীর কারণে টর্নেডো ঝুঁকির সপ্তাহ শুরু

ইব্রাহীম মল্লিক সুজন by ইব্রাহীম মল্লিক সুজন
6:53 অপরাহ্ন 04, এপ্রিল 2017
in পরিবেশ
A A

বাংলাদেশে কালবৈশাখীর কারণে সৃষ্ট টর্নেডোর সবচেয়ে ঝুঁকিপূর্ণ সপ্তাহ শুরু হয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, প্রতি বছর এপ্রিল মাসের ৫ তারিখ থেকে ১১ তারিখ পর্যন্ত সময় টর্নেডোর জন্য বেশি ঝুঁকিপূর্ণ। তবে, দুয়েকদিন আগে থেকেই ঝুঁকিপূর্ণ সময় বিবেচনা শুরু হয়।

তাদের মতে, এই ধরনের টর্নেডো ঝড়ের জন্য বেশি ঝুঁকিতে রয়েছে ঢাকা থেকে যশোর পর্যন্ত ফরিদপুর ও মাদারিপুর এবং চাঁদপুর অঞ্চল।

বিদ্যুৎ চমকানো, বজ্রপাত, বজ্রসহ ভারী বর্ষণ এবং এমনকি বন্যার সময়ও এপ্রিল মাসে বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন অংশে প্রচণ্ড ঝড় হয় যা কালবৈশাখী ঝড় নামে পরিচিত। বাংলাদেশ এবং ভারতের পূর্ব অংশে এ ভয়ঙ্কর ঝড় হয়ে থাকে। আর এই ঝড়ের ফলে মাঝে মাঝে সৃষ্টি হয় টর্নেডো। বিগত কয়েক বছরে কালবৈশাখীর কারণে টর্নেডোর মাত্রা বেড়েছে।

কালবৈশাখী ঝড়ের কারণে সৃষ্ট টর্নেডো নিয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক বেগম তাসলিমা ইমাম চ্যানেল আই অনলাইনকে বলেন: বিগত কয়েক বছরে কালবৈশাখীর ঝড়ের কারণে টর্নেডো বেড়ে গেছে।

“টর্নেডো তৈরি হতে খুব কম সময় নেয় এবং এই দুর্যোগটি নিয়ে পূর্বাভাস দেয়া খুব কঠিন। তবে উন্নত দেশগুলো টর্নেডোকে ‘চেস’ করতে পারে বা ‘মনিটর’ করতে পারে। তাই আমাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এতে করে ক্ষয়-ক্ষতির পরিমাণ অনেক কমানো সম্ভব।”

উত্তর-পূর্বাঞ্চল থেকে কালবৈশাখী ঝড় এবং এ থেকে সৃষ্ট টর্নেডোর ধ্বংসাত্মক এলাকা ধীরে ধীরে নিচের দিকে নেমে আসছে উল্লেখ করে তিনি বলেন: কালবৈশাখী ঝড় বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল থেকে নিচের দিকে নেমে আসছে। এখন দেশের মধ্যবর্তী জেলাগুলো বেশি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠেছে। ঢাকা থেকে যশোর পর্যন্ত ফরিদপুর ও মাদারিপুর এবং চাঁদপুর অঞ্চল টর্নেডোর জন্য বেশি ঝুঁকিপূর্ণ।

যুক্তরাষ্ট্রের দক্ষিণাংশের অঙ্গরাজ্যগুলোতেও এই ধরনের টর্নেডো হয়। সেখানে শক্তিশালী টর্নেডো এতো বেশি আঘাত হানে যে, যুক্তরাষ্ট্রের ওই অঞ্চলটি টর্নেডো শব্দের প্রায় সমার্থক হয়ে দাঁড়িয়েছে। টেক্সাসের দক্ষিণ থেকে মিনোসেটার উত্তর পর্যন্ত ‘টর্নেডোর সরু গলি’ হিসেবে পরিচিত। যুক্তরাষ্ট্রের মতো বাংলাদেশ ও ভারতের পূর্ব অংশেও টর্নেডো হচ্ছে।

আবহাওয়ার যেসব বৈশিষ্ট্যের জন্য যুক্তরাষ্ট্রের ‘টর্নেডোর সরু গলি’তে টর্নেডোর সৃষ্টি হয়, বছরের এপ্রিল মাসে দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে ঠিক একই ধরনের আবহাওয়া বিদ্যমান থাকে। উষ্ণ বাতাস এবং আর্দ্রতার নিম্ন অবস্থান, স্বাভাবিক থেকে বেশি বা প্রচুর ঠাণ্ডা এবং শুষ্ক বাতাসের উপস্থিতি এই অবস্থা সৃষ্টিতে সহায়তা করে। মার্চের শেষের দিকে এবং এপ্রিলের শুরুর দিকে ঠাণ্ডা ও শুষ্ক বাতাস ইরান ও তুর্কমেনিস্তানের উপর দিয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে উপরিভাগের হিমালয়ের দক্ষিণ দিকে উড়ে আসে।

এই সময়ে গ্রীষ্মকালীন জলবায়ুর কারণে বাংলাদেশ এবং ভারতের পূর্ব অংশে বাতাসের তাপমাত্রা বাড়তে থাকে। ফলে এই অঞ্চলের বায়ু উপরে উঠে গিয়ে শূন্যস্থানের সৃষ্টি করে। সে শূন্যস্থান পূরণের জন্য বঙ্গোপোসাগর থেকে ঠাণ্ডা ও জলীয়বাষ্পপূর্ণ বাতাস প্রচণ্ড দ্রুত গতিতে আসে এবং সৃষ্টি হয় কালবৈশাখীর। একদিকের ঠাণ্ডা ও শুষ্ক বাতাস এবং অন্যদিকের উষ্ণ ও জলীয়বাষ্পপূর্ণ বাতাসের সংঘর্ষ ভয়াবহ এই ঝড় সৃষ্টিতে সহায়ক পরিবেশ হিসেবে কাজ করে।

বিগত কয়েকদিন ধরে বাংলাদেশের আবহাওয়াবিদরা দেখতে পেয়েছেন, বাংলাদেশের উত্তরাঞ্চলে কালবৈশাখী ঝড়ের সহায়ক পরিবেশ সৃষ্টি হয়েছে। এতে ঝড়ো হাওয়ার পাশাপাশি মূষলধারে বৃষ্টিপাত হতে পারে। এখান থেকে বড় ধরনের ঝড়ের ঝুঁকি নেই। তবে ‘টর্নেডোর সরু গলি’র মতো পরিবেশ হলে চলতি মাসের ৫ থেকে ১১ তারিখের দিকে ঝড়ের কারণে টর্নেডোর আশঙ্কা আছে।

তবে মে-জুন মাসে মৌসুমী বৃষ্টিপাত শুরু হয়ে গেলে কালবৈশাখী ঝড়ের কারণে সৃষ্ট টর্নেডোর সম্ভাবনা কমতে থাকবে।

এই প্রাকৃতিক দুর্যোগে গত বছর বাংলাদেশের কয়েকটি অঞ্চলে ক্ষয়ক্ষতি হয়েছে। ২০১৩ সালের ২২ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার টর্নেডোতে ঘটনাস্থলেই ২০ জনের মৃত্যু হয়, আহত হন শতাধিক মানুষ।

পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর টর্নেডো হয় বাংলাদেশে, ১৯৮৯ সালে। এর ভয়ঙ্কর থাবায় মানিকগঞ্জের প্রায় ১৫ কিলোমিটার লম্বা এবং দেড় কিলোমিটার চওড়া এলাকা মৃত্যুকূপে পরিণত হয়েছিলো। ওই টর্নেডোতে প্রাণ হারান ১৩শ মানুষ, আহত হন অন্তত ১২ হাজার। ঘর-বাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছিলো ৮০ হাজারের বেশি মানুষ।

কালবৈশাখী, বজ্রপাতসহ যেকোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই উল্লেখ করে আবহাওয়াবিদ বেগম তাসলিমা ইমাম বলেন: যেকোন ধরনের প্রাকৃতিক বিপর্যয়কে মোকাবেলা করতে হলে বনভূমির পরিমাণ বাড়াতে হবে। গাছ যতো কমছে, ততো নানা ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের সৃষ্টি হচ্ছে। যেখানেই ফাঁকা জায়গা পাওয়া যাবে, সেখানেই গাছ লাগাতে হবে। উঁচু গাছ– বিশেষ করে তাল গাছ লাগালে বজ্রপাতের ঝুঁকি এবং ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব।

‘গাছ লাগানোর পাশপাশি পরিবেশের বিপর্যয় ঘটে এমন কাজ থেকে সবাইকে বিরত থাকতে হবে।’

Tags: কালবৈশাখীকালবৈশাখী ঝড়টর্নেডো
Previous Post

বাজেটে ক্যাবের একগুচ্ছ দাবি

Next Post

জঙ্গিবাদের উৎস ও শক্তি

Next Post

জঙ্গিবাদের উৎস ও শক্তি

টি-টুয়েন্টি থেকে মাশরাফির অবসর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT