চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কার ছবি আগলে রেখেছেন শুভ?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:36 অপরাহ্ন 13, জানুয়ারি 2022
in বিনোদন
A A
শুভর ছবি আগলে রেখেছেন, কার ছবি এটি?. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকাই ছবির জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। পরিশ্রমী এই নায়ক একের পর এক চমক দেখাচ্ছেন। গেল বছরের শেষে ‘মিশন এক্সট্রিম’ মুক্তির পর নতুন বছরে প্রতীক্ষায় আছে বাংলাদেশ-ভারতের আলোচিত ছবি ‘বঙ্গবন্ধু’। আর এরমধ্যেই নতুন ছবি ‘নূর’ এর প্রথম লুকেই চমকে দিলেন এই নায়ক!

গেল বছরের সেপ্টেম্বরে ঘোষণা দিয়েই পাবনায় ‘নূর’ এর শুটিং শুরু করেছিলেন রায়হান রাফী। শাপলা মিডিয়া প্রযোজিত এই ছবির ফার্স্ট লুক প্রকাশিত হলো বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায়। যেখানে একেবারে নতুন লুকে ভক্ত অনুরাগীরা আবিস্কার করলো আরিফিন শুভকে।

পাগলা গারদে বসে আছেন শুভ। মানসিক হাসপাতালের পোশাক তার গায়েও। তিনি যেখানে বসে আছেন, তার পেছনে পলেস্তারা খসা দেয়ালে হিজিবিজি করে আঁকা একাধিক মানুষের অবয়ব। তিনি হাতে ধরে আছেন একজন নারীর ছবি, শাড়ি পরিহিত। ছবিটি জুম করে দেখলে বোঝা যায়, নারীটি চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশীর।

কী হয়েছে শুভ’র? ছবির মানুষটির সাথে তার কী সম্পর্ক? তিনি কি মানসিক রোগী? ভালোবাসার মানুষকে হারিয়ে কি তার এই অবস্থা? নাকি তিনি ভয়ঙ্কর কোনো ঘটনার শিকার? এসব প্রশ্নের আপাতত উত্তর নেই কারো কাছে।

সিনেমা সংশ্লিষ্টরা ‘নূর’ এর ফার্স্ট লুক নিয়ে কিছু না বললেও সামাজিক যোগাযোগ মাধ্যমে লুক শেয়ার করে ক্যাপশনে লিখছেন, ‘এই যে তুমি পাশেই আছো কিন্তু আমার কাছে নাই/ আমার মতো এমন জীবন কেউ কখনো বাঁচে নাই!’

নাম ভূমিকায় অভিনয়ের পাশাপাশি ‘নূর’ সিনেমার নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করছেন আরিফিন শুভ। আর পুরো সিনেমায় লগ্নী করছে শাপলা মিডিয়া।

‘নূর’ হচ্ছে আরিফিন ও ঐশী জুটির দ্বিতীয় সিনেমা। এর আগে তারা একসঙ্গে সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের পরিচালনায় তারকাবহুল ‘মিশন এক্সট্রিম’ সিনেমায় অভিনয় করেছেন। দুই কিস্তির এ সিনেমাটির দ্বিতীয় কিস্তি আগামী ঈদুল ফিতরে মুক্তির কথা রয়েছে।

Tags: অভিনয়আরিফিন শুভঐশীনূরবঙ্গবন্ধুরায়হান রাফীলিড বিনোদন
Previous Post

অ্যাস্ট্রাজেনেকার বুস্টার ডোজে উচ্চমাত্রার অ্যান্টিবডি

Next Post

ডেঙ্গুতে হাসপাতালে ৩

Next Post
ডেঙ্গু মশার লার্ভা ও আক্রান্ত রোগীর ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে হাসপাতালে ৩

তেলুগু পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে যুবলীগের কম্বল বিতরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘তেলুগু’ পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে যুবলীগের কম্বল বিতরণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT