চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কার্ল মার্কসের চিন্তা মানে সমগ্র মানবের মুক্তির চিন্তা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:35 অপরাহ্ন 13, মে 2018
in শিক্ষা
A A

‘মার্কসের চিন্তা মানে সমগ্র মানবের মুক্তির বিপ্লবী চিন্তা। মার্কসবাদ মানে গুটিকয়েক ধারণার বিশ্বাস নয়, বরং মার্কসবাদ বহুলব্ধি ভারাক্রান্ত বৈপ্লবিক দর্শন ও বিপ্লবী ঐতিহ্য, যা স্থির থাকেনি। দর্শন, রাজনীতি, রাজনৈতিক অর্থনীতি, গণিতসহ বিভিন্ন বিষয়ে মার্কস ও মার্কসবাদ অবদান রেখেছে।’

রোববার মার্কসবাদের প্রবক্তা কার্ল মার্কসের দ্বি-শতবর্ষ জন্মবার্ষিকীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘কার্লমার্কস ও বিশ্ব পুঁজিবাদ’ শীর্ষক সেমিনারে এভাবেই তাকে তুলে ধরেন আমেরিকার গ্র্যান্ড ভ্যালী স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ড. আজফার হোসেন।

এ সেমিনারের উদ্বোধন করেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রাশেদা আখতার।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাইমুম বৃষ্টির সঞ্চালনায় মার্কস ও পুঁজিবাদ নিয়ে আলোচনা করেন বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী ইশতিয়াক রায়হান শুভ, মনিরুজ্জামান ও রফিকুল ইসলাম।

অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক আমজাদ হোসেনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন অর্থশাস্ত্র পাঠচক্রের সমন্বয়ক অধ্যাপক আসরারুল ইসলাম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তানজিম উদ্দিন, বিশিষ্ট অর্থনীতিবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর ইফতেখার রবিন প্রমুখ।

অন্যান্যদের মধ্যে অর্থনীতি বিভাগের অধ্যাপক খন্দকার আশরাফুল মুনিম, অধ্যাপক শফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক শরমিন্দ নীলোর্মী, সহযোগী অধ্যাপক লায়লা হাসিন, সহযোগী অধ্যাপক আয়েশা সিদ্দিকা, প্রভাষক এ এইচ এম শহীদ শামি প্রমুখ উপস্থিত ছিলেন।

Tags: কার্ল মার্কস
Previous Post

ছাত্রলীগের সম্মেলন নিয়ে সাবেকদের এতো আগ্রহ কেন?

Next Post

তিন গির্জায় আত্মঘাতী হামলায় ‘এক পরিবার’

Next Post

তিন গির্জায় আত্মঘাতী হামলায় ‘এক পরিবার’

বিদায় বেলায় নায়িকার চোখে জল, ভাইরাল ছবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT