চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কার্গো বিমান চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাজ্যের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:32 অপরাহ্ন 04, মার্চ 2017
in বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-লন্ডন (যুক্তরাজ্য) কার্গো ফ্লাইট চলাচলের সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য ব্রিটিশ সরকারের প্রতি আহবান জানিয়ে বলেছেন, এই নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশী ব্যবসায়ীরা ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছেন।

সফররত ব্রিটেনের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক মন্ত্রী অলোক শর্মা এমপি আজ  প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাতকালে প্রধানমন্ত্রী এ আহবান জানান।

ব্রিটেন সরকার গতবছর মার্চে নিরাপত্তা ঘাটতির কারণ দেখিয়ে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকা থেকে যুক্তরাজ্যে কার্গো ফ্লাইট চলাচল নিষিদ্ধ করে।
নিরাপত্তা ঘাটতিকে  বিশ্বজুড়ে ঘটমান বিষয় হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সম্প্রতি হিথ্রো বিমানবন্দরে এ ধরনের নিরাপত্তা ত্রুটি পাওয়া গেছে।
বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের  ব্রিফিংয়ে বলেন, প্রধানমন্ত্রী ও ব্রিটিশ মন্ত্রী দু’দেশের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে গভীর সন্তোষ প্রকাশ করেন এবং আশা প্রকাশ করে বলেন, এই সম্পর্ক আগামী দিনে আরো জোরদার হবে।

প্রেস সচিব বলেন, তারা পারস্পারিক স্বার্থে বিশেষ করে বিমানবন্দরের নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়নে সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

রোহিঙ্গা প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী রোহিঙ্গা ইস্যু সমাধানে এবং তাদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশে অস্থায়ী পুর্ণবাসনে ব্রিটেনসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছেন।

শেখ হাসিনা ব্রিটিশ মন্ত্রীকে অবহিত করেন নিবন্ধিত ও অনিবন্ধিত চার লাখের বেশি মায়ানমারের নাগরিক অমানবিক অবস্থায় বাংলাদেশে বাস করছে। সরকার তাদের ভালো পরিবেশে নিরাপদ এলাকায় পুর্ণবাসনের উদ্যোগ নিয়েছে।

শেখ হাসিনা আরো বলেন, ‘এই সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে সহযোগিতায় এগিয়ে আসতে হবে।’ সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাঁর সরকারের ‘জিরো টলারেন্স’ নীতিতে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ইতোমধ্যেই গত বছর হলি আর্টিজান বেকারিতে হামলাকারী জঙ্গিদের বিরুদ্ধে তাঁর সরকার সক্ষমতার প্রমাণ দিয়েছে। তিনি বলেন, হলি আর্টিজানে হামলাকারী জঙ্গিদের অস্ত্র ও গোলাবারুদ সরবরাহকারীদের ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে।

ব্রিটিশ মন্ত্রী বলেন, ঢাকা থেকে যুক্তরাজ্যে পুনরায় কার্গো ফ্লাইট চালুর বিষয় দু’দেশের বিশেষজ্ঞরা একত্রে বসে সুরাহা করবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, বৃটেনে বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাউনাইন এবং বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেক এ সময় উপস্থিত ছিলেন।

Tags: প্রধানমন্ত্রী শেখ হাসিনাবাংলাদেশ
Previous Post

ডাকসু নির্বাচন অনুষ্ঠানে রাষ্ট্রপতির আহ্বানে শতভাগ সমর্থন

Next Post

ছবিতে জাতীয় পাট দিবস ২০১৭

Next Post

ছবিতে জাতীয় পাট দিবস ২০১৭

‘ওদের অভিজ্ঞতার কাছেই হেরেছি আমরা’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT