গত এক সপ্তাহে রাশিয়ার একের পর এক হামলায় কেঁপে উঠেছে রাজধনী কিয়েভসহ ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর। এসব হামলায় প্রথম দিকে ব্যাপক মিসাইল ব্যবহার করা হলেও এখন আক্রমণের ধরণে পরিবর্তন এনেছেন পুতিন। মিসাইল বাদ দিয়ে ব্যবহার করছেন ড্রোন। এসব ড্রোন মিসাইলের মতোই বিধ্বংসী এবং কার্যকরি।








