চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কামাল উল্টিয়ে ড. কামাল হোসেনকে ‘মাকাল’ বললেন মতিয়া চৌধুরী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:18 অপরাহ্ন 14, আগস্ট 2018
in রাজনীতি
A A

গণফোরামের সভাপতি ও বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেনের সমালোচনা করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘পুঁথি গন্ধময় দালাল ও বিদেশী পা- চাটারা রাজনীতিতে টিকতে পারেনি, আগামীতেও টিকতে পারবে না। যুগে যুগে এরা থাকবে। এদের মুখোশ উন্মোচন করতে যুবলীগের তরুণদের আমি আকুল আবেদন জানাই।’

কামাল হোসেনের ক-ম উল্টো করলে ‘মাকাল’ হোসেন হয়ে যায় বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার গুলিস্তান নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ এর ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস’ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. কামাল হোসেনের মেয়ের নাম উল্লেখ না করে কৃষিমন্ত্রী বলেন, শহিদুল আলমের জন্য আপনার কন্যার দরদ উৎলে উঠছে। আপনার কন্যা কে? বার্গম্যানের স্ত্রী। বার্গম্যানকে? শেখ হাসিনা যখন যুদ্ধাপরাধীদের বিচার করতে ছিলেন, তখন তিনি ( বার্গম্যান) টুরিস্ট ভিসায় বাংলাদেশে এসেছিলেন। যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে বিশ্বের বিভিন্ন দেশে বিভ্রান্তিকর তথ্য পৌঁছান, বিচার তো বাধাগ্রস্ত করতে পারেনি। আর লোক পেলো না, একজন ইহুদী, যুদ্ধাপরাধীদের বিচার বানচালের এজেন্ট হলো আপনার ( কামাল হোসেনের) মেয়ের জামাই।

তিনি বলেন: আগস্ট মাস আসলেই বাঙালিদের পিছিয়ে দেয়ার ষড়যন্ত্র করা হয়। আন্দোলনে নামে ষড়যন্ত্রে মেতে উঠে একটি গোষ্ঠী। কামাল হোসেনরা কাপুরুষ, তাদের লেজ অন্যখানে বাঁধা। আজকে উনি হামকে বেটা হয়েছে। রোহিঙ্গারা যখন দেশে আসলো, তখন তাদের মুখ দিয়ে কোনো কথা বের হয়নি। এখন এসপার-উসপার করবেন। এদের ষড়যন্ত্র কখনো টিকেনি, টিকতে পারবে না।

দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট’র সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তৃতা করেন, যুবলীগের সভাপতি মোহাম্মদ ওমর ফারুক, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শেখর, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদসহ অনেকে।

Tags: ড. কামাল হোসেনমতিয়া চৌধুরী
Previous Post

‘ক্ষতিপূরণ পেয়েছি, কিন্তু সন্তানকে কি আর ফিরে পাবো?’

Next Post

জাতীয় শোক দিবস উপলক্ষে জাবি ছাত্রলীগের স্বেচ্ছায় রক্তদান

Next Post

জাতীয় শোক দিবস উপলক্ষে জাবি ছাত্রলীগের স্বেচ্ছায় রক্তদান

সেই কান্না আজও থামেনি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT