চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাবুল বিমানবন্দরে আইএস হামলা হতে পারে, দাবি যুক্তরাষ্ট্রের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:01 অপরাহ্ন 22, আগস্ট 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
কাবুল বিমানবন্দরে একটি সামরিক বিমান ও নিরাপত্তা বাহিনী দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) হামলা করতে পারে- এমনটাই দাবি করেছে যুক্তরাষ্ট্র।

বিবিসি জানায়, শনিবার দূতাবাসের পক্ষ থেকে তাদের নাগরিকদের বিমানবন্দর থেকে দূরে থাকতে বলা হয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে, ফটকের বাইরে নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের যেসব নাগরিক এখনও কাবুলে অবস্থান করছেন, তারা যুক্তরাষ্ট্র সরকারের কোনো প্রতিনিধির কাছ থেকে কোনো নির্দেশনা না পাওয়া পর্যন্ত যেন বিমানবন্দরের দিকে না যান।

যদিও কাবুলে আইএসের সম্ভাব্য হামলার বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি যুক্তরাষ্ট্র। তা ছাড়া আইএস প্রকাশ্যে কাবুলে হামলার কোনো হুমকিও দেয়নি।

সতর্কতায় বলা হয়, মার্কিন সরকারের প্রতিনিধি যাদের কাবুল বিমানবন্দরে আসতে বলবেন, শুধু তাদেরই সেখানে আসা উচিত, অন্যদের নয়।

মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, তারা পরিস্থিতির দিকে নজর রাখছেন। বিকল্প পথ খুঁজছেন।

একের পর এক শহর নিয়ন্ত্রণে নেওয়ার পর ১৫ আগস্ট রাজধানী কাবুল দখল করে আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের ঘোষণা দেয় তালেবান।

তালেবান ক্ষমতায় বসার পর থেকেই কাবুল বিমানবন্দরে ভিড় করছে হাজার হাজার মানুষ। এর মধ্যে অনেক মার্কিন নাগরিকও রয়েছেন।

Tags: আইএসকাবুলতালেবান
Previous Post

প্রশাসন ও জনপ্রতিনিধিদের মুখোমুখি অবস্থান মোটেও কাম্য না

Next Post

ঐক্যডটকমডটবিডির উদ্যোগে ‘ডেজার্ট ফেস্ট ২০২১’ অনুষ্ঠিত

Next Post
বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে আসা অতিথিরা ডেজার্ট ফেস্ট ২০২১ উপভোগ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঐক্যডটকমডটবিডির উদ্যোগে 'ডেজার্ট ফেস্ট ২০২১' অনুষ্ঠিত

ভিকারুননিসায় জমজ শিশুরা ভর্তির সুযোগ পেয়েছে, শিশুদের সুন্দর পোশাক পরা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সেই জমজ শিশুরা ভিকারুননিসায় ভর্তির সুযোগ পেল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT