চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাবুলে ঢুকেছে তালেবান, এ খবর ছড়িয়ে পড়তেই যা হলো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:44 অপরাহ্ন 15, আগস্ট 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
কাবুলে যানজটের কারণে ব্যাপক ট্রাফিক জ্যাম সৃষ্টি. Channel i News - চ্যানেল আই নিউজ

কাবুলে ঢুকে পড়েছে তালেবান সেনা, এই খবর ছড়িয়ে পড়তে না পড়তে সারাশহরে লেগে গেছে বিরাট যানজট। সাধারণ জনগণ তাদের কর্মস্থল থেকে বাড়ি ফেরার তাড়া শুরু করতেই রাস্তায় গাড়ির চাপ বেড়ে যায়। যানজটে থমকে গিয়েছে কাবুল শহর।

সামাজিক মাধ্যমে এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে।

তালেবান সেনারা আসার খবরে কাবুলের প্রায় সব সরকারি ও বেসরকারি অফিস থেকে কর্মীদের ছুটি দিয়ে দেওয়া হয়। সবাইকে বাড়ি ফেরার নির্দেশ দেয় প্রশাসন। তাড়াহুড়ো করে বাড়ি ফিরতে গিয়েই যানজট ছড়ায়।

সামাজিক মাধ্যমের ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে রয়েছে বহু গাড়ি। কোনও গাড়ি এগোতে পারছে না। বেশ কয়েক ঘণ্টা ধরে এই যানজট চলছে বলে জানা গেছে।

Right now#Kabul#Afghanistan pic.twitter.com/XBC3SAXDdR

— Sodo News (@sodoonews) August 15, 2021

কাবুলে প্রবেশ করার পরে তালেবানরা জানায়, রক্তপাত চায় না তারা। যদি কেউ শহর ছেড়ে চলে যেতে চান তা হলে তাকে আটকানো হবে না বলেও জানানো হয়। মেয়েদের সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। ইতিমধ্যেই কাবুল ছেড়ে অনেকে বাইরে যেতে শুরু করেছেন বলে খবর। আমেরিকাসহ বিভিন্ন দেশ তাদের বাসিন্দাদের দেশে ফেরানোর কাজ শুরু করেছে।

দুই দশকের যুদ্ধের পর আবারও আফগানিস্তানের ক্ষমতায় ফিরছে দেশটির সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী তালেবান। তালেবান নেতাদের সঙ্গে ৪৫ মিনিটের বৈঠকের পর পদত্যাগ করতে যাচ্ছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি।

এর আগে আজ চারদিক থেকে তালেবানরা রাজধানী কাবুলে ঢুকে পড়ছে এমন খবর ছড়িয়ে পড়লে প্রেসিডেন্ট আশরাফ ঘানি আমেরিকা ও ন্যাটোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন। এরপরই ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তরে রাজি হয় আফগান সরকার। শুরু হয় অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া।

শহরের রাজপথে উল্লাসে মেতেছে তালিবান যোদ্ধারা। জেল থেকে বন্দিদের মুক্তি দেওয়া হয়েছে। কাবুলের প্রায় সব সরকারি ভবনের মাথায় উড়ছে তালিবানের পতাকা।

Tags: আফগান- তালেবানের কোলাকুলিআফগানিস্তান-তালেবান
Previous Post

সব স্থলবন্দর দিয়ে কাঁচামাল আমদানি করতে চায় বিজিএমইএ

Next Post

১৫ আগস্ট পর্যন্ত হাসপাতালে ৬ হাজারের বেশি ডেঙ্গু রােগী ভর্তি

Next Post
চ্যানেল আই অনলাইন সংবাদ, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

১৫ আগস্ট পর্যন্ত হাসপাতালে ৬ হাজারের বেশি ডেঙ্গু রােগী ভর্তি

রাষ্ট্রপতির দোয়া মাহফিলে অংশগ্রহণকারী মুসল্লিরা বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শোক দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির বিশেষ দোয়া মাহফিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT