চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাপ-আমব্রেলা মাশরুম উৎপাদনে সফল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গবেষক

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
12:28 অপরাহ্ন 27, অক্টোবর 2016
in কৃষি, শিক্ষা
A A

দেশে প্রথমবারের মতো ‘কাপ-আমব্রেলা’ নামে বৃহদাকার ছাতাকৃতির এক বিশেষ সুস্বাদুর মাশরুম ফলাতে সক্ষম হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মোহাম্মদ আনোয়ার হোসেন।

কৃত্রিম উপায়ে মাশরুমটি ফলনে দেশে প্রথমবারের মতো তিনি সফল হন বলে জানা যায়। এর আগে তিন কেজি ষোল গ্রাম ওজনের বৃহৎ মাশরুম উৎপাদনে সফল হন।

উৎপাদিত এই মাশরুমটি তাইওয়াান, চীন, ভিয়েতনাম, ফিলিপাইনে ‘কাপ-আমব্রেলা’ এবং বাংলাদেশের পার্বত্য অঞ্চলের আদিবাসীদের কাছে ‘পেয়ালা-ছাতা’ মাশরুম নামে পরিচিত।

দীর্ঘ তিন বছর ধরে গবেষণার পর আনোয়ার হোসেন তার নিজস্ব ফার্মে অতি সাধারণ নীল পলিথিনে নির্মিত গ্রীন হাউজে এই মাশরুম ফলাতে সক্ষম হন।
মাশরুমটি প্রাইমর্ডিয়া বা কুঁড়ি অবস্থায় লালচে বাদামী, পরে ক্রমশ ক্রিম-সাদা রং ধারণ করে।

মাশরুমের ছাতাটির ব্যাস ১০ থেকে ৩৫ সে.মি.। এর স্টাইপ বা ছাতার দন্ড ৭ থেকে ১০ সে.মি. এবং প্রস্থে ১ থেকে ১.৫ সে.মি.হয়ে থাকে। ছাতা বা পাইলিয়াস প্রথমে চোঙ্গাকার পরে পেয়ালাকৃতির, পরিণত দশায় ছত্রাকার এবং প্রান্ত বরাবর প্রায় সমান্তরাল, কিনারা সামান্য বাঁকানো, মসৃন ত্বকযুক্ত হয়। mashroom-researcher-anwar-hossain-2

ছাতার নিচের গিল প্রথমে দুধ-সাদা এবং পরিণত অবস্থায় হালকা বাদামী বর্ণের সংমিশ্রন ঘটে। স্টাইপ বা ছাতার দন্ডটি লালচে-বাদামী বর্ণের সংমিশ্রণ পরিলক্ষিত হয়।

একটি পরিণত মাশরুম নিশ্চিত আপনাকে বৃষ্টির হাত থেকে রক্ষা করবে। তবে ছাতার কেন্দ্রে কাপ বা পেয়ালার মতো গর্ত আছে। অর্থাৎ যা পেয়ালা তাই ছাতা। এজন্যই বাংলাদেশের পার্বত্য অঞ্চলের আদিবাসীদেও কাছে এটি পেয়ালা-ছাতা মাশরুম নামে পরিচিত।

এই মাশরুমটির উপকারিতা সম্পর্কে গবেষক আনোয়ার হোসেন চ্যানেল আই অনলাইনকে জানান, ‘পেয়ালাকৃতির এই মাশরুমে পর্যাপ্ত আমিষ, চর্বি, আঁশ, শর্করা, ভিটামিন, ফেনল, এন্টি-অক্সিড্যান্ট এবং ফ্লেবনয়েড থাকে। মাশরুমটির অন্যতম বিশেষত্ত্ব হচ্ছে এর মধ্যে থাকা ক্লাইটোসিন নামক এন্টিবায়োটিক।

গত দশ বছর যাবৎ গবেষণা করে তিনি মাশরুমের বিভিন্ন জাতের উন্নত ফলন ঘটাতে সক্ষম হয়েছেন। এ ছাড়াও পাহাড়ি অঞ্চলে প্রাকৃতিকভাবে জন্মানো বিভিন্ন মাশরুম নিয়েও কাজ করছেন এই গবেষক ও মাশরুম উদ্যোক্তা।

Tags: মাশরুম চাষ
Previous Post

শিশু নির্যাতন রোধে হেল্পলাইন ১০৯৮

Next Post

ফ্রান্সের ‘জাঙ্গল’ ক্যাম্পে খোলা আকাশের নিচে কয়েকশ’ শরণার্থী শিশু-কিশোর

Next Post

ফ্রান্সের ‘জাঙ্গল’ ক্যাম্পে খোলা আকাশের নিচে কয়েকশ’ শরণার্থী শিশু-কিশোর

কানাডায় পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনায় গুলশান হামলা ও তাহমিদ প্রসঙ্গ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT