চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার কাপড় ধোয়ার ডিটারজেন্টে মিললো ক্যান্সারের উপাদান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:16 অপরাহ্ন 25, জুলাই 2019
in - সেমি লিড, শিক্ষা
A A

বাজারে বিক্রি হওয়া বিভিন্ন ব্র্যান্ডের ডিটারজেন্টে ‘ফ্লুরোসেন্ট হোয়াইটেনিং এজেন্ট’ নামের ক্ষতিকর পদার্থের অতিমাত্রায় উপস্থিতি পাওয়া গেছে।

ডিটারজেন্টে ব্যবহৃত এই উপাদান এলার্জি, চর্মরোগ, জিনগত পরিবর্তন, কিডনি রোগ ঘটায়। এমনকি এটি অতিবেগুনি রশ্মির সঙ্গে বিক্রিয়া করে ক্যানসার সৃষ্টিকারী উপাদান তৈরিতেও ভূমিকা রাখে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) পরিবেশ বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী মো. নাহিন মোস্তফা নিলয়ের এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অধীনে ও অর্থায়নে নিলয় এই গবেষণা কর্মটি পরিচালনা করেন। গবেষণাটির তত্ত্বাবধায়ক ছিলেন পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. শফি মুহাম্মদ তারেক।

গবেষক মো. নাহিন মোস্তফা নিলয় সাংবাদিকদের জানান, ‘গবেষণার জন্য বাজারে বিক্রি হওয়া ১০টি ডিটারজেন্ট ব্র্যান্ড নিয়ে পরীক্ষা করা হয়েছে। জনপ্রিয় ও বহুল ব্যবহৃত ব্র্যান্ডসহ অধিকাংশ ডিটারজেন্টেই ফ্লুরোসেন্ট হোয়াইটেনিং এজেন্টের পরিমাণ এবং প্রবলতা আদর্শিক পরিমাণের চেয়ে বেশি পাওয়া গেছে।’

গবেষণার পলিসি অনুযায়ী তিনি এখনও ব্র্যান্ডগুলোর নাম প্রকাশ করতে চান না বলেও উল্লেখ করেন।তবে তিনি জানান, সরকারের কোনও সংস্থা চাইলে তিনি তার গবেষণার তথ্য-উপাত্তগুলো দিয়ে সহায়তা করবেন।

ডিটারজেন্টে ‘ফ্লুরোসেন্ট হোয়াইটেনিং এজেন্ট’ এর প্রবলতা স্পেক্ট্রোফটোমিটার ও থ্রি-ডি এক্সাইটেশন এমিশন ম্যাট্রিক্সের সাহায্যে নির্ণয় করা হয়েছে বলে জানিয়েছেন গবেষক নিলয়।

তিনি আরও জানান, ‘অধিকাংশ ডিটারজেন্ট ফ্লুরোসেন্ট হোয়াইটেনিং এজেন্ট হিসেবে টিনোপোল নামের রাসায়নিক পদার্থ ব্যবহার করে। এটা কাপড়কে সাদা ও উজ্জ্বল করতে সহায়তা করে। বাসাবাড়ি ও শিল্পকারখানায় কাপড় ধোয়ার টিনোপোল যুক্ত পানি পরবর্তীতে নদীনালা ও জলাশয়ের পানিতে মিশে যায়। পদ্মা নদী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জলাশয়ের পানিতে ফ্লুরোসেন্ট হোয়াইটেনিং এজেন্টের অস্তিত্ব পাওয়া গেছে।’

তরুণ এই গবেষক বলেন, ‘এই রাসায়নিক পদার্থ এতটাই ক্ষতিকর যে চূড়ান্ত পানি শোধনাগারেও তা সম্পূর্ণরূপে দূর করা যায় না। চূড়ান্ত পর্যায়ে পানি শোধনের জন্য ব্যবহৃত রাসায়নিক পদার্থের সঙ্গেও এটি বিক্রিয়া করে ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ তৈরি করে ফেলে।’

গবেষণার তত্ত্বাবধায়ক পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শফি মুহাম্মদ তারেক বলেন, ‘আমাদের দেশে কাপড় ধোয়া ও পরিষ্কারের ক্ষেত্রে ডিটারজেন্টের বহুল ব্যবহার প্রচলিত। কিন্তু ডিটারজেন্ট ব্যবহারের ফলে মানবদেহ যে ক্ষতির শিকার হচ্ছে তা কেউ হয়তো ভেবে দেখেনি। সে বিষয়ে মানুষের সচেতনতার জন্য গবেষণাটির প্রাথমিক ফল খুবই গুরুত্বপূর্ণ। গত মাসে ইউজিসিতে গবেষণা প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।’

Tags: ইউজিসিকিডনি রোগচর্মরোগ
Previous Post

অস্ট্রেলিয়ায় কুমার বিশ্বজিৎ: মুগ্ধ বাঙালি শ্রোতা-দর্শক

Next Post

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন

Next Post

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন

২০৩৪ সালে বাজেট হবে এক ট্রিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT