চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাপাসিয়ায় ৮ ফুট গভীরে দেবে গেলো সড়ক, যোগাযোগ বিচ্ছিন্ন

ফজলুল হক মোড়ল by ফজলুল হক মোড়ল
11:51 পূর্বাহ্ন 11, ডিসেম্বর 2020
in - সেমি লিড, গাজীপুর, জনপদ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কাপাসিয়া-শ্রীপুর সড়কের নারায়নপুর বাজার ও শীতলক্ষ্যা নদী সংলগ্ন প্রায় আধা কিলোমিটার রাস্তা দেবে গেছে। শুক্রবার ভোরে ভূমি ধসের কারণে এ সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমানত হোসেন খান ও উপজেলা নির্বাহী অফিসার মোসা. ইসমত আরা এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা এবং অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষক সাধন চন্দ্র দাস জানান: এ পর্যন্ত চারবার এই স্থানে ভূমি ধসের ঘটনা ঘটেছে। প্রথম বার ১৯৬৪ সালে ফেব্রুয়ারী মাসে, দ্বিতীয় বার ২০০৩ সালের ফেব্রুয়ারীতে, ৩য় বার ২০১৮ সালের ফেব্রুয়ারীতে এবং সর্বশেষ শুক্রবার ভোর রাতে একই এলাকায় ভূমি ধসের ঘটনা ঘটে।

ভূমি ধসের ঘটনায় রাস্তার আশপাশের ১০ পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। ২০১৮ সালে গাজীপুরের সওজের কর্মকর্তারা ওই রাস্তায় পর্যবেক্ষণকাজ চলছে মর্মে একটি সাইন বোর্ড ঝুলিয়ে দেয়। সড়ক ও জনপথের কর্মকর্তারা একাধিকবার পরিদর্শন করে গেলেও কাজের কাজ কিছুই হচ্ছে না বলে স্থানীয়রা অভিযোগ করেন।

স্থানীয় প্রভাবশালীরা শীতলক্ষ্যা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার কারণে এ ভূমি ধসের ঘটনা ঘটে থাকতে পারে বলেও এলাকাবাসীর ধারণা।

কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো আমানত হোসেন খান জানান: শীতকালে পাশের শীতলক্ষ্য নদীর পানি নেমে গেলেই এ ঘটনাটি ঘটে থাকে। তবে কোনবারই ভরা নদীতে এ ঘটনা ঘটেনি।

গাজীপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুদ্দিন জানান: গত বছরের ডিসেম্বরে ওই রাস্তার নির্মাণ কাজ শেষ হলে ৬ মাস আমরা পর্যবেক্ষণে রাখি। পড়ে সব ঠিকঠাকমতোই ছিল। যানবাহন স্বাভাবিকভাবেই চলছিল। তবে বারবার একই এলাকায় কেন এ ধসের ঘটনাটি ঘটছে বুঝতে পারছি না। ওই ছবি বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে। তারা এসেও ঘটনাস্থল পরিদর্শন করে মতামত দেবেন। তারপর বাকি ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, প্রায় ৪০ ফুট দৈর্ঘ্যে ৮ ফুটের মতো গভীর হয়ে ওই রাস্তাটি দেবে গেছে।

Tags: কাপাসিয়াযোগাযোগসড়ক
Previous Post

তিন ধাপ এগিয়ে দুই ধাপ পেছানো

Next Post

বিএনপির পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননা: কাদের

Next Post
ফাইল ছবি

বিএনপির পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননা: কাদের

কানাডা

কানাডার অর্থনীতিবিদ-ব্যবসায়ীরা অর্থনীতি নিয়ে আশাবাদী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT