চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কান: সিনেমা কেনা বেচার বিরাট হাট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:37 অপরাহ্ন 16, মে 2019
in বিনোদন
A A

মঙ্গলবার পর্দা উঠেছে কান চলচ্চিত্র উৎসবের ৭২তম আসরের। চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি জমকালো এই উৎসবে প্রতিবছরই বসে তারার মেলা। তারকাদের মাঝে চলে ফ্যাশনের প্রতিযোগিতা। উপস্থিত থাকেন পৃথিবীর সেরা নির্মাতা, প্রযোজক ও সমালোচকরা।

অন্যদিকে এই উৎসবকে ঘিরে বসে সিনেমা কেনা-বেচার বিশাল হাট! বিভিন্ন দেশের নির্মিত সিনেমা কিংবা নির্মিতব্য সিনেমার প্রজেক্টের পসরা নিয়ে বসে প্রযোজক। আন্তর্জাতিক পরিবেশনা প্রতিষ্ঠানগুলোর চোখ থাকে মার্কেট বুঝে ভালো ছবিটি লুফে দেয়ার দিকে। এবছরও জমে উঠেছে কানের ফিল্ম মার্কেট। বেশকিছু সিনেমার পসরা সাজিয়ে বসছে বিক্রয় প্রতিনিধিরা। এরমধ্যে আছে চড়ামূল্যের অন্তত এক ডজনের বেশী ছবি:

ডাউন আন্ডার কভার
পরিচালক: এখনও চুড়ান্ত হয়নি
অভিনয়শিল্পী: ক্রিস হেমসওয়ার্থ, টিফানি হ্যাদ্দিস
গল্প: দুজন গোয়েন্দার গল্পের কমেডি সিনেমা এটি। অস্ট্রেলিয়ার একজন স্ট্রিপার এবং তার জুয়ারি দলের সম্পৃক্ত থাকা একটি ঘটনার রহস্য উন্মোচন করার চেষ্টা করেন তারা।
অ্যাজেন্ট: সিএএ, ফিল্মন্যাশন

চেরি
পরিচালক: রুশো ব্রাদার্স
অভিনয়শিল্পী: টম হল্যান্ড
গল্প: পিটিএসডিতে আক্রান্ত একজন ঝানু ব্যাংক ডাকাতের গল্প নিয়ে তৈরি হয়েছে এই ছবি।
অ্যাজেন্ট: এনডিয়েভর কনটেন্ট

কালার আউট অব স্পেস
পরিচালক: রিচার্ড স্ট্যানলি
অভিনয়শিল্পী: নিকোলাস কেজ
গল্প: ১৯২৭ সালের ‘নভেলা’ অবলম্বনে তৈরি এই সিনেমায় এলিয়েন আক্রমণ এর ঘটনা দেখানো হয়েছে।
অ্যাজেন্ট: এক্সওয়াইজেড ফিল্মস

দ্য পাওয়ার অব দ্য ডগ
পরিচালক: জেন ক্যাম্পিওন
অভিনয়শিল্পী: বেনেডিক্ট কুম্বারব্যাচ, এলিসাবেথ মস
গল্প: থমাস স্যাভেজের লেখা ১৯৬৭ এর উপন্যাস অবলম্বনে তৈরি এই ছবিটি পারিবারিক কাহিনী নিয়ে তৈরি হয়েছে।
অ্যাজেন্ট: সি-স’স ক্রস সিটি ফিল্মস

ক্লিফহ্যাংগার
পরিচালক: অ্যানা লিলি আমিরপউর
অভিনয়শিল্পী: এখনও চুড়ান্ত হয়নি
গল্প: ১৯৯৩ সালের সিলভেস্টার স্টেলন এর সিনেমা ‘অ্যা গার্ল ওয়াকস হোম এলোন অ্যাট নাইট’ সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত নারী প্রধান অ্যাকশন ছবি এটি।
বিক্রয় প্রতিনিধি: সিএএ এবং রকেট সাইন্স

অপারেশন মিন্সমিট
পরিচালক: জন ম্যাডেন
অভিনয়শিল্পী: কলিন ফির্থ
গল্প: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ঘটনা নিয়ে তৈরি করা হয়েছে ছবির গল্প।
অ্যাজেন্ট: সিএএ, ফিল্ম ন্যাশন এন্টারটেইনমেন্ট

মিসান্থরোপ
পরিচালক: দামিয়ান সিফ্রন
অভিনয়ে: শাইলিন উডলি
গল্প: একজন ভয়ংকর সিরিয়াল কিলারের পেছনে হন্যে হয়ে ছুটতে থাকা গোয়েন্দার গল্প নিয়ে তৈরি হয়েছে ছবির কাহিনী।
অ্যাজেন্ট: ফিল্ম ন্যাশন

ফ্রেঞ্চ এক্সিট
পরিচালক: আজাজেল জ্যাকবস
অভিনয়শিল্পী: মাইকেল ফেইফার, লুকাস হেজেস এবং ট্রেসি লেটস
গল্প: সমাজের এক বিশিষ্ট ব্যক্তি তার সন্তানের সঙ্গে প্যারিসে থাকার জন্য সব বিলাসিতা ত্যাগ করে। সেই গল্প নিয়ে তৈরী হয়েছে ছবির কাহিনী।
অ্যাজেন্ট: সিএএ, রকেট সাইন্স

‘হ্যারি হাফট’
পরিচালক: ব্যারি লেভিনসন
অভিনয়শিল্পী: ফস্টার প্রমাণ করেন যে তিনি যে কোনো বাদ্যযন্ত্র বাজাতে পারেন। এমন গল্পে তৈরি হয়েছে সিনেমা।
অ্যাজেন্ট: এনডিয়েভর কনটেন্ট

ম্যাথিয়াস অ্যান্ড ম্যাক্সাইম
পরিচালক: জ্যাভিয়ার দোলান
অভিনয়শিল্পী: গ্যাব্রিয়েল দি’আলমেইদা ফ্রেইতাস, জ্যাভিয়ার দোলান, অ্যানি দোরভাল
গল্প: কানাডিয়ান নির্মাতা জ্যাভিয়ার দোলানের এই ইন-কম্পিটিশন ড্রামাটি কয়েক বন্ধুর বয়স কুড়ি পার হওয়ার পরের ঘটনা নিয়ে তৈরি।
অ্যাজেন্ট: সেভিল ইন্টারন্যাশনাল

মুনফল
পরিচালক: রোল্যান্ড এমেরিচ
অভিনয়শিল্পী: এখনও চূড়ান্ত হয়নি
গল্প: একটি গ্রহাণুর কারণে চাঁদ আটকে যায় কক্ষপথে। পৃথিবীর সঙ্গে সংঘর্ষ এড়ানোর জন্য মহাকাশচারীদের একটি দলকে চাঁদে পাঠানো হয়।
অ্যাজেন্ট: সিএএ, এজিসি স্টুডিওস

দ্য ফাদার
পরিচালক: ফ্লোরিয়ান জিলার
অভিনয়শিল্পী: অলিভিয়া কোলম্যান, অ্যান্থনি হপকিংস
গল্প: বার্ধক্যে পৌঁছে একজন ব্যক্তি তার মেয়ের কাছ থেকে সবধরনের সাহায্য নেয়া বন্ধ করে দেয়। নিজের কাছের মানুষদের সন্দেহ করা শুরু করে। এমনকি নিজের মনকেও বিশ্বাস করতে পারে না।
অ্যাজেন্ট: এমব্যাংকমেন্ট ফিল্মস, ইউটিএ এবং সিএএ

আনহিঞ্জড
পরিচালক: ডেরিক বর্টে
অভিনয়শিল্পী: রাসেল ক্রো
গল্প: থ্রিলার গল্প নিয়ে তৈরি হয়েছে ছবিটি।
অ্যাজেন্ট: সোলসটাইস স্টুডিওস

Tags: কানকান চলচ্চিত্র উৎসবকান চলচ্চিত্র উৎসব ২০১৯ক্রিস হেমসওয়ার্থচেরিদ্য পাওয়ার অব দ্য ডগরাসেল ক্রোরুশোলিড বিনোদন
Previous Post

এ বছর ফিতরা সর্বোচ্চ ১৯’শ ৮০ টাকা সর্বনিম্ন ৭০

Next Post

বিদ্যাসাগরের নতুন ভাস্কর্য বানাবেন মোদি

Next Post
মোদি-বিদ্যাসাগর-ভাস্কর্য-পশ্চিমবঙ্গ

বিদ্যাসাগরের নতুন ভাস্কর্য বানাবেন মোদি

আগুয়েরো-ইকার্দিকে ফিরিয়ে কোপার প্রাথমিক দল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT