চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কান উৎসবের প্রিমিয়ারে ইমপ্রেসের ছবি ‘অজ্ঞাতনামা’

কাজী ইমদাদ by কাজী ইমদাদ
7:43 অপরাহ্ন 24, এপ্রিল 2016
in বিনোদন
A A

কান চলচ্চিত্র উৎসবে ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘অজ্ঞাতনামা’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশীদের জীবনের একটি অধ্যায়কে চলচ্চিত্রটিতে তুলে ধরেছেন পরিচালক তৌকির আহমেদ।

ভাগ্যের সন্ধানে বাংলাদেশ থেকে অনেকেই ছুটে যান মধ্যপ্রাচ্যে। প্রবাস জীবনে যাওয়ার পথে সংগ্রামের কথা ছাড়াও তাদের জীবনের সুখ-দুঃখ, আনন্দ বেদনার চিত্রই ‘অজ্ঞাতনামা’।

৬৯তম কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা ‘মার্কসে দু ফিল্মে’ বাংলাদেশের প্রথম ছবি হিসেবে ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘অজ্ঞাতনামা’র প্রিমিয়ার হতে যাচ্ছে। ছবিটি পরিচালনা করেছেন তৌকির আহমেদ।

কান ফিল্ম ফেস্টিভ্যালের প্রধান ভবন প্যালেস দু ফেস্টিভ্যাল এর প্যালেস- আই তে ১৭ মে সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে ‘অজ্ঞাতনামা’। উৎসবে আমন্ত্রিত প্রযোজক, পরিচালক, অভিনয় শিল্পী এবং সাংবাদিকরা প্রিমিয়ার শোটি দেখতে পাবেন।

ওয়ারনার ব্রাদার্স, এরস, এম কে টুসহ বিশ্বের খ্যাতিনামা ফিল্ম ডিসট্রিবিউটর কোম্পানিগুলো কান চলচ্চিত্র উৎসবে ছবিটি দেখার আগ্রহ জানিয়েছে।

উৎসবে যোগ দেবেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও পরিচালক তৌকির আহমেদসহ বিশিষ্টজনরা।

অজ্ঞাতনামা ছবির পরিচালক তৌকির আহমেদ বলেন, আমার চারটি ছবির সঙ্গেই ইমপ্রেস টেলিফিল্ম জড়িত। সেই জয়যাত্রা, দারুচিনি দ্বীপ, রূপকথার গল্প এবং এবার ‘অজ্ঞাতনামা’। মধ্যপ্রাচ্যে প্রবাসী জনগোষ্ঠী যারা আমাদের রেমিটেন্স এনে দেন, তাদের জীবন ভীষণ ভাবে অরক্ষিত থাকে প্রায় দেখা যায় তারা প্রবাসে গিয়ে বিভিন্ন বিড়ম্বনার শিকার হন।

তাদের জীবনকে যদি আমরা আরেকটু সংরক্ষিত করতে পারতাম সঙ্গে সঙ্গে তাদের কর্মক্ষেত্রটি স্বাভাবিক এবং নিরাপত্তা দিতে পারতাম তাহলে হয়তো তাদের জন্য অনেক ভালো হতো এমন গল্প থেকেই আসলে নির্মিত হয়েছে এ ছবিটি।

জনপ্রিয় এ পরিচালক আরো বলেন, সব ছবির আলাদা দর্শক থাকেন। তাদের নিজস্ব চাওয়া-পাওয়া থাকে ছবির কাছে। কিন্তু যারা জীবনকে দেখতে চান, জীবনের উদযাপন দেখতে চান, মানুষের সমস্যা এবং বেদনার অধ্যায়টিও স্পর্শ করতে চান তাদের ‘অজ্ঞাতনামা’ ছবিটি ভালো লাগবে।

‘অজ্ঞাতনামা’য় অভিনয় করেছেন মোশাররফ করিম, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, নিপুণ, শতাব্দী ওয়াদুদ, আবুল হায়াতসহ অন্যরা।

এরইমধ্যে ইতালির গলফ অব নেপলস এর প্রতিযোগিতা বিভাগে ‘অজ্ঞাতনামা’ মনোনীত হয়েছেন। ওয়ার্ল্ড প্রিমিয়ার শেষে বাংলাদেশে মুক্তি পাবে এ সিনেমাটি।

Tags: অজ্ঞাতনামাইমপ্রেস টেলিফিল্মসিনেমা
Previous Post

মুক্তিযুদ্ধে বিজয়ের স্মৃতি পাকিস্তানিদের হাতে তুলে দেন জিয়া

Next Post

সংসদ অধিবেশন চলবে ৫ মে পর্যন্ত

Next Post

সংসদ অধিবেশন চলবে ৫ মে পর্যন্ত

শামসুন্নাহার হলের সাবেক ভিপি বাঁধন আর নেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT