চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কান্নাভেজা বিদায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:27 পূর্বাহ্ন 06, জানুয়ারি 2019
in ফুটবল, স্পোর্টস
A A

কানাঘুষো শোনা যাচ্ছিল কিছুদিন ধরেই। সম্প্রতি নিশ্চিত হয় সেস ফ্যাব্রিগাসের চেলসি ছেড়ে ফ্রান্সে পাড়ি দেয়ার বিষয়টি। নতুন বছরের ট্রান্সফার উইন্ডোতে ব্লুজ জার্সি ছেড়ে ফরাসি ক্লাব মোনাকোতে চুক্তিবদ্ধ হয়েছেন এই স্প্যানিশ মিডফিল্ডার। তার আগে শনিবার চেলসির জার্সি গায়ে খেলে ফেললেন শেষ ম্যাচটি। সেইসঙ্গে ইংলিশ ফুটবলের সঙ্গে ছেদ হল তার ১২ বছরের সম্পর্ক।

স্বভাবতই নটিংহ্যাম ফরেস্টের বিরুদ্ধে মাঠ ছাড়ার সময় চোখের জল ধরে রাখতে পারলেন না আপাত নিরীহ স্বভাবের এই ফুটবলার। আর বিদায়বেলায় স্ট্যামফোর্ড ব্রিজের গ্যালারি মুখরিত হল ‘ফ্যাব্রিগাস’ ধ্বনিতে। প্রিয় সতীর্থ ক্লাব ছাড়ার ঘটনায় আবেগঘন ডেভিড লুইস জানান, ‘ক্লাব তাকে ভীষণ মিস করবে।’

২০১৪ সালে শৈশবের ক্লাব বার্সেলোনা থেকে ৩৩ মিলিয়ন ইউরোয় লন্ডনের এই ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হন বছর একত্রিশের এই ফুটবলার। এরপর ব্লুজ জার্সিতে দু’টি প্রিমিয়ার লিগ খেতাব সহ চারটি মেজর ট্রফি জিতেছেন। মাঝের তিনবছর কাতালান ক্লাবের হয়ে খেললেও ক্যারিয়ারের শুরু থেকেই ইংল্যান্ড ফুটবলের সঙ্গে তার ছিল নাড়ির টান। তাই সতীর্থের বিদায়বেলায় সতীর্থ হ্যাজার্ড জানান, ‘চেলসিতে নিজেকে উজাড় করে দিয়েছে সেস।’

তবে বিদায়ী ম্যাচটা সুখের হল না দেশের হয়ে বিশ্বজয়ী এই ফুটবলারের জন্য। রূপকথার মতই হতে পারত চেলসিতে স্প্যানিশ এই ফুটবলারের অন্তিম ম্যাচ। কিন্তু পেনাল্টি হাতছাড়া করে সেই সুযোগ নিজেই নষ্ট করেন তিনি। যদিও তাতে ঘরের মাঠে আটকায়নি চেলসির জয়। তার স্বদেশি আলভেরো মোরাতার জোড়া গোলে নটিংহ্যাম ফরেস্টকে হারিয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে ওঠা নিশ্চিত করে মৌরিজিও সারির শিষ্যরা।

তবে সেই জয় ছাপিয়ে বরং ম্যাচ শেষে ফ্যাব্রিগাসের বিদায়েই এদিন বেশি ভারাক্রান্ত ছিল ব্লুজদের গ্যালারি। তা বিদায় প্রসঙ্গে এক সংবাদমাধ্যমকে ডিফেন্ডার ডেভিড লুইস বলেন, ‘ইংল্যান্ডের মাটিতে বহুবছর ধরে খেলা অন্যতম সেরা ফুটবলার সেস। শুধু তার জন্য নয়, প্রত্যেকের কাছেই এটা খুব কঠিন সময়। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় সতীর্থকে নতুন জার্নির জন্য শুভেচ্ছাও জানান ব্রাজিলিয়ান ডিফেন্ডার।

Tags: ইপিএলচেলসিলিড স্পোর্টসসেস ফ্যাব্রিগাস
Previous Post

সৈয়দ আশরাফের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা

Next Post

অ্যামাজানে সবচেয়ে বেশি বিক্রি হয় ‘টাইগার বাম’

Next Post

অ্যামাজানে সবচেয়ে বেশি বিক্রি হয় 'টাইগার বাম'

এক শর্তে রিয়ালে যেতে চান নেইমার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT