চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানে ‘স্ট্যান্ডিং ওভেশন’ পেল বাংলাদেশের ‘মরিয়ম’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:25 অপরাহ্ন 07, জুলাই 2021
in - সেমি লিড, বিনোদন
A A
বাংলাদেশের মরিয়মকে স্ট্যান্ডিং ওভেশন প্রদান করা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের শীর্ষস্থানীয় চলচ্চিত্র উৎসবগুলোতে প্রশংসা পাওয়া ভিনদেশি সিনেমার কথাই এতোদিন লিখতে হয়েছে বাংলাদেশি সংবাদকর্মীদের। কিন্তু এখন পাল্টাচ্ছে পরিস্থিতি।

পৃথিবীর অন্যতম প্রাচীন ও গৌরবময় চলচ্চিত্র উৎসব কানে প্রশংসিত হয়েছে বাংলাদেশের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। তরুণ নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদের পরিচালনায় সিনেমাটি কানে প্রদর্শীত হওয়ার পর ‘স্ট্যান্ডিং ওভেশন’ পেয়েছে।

‘রেহানা মরিয়ম নূর’ দেখতে দর্শক সারি। ছবি: ডয়েচে বেলে

কানের ডবসি থিয়েটারে বুধবার স্থানীয় সময় সকাল ১১টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় ৩টা ১৫ মিনিট) ছবিটির প্রদর্শনী শুরু হয়। প্রায় পৌনে ২ঘন্টা ব্যাপ্তীর এই সিনেমাটির শুরু থেকে শেষ অবধি হল ভর্তি দর্শক দেখেছেন পিনপতন নিরবতায়।

ছবিটি শেষ হওয়ার পর দর্শক দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন এবং হাত তালিতে মুখরিত করেন ডবসি থিয়েটার। এসময় সেখানে উপস্থিত ‘রেহানা মরিয়ম নূর’ এর পুরো টিম আবেগে ভাসেন!

‘রেহানা মরিয়ম নূর’ প্রদর্শনী শেষে হল থেকে বেরিয়ে চ্যানেল আই অনলাইনকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এমনটাই জানান ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা আজমেরী হক।

প্রদর্শনী শুরুর আগে কথা বলছেন সাদ

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাঁধন বলেন, এটা শুধু ‘রেহানা মরিয়ম নূর’ এর সাথে জড়িতদের একার সম্মান নয়, এটা আসলে আমাদের পুরো বাংলাদেশের সম্মান। আমরা দেশটাকে সাথে করে নিয়ে এসেছি। 

বাঁধন বলেন, দীর্ঘ সময় ধরে দর্শক আমাদের স্ট্যান্ডিং ওভেশন দিয়েছে। সেই সাথে সবার হাত তালিতে মুখরিত ছিলো হল রুম। এটা অসাধারণ এক অনুভূতি, বলে বোঝাতে পারবো না।

Tags: কানবাঁধনবাংলাদেশরেহানা মরিয়ম নূরলিড বিনোদনসিনেমা
Previous Post

একদিনে দুই শতাধিক মৃত্যুর রেকর্ড

Next Post

করোনাভাইরাস: শনাক্ত কমলেও মৃত্যু ২০১

Next Post
চ্যানেল আই অনলাইন: স্বাস্থ্য সচেতনতামূলক নারী ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: শনাক্ত কমলেও মৃত্যু ২০১

বালুকাময় সমুদ্র সৈকত ও palm গাছের পেছনে তরুণী. Channel i News - চ্যানেল আই নিউজ

টেকনাফে গৃহবধূর লাশ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT