চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানে ‘মুজিব’ এর ট্রেলার উদ্বোধনে থাকছেন যারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:39 অপরাহ্ন 18, মে 2022
in বিনোদন
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দিচ্ছেন, জনসমাগমের মাঝে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের প্রাচীন ও গৌরবময় চলচ্চিত্র উৎসব বলা হয় কান চলচ্চিত্র উৎসবকে! এবার বসেছে উৎসবটির ৭৫তম আসর। যেখানে ‘মুজিব : একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের ট্রেলার উদ্বোধন হবে।

সে অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার রাতে ফ্রান্সের উদ্দেশে রওনা হয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। এছাড়া ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের তথ্য ও সম্প্রচার এবং যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর, বায়োপিকের পরিচালক শ্যাম বেনেগাল, চিত্রনাট্যকার অতুল তিওয়ারি ও শামা জায়েদি, মুখ্য অভিনয় শিল্পীদের মধ্যে থাকবেন আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা প্রমুখ।

১৭ মে থেকে শুরু হওয়া কান চলচ্চিত্র উৎসবে ‘মার্শে দ্যু ফিল্ম’ নামে বিশ্ব চলচ্চিত্রের ব্যস্ততম বাণিজ্যিক শাখায় বৃহস্পতিবার (১৯ মে) ভারতীয় প্যাভিলিয়নে ট্রেলার উন্মোচন অনুষ্ঠান হবে।

তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে নির্মিত এই বায়োপিক। যে ছবির ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে আরও যোগ দিয়েছেন বায়োপিকের নির্বাহী প্রযোজক ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, বাংলাদেশ অংশের কাস্টিং পরিচালক বাহার উদ্দিন খেলন, বিএফডিসির পরিচালক মো. ঈশান আলী রাজা বাঙালী, উপসচিব মো. সাইফুল ইসলাম, বঙ্গবন্ধুর চরিত্রাভিনেতা আরেফিন শুভ, বঙ্গমাতার চরিত্রাভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও তার শিশুকন্যা ইলাহাম নুসরাত ফারুকী এ সফরে যোগ দিয়েছেন।

চলতি বছরের সেপ্টেম্বরে শ্যাম বেনেগাল নির্মিত ‘মুজিব’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। আরেফিন শুভ ও নুসরাত ইমরোজ তিশার পাশাপাশি শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদসহ প্রায় শতাধিক বাংলাদেশি এতে অভিনয় করেছেন।

Tags: আরিফিন শুভকান চলচ্চিত্র উৎসবট্রেলারতাজউদ্দীননুজহাতনুসরাত ইমরোজ তিশাবায়োপিকমুজিবরিয়াজশ্যাম বেনেগালসিনেমা
Previous Post

শেষদিনে ভালো কিছুর আশায় বাংলাদেশ

Next Post

বাংলাদেশ-নিউজিল্যান্ড-পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজটি হচ্ছে

Next Post
বাংলাদেশ, নিউজিল্যান্ড ও পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-নিউজিল্যান্ড-পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজটি হচ্ছে

বাংলাদেশের মানচিত্রে মণিরামগঞ্জ জেলা হাইলাইট করা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশু ধর্ষণ মামলায় যুবকের ৩ বছর কারাদণ্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT