চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানে কে হাসবে শেষ হাসি?

নুসরাত শারমিন by নুসরাত শারমিন
1:10 অপরাহ্ন 25, মে 2017
in বিনোদন
A A

কান চলচ্চিত্র উৎসবে জল্পনার বিষয় থাকে প্রতিযোগিতা বিভাগে কোন কোন ছবি মনোনয়ন পাচ্ছে তা নিয়ে। উৎসবের শেষের দিকে কৌতূহল বাড়তে থাকে সেরা ছবির জন্য পাম দ্য’র পাচ্ছেন কোন নির্মাতা— তা নিয়ে। এক কথায় বলা যায়, এটি হলো বিশ্বের সেরা নির্মাতাদের লড়াই। ৭০তম কান আসরে ১৯টি ছবি মনোনীত হয়েছে প্রতিযোগিতা বিভাগে। তবে তার মধ্যে বেশ কয়েকজন শক্ত প্রার্থী আছেন যাদের নিয়ে চলছে জল্পনা-কল্পনা।

পাম দ্য’র প্রার্থীদের মধ্যে সোফিয়া কপোলা একজন। সোফিয়ার বাবা ফ্রান্সিস ফোর্ড কপোলা দু’বার পাম দ্য’র জিতেছেন। সোফিয়ার ভাগ্যে এখন পর্যন্ত তা না জুটলেও জয় করেছেন অস্কার। তিনি ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের গোল্ডেন লায়ন জিতেছেন দুই বার। তিনি এবার কানে এসেছেন ‘দ্য বিগায়েল্ড’ ছবি নিয়ে।

ইতিহাস গড়ার সুযোগ আছে মাইকেল হানেকের। তার নির্মিত শেষ দুটি ছবি ‘দ্য হোয়াইট রিবন’ (২০০৯) ও ‘অ্যামোর’ (২০১২) পাম দ্য’র জিতেছে। এবার তিনি কানে এসেছেন ‘হ্যাপি এন্ড’ ছবি নিয়ে। এবার পাম দ্য’র জিতলে তার হ্যাট্রিক হবে।

পাম দ্য’র অন্যতম বড় দাবিদার মনে করা হচ্ছে রুশ নির্মাতা আন্দ্রেই জিভাগিৎ​সেভের ‘লাভলেস’ ছবিটিকে। ফরাসি ছবির জীবন্ত কিংবদন্তি জঁ-লুক গদারের জীবনের একটি অংশ নিয়ে বানানো মিশেল আজানাভিসুসের ‘রিডাউটেবল’ ছবিটি নিয়েও আলোচনা হচ্ছে।

এছাড়াও প্রতিযোগিতা বিভাগে লড়ছে হাঙ্গেরির কর্নেল মুন্দোরুৎসোর জুপিটার’স মুন, সুইডেনের রুবেন অস্টলুন্ডের ‘দ্য স্কয়ার’, ইউক্রেনের সের্গেই লোনজিৎসার ‘আ জেন্টেল ক্রিয়েচার’, স্কটল্যান্ডের লিন রামজের ‘ইউ অয়্যার নেভার রিয়েলি হিয়ার’। যুক্তরাষ্ট্র থেকে আগত দুই ভাই বেনি ও জোশ সাফদির ‘গুড টাইম’ও আছে।

কানে শেষ হাসিটি কে হাসে, সেটা দেখার জন্যই অপেক্ষা করছে চলচ্চিত্রপ্রেমীরা।

Tags: ৭০ তম কান
Previous Post

আবারো আলোচনায় ওসমান পরিবার

Next Post

মেয়েদের মধ্যমণি কলিন ফেরেল!

Next Post

মেয়েদের মধ্যমণি কলিন ফেরেল!

নিকোল কিডম্যান

ঊনপঞ্চাশেও নজরকাড়া নিকোল কিডম্যান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT