চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানে এসে পেলেন অস্কার

তামান্না তামিম by তামান্না তামিম
11:44 পূর্বাহ্ন 19, মে 2017
in বিনোদন
A A
আসগর ফারহাদি

আসগর ফারহাদি

তিন মাস পর কান উৎসব থেকে অস্কারের পুরস্কার গ্রহণ করেছেন আসগর ফরহাদি। অসগর ফরহাদিকে মনে আছে তো? এবার ৮৯তম অস্কারে না গিয়েও আসরের সবচেয়ে বেশি আলোচিত মানুষের তালিকায় ছিলেন ইরানি এই চলচ্চিত্র পরিচালক। তার ‘দ্য সেলসম্যান’ ছবিটি সেরা বিদেশী ভাষার চলচ্চিত্রের অস্কার পেয়েছে।

কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদে এবার অস্কার আসর বয়কট করেন তিনি। তাই অস্কারের ট্রফিটাও হাতে নেওয়া হয়নি। কিন্তু মজার ব্যাপার হলো, অস্কারের সেই সোনালি ট্রফি কান থেকে গ্রহণ করে আসগর বলেন, ‘কান এমন এক জায়গা, সেখানে অনেক সংস্কৃতি এক সাথে এসে মিশেছে।’

আব্বাস কিয়ারোস্তামি যুগের পর আসগর ফরহাদিকে ইরানি চলচ্চিত্রের অন্যতম শক্তিমান পরিচালক মনে করা হয়। তার ‘দ্য সেপারেশন’ ছবিটিও অস্কার জিতেছিল। তার চলচ্চিত্রের ভাষা একেবারে অন্য স্বাদের। রাজধানী তেহরানের দুই মধ্যবিত্ত দম্পতির গল্প নিয়ে তার ‘দ্য সেলসম্যান’ ছবিটি। তাদের নাম এমাদ আর রানা। পেশা শিক্ষকতা হলেও তাদের মন জুড়ে আছে অভিনয়ের নেশা। একটা নতুন অ্যাপার্টমেন্টে আসার পর তাদের সুযোগ হয় আর্থার মিলারের ‘ডেথ অব এ সেলসম্যান’ নাটকে অভিনয়ের। কিন্তু ধীরে ধীরে ভাঁটা পড়তে থাকে তাদের দাম্পত্য সম্পর্কে।

বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে ইরানী চলচ্চিত্রের পোক্ত অবস্থান দাঁড়িয়ে গেছে অনেক আগেই। আসগর ফারহাদি যেন সে ধারাকেই আরও বেগবান করছেন। হিন্দুস্তান টাইমস।

কানে এসে অস্কার গ্রহণ করলেন ইরানি নির্মার্তা আসগর ফরহাদি
Tags: ৭০তম কানআসগর ফরহাদিদ্য সেলসম্যান
Previous Post

ক্ষমতা হস্তান্তরে আদালতের নিষেধাজ্ঞা বহাল

Next Post

হ্যারিকেনে লণ্ডভণ্ড লেস্টার

Next Post

হ্যারিকেনে লণ্ডভণ্ড লেস্টার

নিনা আগদাল আর লিওনার্দো ডিক্যাপ্রিও

আবারও ভেঙেছে ডিক্যাপ্রিওর প্রেম!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT