চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় স্থগিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
10:03 পূর্বাহ্ন 31, মার্চ 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বাংলাদেশে করোনাভ্যাকসিনের জন্য টিকা নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভ্যাকসিন নেওয়ার পর সম্ভাব্য রক্ত জমাট বাঁধার মতো পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কায় ৫৫ বছরের কম বয়সীদের জন্য অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিনের ব্যবহার স্থগিত করেছে কানাডা।

কানাডার ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি অন ইমিউনাইজেশন দেশটির প্রদেশগুলোতে চলমান টিকাদান কার্যক্রমে ৫৫ বছরের কম বয়সীদের অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন না দেওয়ার পরামর্শ দেয়।

সোমবার কুইবেক, ব্রিটিশ কলাম্বিয়া, আলবার্টা, সাস্কাচেওয়ান, ম্যানিটোবা, অন্টারিও এবং নিউফাউন্ডারল্যান্ড ও ল্যাব্রাডর প্রদেশ কর্তৃপক্ষ গতকাল থেকে ৫৫ বছরের কম বয়সীদের এই ভ্যাকসিন দেওয়া স্থগিত করে। তবে কানাডায় অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দেওয়া কারও শরীরে এখনও রক্ত জমাট বাঁধার সমস্যা দেখা যায়নি।

কানাডার সবচেয়ে জনবহুল প্রদেশ অন্টারিওতে আগে থেকেই ৬০ বছর বা তার বেশি বয়সীদের এই ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সেখানকার ৬৩ বছর বয়সী মার্ক মেন্ডেলসন সংবাদমাধ্যমকে বলেন, দুই সপ্তাহ আগে প্রথম ডোজ নিয়েছেন। কিছুদিন পর দ্বিতীয় ডোজ নেবেন তিনি। হৃদযন্ত্রের অস্ত্রোপচার করা হয়েছিল তার।

ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি অন ইমিউনাইজেশনের ভাইস চেয়ার ড. শেল্লে ডিকস বলেন, ৫৫ বছরের কম বয়সীদের বেলায় অ্যাস্ট্রজেনেকার কোভিড-১৯ ভ্যাকসিন দিয়ে উপকার পাওয়ার ক্ষেত্রে একটা পর্যায়ে উল্লেখযোগ্য অনিশ্চয়তা রয়েছে। আগে মনে করা হচ্ছিল দশ লাখে একজনের রক্ত জমাট বাঁধার আশঙ্কা রয়েছে। এখন দেখা যাচ্ছে, লাখে একজনের এমন হওয়ার আশঙ্কা রয়েছে। ইউরোপ থেকে পাওয়া এমন তথ্যের ভিত্তিতে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কানাডায় আবার নতুন করে করোনার প্রকোপ বেড়ে চলেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নতুন করে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ বিধিনিষেধ মেনে চলারও পরামর্শ দিয়েছেন।

গতবছর কানাডায় সর্বপ্রথম করোনাভাইরাস শনাক্ত হয় ব্রিটিশ কলম্বিয়াতে। সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৭৬ হাজার ৫ শত ৯৮ জন, মৃত্যুবরণ করেছেন ২২ হাজার ৯শ’ ২৬ জন এবং সুস্থ হয়েছেন ৯ লাখ ৭ হাজার ২৭৭ জন।

Tags: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসভ্যাকসিন
Previous Post

করোনায় প্রাণহানী ২৮ লাখ ছাড়াল

Next Post

স্বাস্থ্যবিধি না মানাতেই করোনার বিস্তার: প্রধান বিচারপতি

Next Post
প্রধান বিচারপতি বাংলার পোশাক পরিহিত, চোখে চশমা, মুখে শান্ত হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যবিধি না মানাতেই করোনার বিস্তার: প্রধান বিচারপতি

বিনোদন শিল্পীদের ছবি, বিভিন্ন চরিত্রে পারফর্মার. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাকালের অস্কার: যুক্তরাজ্যে বিশেষ ব্যবস্থা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT