চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় শরণার্থীর নাম জাস্টিন ট্রুডো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:27 অপরাহ্ন 07, মে 2017
in আন্তর্জাতিক
A A

কানাডার অধিবাসী এক সিরীয় শরণার্থী দম্পতি কানাডার প্রধানমন্ত্রীর সম্মানে তাদের নবজাতকের নাম রেখেছেন জাস্টিন ট্রুডো।

সিরিয়ার দামেস্ক থেকে এসে মুহাম্মদ এবং আফ্রা বিলান গত বছরের ফেব্রুয়ারিতে নতুন দেশে নতুন করে জীবন শুরু করেন। তখন তাদের সঙ্গে ছিল মেয়ে নায়া এবং ছেলে নায়েল।

আগত শরণার্থীদের অনেককেই সশরীর বিমানবন্দরে হাজির হয়ে অভিনন্দন জানালেও বিলান দম্পতি যেদিন কানাডা পৌঁছান সেদিন ট্রুডো বিমানবন্দরে উপস্থিত ছিলেন না।

তবুও তাদের মনে হয়েছে, যে দেশের সরকার তাদের নতুন করে বাঁচার সুযোগ দিয়েছে, সে দেশের রাষ্ট্রনায়কের তাদের কাছ থেকে ধন্যবাদ প্রাপ্য। তাই নতুন দেশে জন্ম হওয়া শিশুর নাম তারা রেখেছেন জুস্টিন ট্রুডো আদম বিলান।

মায়ের সঙ্গে জাস্টিন ট্রুডো

দামেস্কে মুহাম্মদ চুল-দাঁড়ি কামানোর কাজ করতেন। কিন্তু একটা পর্যায়ে সিরীয় সেনাবাহিনী তাকে ধরে নিয়ে আটকে রাখে। কিছু সময় পর ছাড়া পেলেও মুহাম্মদের পরিবার জানতে পারে তাকে আবারও খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী।

ওই সময়ই কানাডা শরণার্থীদের আশ্রয় দিচ্ছে- খবর পেয়ে কানাডা চলে যায় পরিবারটি। বর্তমানে ক্যালগেরিতে রয়েছেন তারা।

বাবার সঙ্গে জাস্টিন ট্রুডো

এর অল্প কিছুদিন আগেই অবশ্য সৌদি আরবে শিশু নামকরণের এমনই একটা ঘটনা ঘটেছে। সৌদি আরবের আরার শহরের অধিবাসী সালেম আমের সালেম আল আয়াশি আল আনজি তার নবজাতক শিশুকন্যার নাম রাখেন ইভানকা আল আনজি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ের ইভানকা ট্রাম্পের নামে মেয়ের নাম রাখেন এই ব্যক্তি।

সৌদি আরবের ইভানকা

তবে সিরিয়ার বিলান দম্পতির মতো ইভানকাকে সম্মান জানানোর উদ্দেশ্যে নামটি রাখা হয়নি। এ ধরণের নাম সৌদি আরবে গ্রহণযোগ্য হবে না- বন্ধুদের এমন কথায় তাদের চ্যালেঞ্জ করে মেয়ের নাম ইভানকা রাখেন সালেম।

Previous Post

রনির সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত বহাল

Next Post

হবিগঞ্জে ধান কাটা নিয়ে সংঘর্ষে অর্ধশতাধিক আহত

Next Post

হবিগঞ্জে ধান কাটা নিয়ে সংঘর্ষে অর্ধশতাধিক আহত

ক্ষমতায়নের কোন সমস্যায় নারীরা পা বাড়াচ্ছে জঙ্গিবাদের মতো কর্মকাণ্ডে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT