চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় ‘মুসলিম বিদ্বেষ’ থেকেই ট্রাক চালিয়ে হত্যা: পুলিশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:54 অপরাহ্ন 08, জুন 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বাংলাদেশি পরিবার outdoor পার্কে হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় ‘পূর্ব-পরিকল্পিত’ হামলায় পকিস্তানী বংশোদ্ভুত এক মুসলিম পরিবারের চার সদস্যের ওপর ট্রাক চালিয়ে হত্যা করা হয়েছে চারজনকেই। পুলিশ বলছে: ‘মুসলিম বিদ্বেষ’ থেকেই এই হামলা করা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০ বছর বয়সী নাথানিয়েল ভেলটম্যান রোববার ৯ থেকে ৭৪ বছর বয়সী একই পরিবারের পাঁচ সদস্যের ওপর ট্রাক হামলা চালিয়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পর গ্রেপ্তার হওয়া লন্ডন শহরের বাসিন্দা ভেলটম্যানের বিরুদ্ধে চারটি হত্যা মামলা ও একজনকে হত্যার চেষ্টার মামলা করেছে পুলিশ। গতকাল তাকে পুলিশ হেফাজতে রিমান্ডে নেয়া হয়েছে এবং আগামী বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হতে পারে।

নিহতরা হলেন, সৈয়দ আফজাল (৪৬), তার স্ত্রী মাদিহা সালমান (৪৪) এবং তাদের ১৫ বছরের কন্যা ইয়ুনাহ আফজাল। এছাড়াও মারা গিয়েছেন সৈয়দ আফজালের ৭৪ বছর বয়সী মা, যার নাম নিশ্চিত হওয়া যায়নি।

ভাগ্যক্রমে সৈয়দ আফজালের নয় বছরের ছেলে ফায়েজ আফজাল বেঁচে গেছেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের সুপারিনটেনডেন্ট পল ওয়েট বলেছেন, মুসলিম হওয়ার কারণে এসব মানুষের ওপর হামলা করা হয়েছে বলে ধারণা। পুলিশ এতে সম্ভাব্য সন্ত্রাসী হামলার অভিযোগও খতিয়ে দেখছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত হামলাকারীর নাম নাথানিয়াল ভেল্টম্যান। অন্টারিও’র লন্ডন শহরের বাসিন্দা এই তরুণের বয়স ২০ বছর। হামলার পর সেখান থেকে ছয় কিলোমিটার দূরের একটি বিপণিবিতান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

জনপ্রিয় ব্যক্তিরা ট্রাফিক সিগন্যালের পাশে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ
কানাডার অন্টারিও প্রদেশের লন্ডন শহরে হামলার স্থানে শ্রদ্ধা জানান নিহতদের স্বজনেরা

পুলিশ বলছে, অভিযুক্ত নাথানিয়াল ভেল্টম্যানের আগের কোনো ক্রিমিন্যাল রেকর্ড নেই। এছাড়াও তিনি কোনো জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত নন। পূর্ব-পরিকল্পিতভাবে ট্রাক চালিয়ে ওই পরিবারটির সবাইকে হত্যা করতে চেয়েছিল খুনি। কিন্তু ভাগ্যক্রমে একমাত্র সদস্য হিসেবে ৯ বছরের একটি শিশু বেঁচে গেছে।

পুলিশ জানায়, নিহতের পরিবারটি প্রায় ১৪ বছর আগে পাকিস্তান থেকে কানাডায় এসে বসবাস শুরু করেছিল।

২০১৭ সালে কুইবেক শহরের মসজিদে ৬ জনকে হত্যার পর কানাডার মুসলিমদের ওপর এটাই সবচেয়ে ভয়াবহ হামলা।

যা বলছে প্রত্যক্ষদর্শী
প্রত্যক্ষদর্শী পাইগ মার্টিন সাংবাদিকদের বলেন, নাথানিয়াল একটা কালো ট্রাকে ছিল। রোববার কানাডার আবহাওয়া ছিল চমৎকার। এর মাঝেই স্থানীয় সময় সন্ধ্যা ৮টা ৪০ মিনিটের দিকে হাইড পার্ক রোডের এ মুসলিম পরিবারের ওপর ট্রাক উঠিয়ে দেওয়া হয়। ওই ট্রাক একটি লাল আলো ছড়িয়ে দিয়েছিল যাতে দেখতে অসুবিধা হয়। আমি তখন পার্কে হাঁটছিলাম। এরপর বিশৃঙ্খলা শুনে সামনে এসে বীভৎসতা দেখি।

আমি মর্মাহত, আপনাদের পাশে আছি: ট্রুডো
এক টুইট বার্তায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো লিখেছেন, অন্টারিও’র ঘটনায় আমি মর্মাহত। গতকালের ঘৃণ্য ঘটনায় যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন, আমরা আপনাদের পাশে আছি। আমরা পাশে আছি হাসপাতালে থাকা শিশুটিরও।

হামলার ঘটনার তীব্র নিন্দা ও নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অন্টারিও প্রদেশের মুখ্যমন্ত্রী ডগ ফোর্ড টুইটারে লিখেছেন, ঘৃণা ও ‘ইসলাম বিদ্বেষে’র কোনও স্থান নেই অন্টারিওতে।

লন্ডন প্রদেশেরে শহরের মেয়র এড হোল্ডার এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এ ঘটনাকে লন্ডনবাসী ও মুসলমানদের বিরুদ্ধে গণহত্যা বলে উল্লেখ করেন। এর শেকড়ে রয়েছে গভীর বিদ্বেষ।

এ ঘটনায় লন্ডন সিটি হলের বাইরে পতাকা অর্ধনমিত রেখে তিন দিন শোক পালন করা হবে বলেও জানান শহরের মেয়র।

পাকিস্তানে প্রধানমন্ত্রী ইমরান খান এই হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এটি পশ্চিমা দেশগুলিতে ‘ক্রমবর্ধমান মুসলিম বিদ্বেষের’ ইঙ্গিত দিচ্ছে।

টুইটে তিনি বলেন, পশ্চিমারা কেন মুসলিম বিদ্বেষী হচ্ছে তা খতিয়ে দেখা দরকার। পাশাপাশি মুসলিম বিদ্বেষের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদাযয়ের সর্বজনীনভাবে লড়াই করা দরকার।

Previous Post

করোনায় আরও ৪৪ জনের মৃত্যু

Next Post

বাজেটে কী পেল চরবাসী

Next Post
একজন কৃষক ধানক্ষেতের মাটি প্রস্তুত করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাজেটে কী পেল চরবাসী

বাংলাদেশের কাঁচাবাজারে সবজি ও ফলের স্টল, ক্রেতা ও বিক্রেতাদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের খাদ্য ব্যবস্থাপনায় কাঁচাবাজারের ভূমিকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT