চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় বিদেশ ফেরতদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
11:16 পূর্বাহ্ন 21, ফেব্রুয়ারি 2021
in প্রবাস সংবাদ
A A
জনপ্রিয় বিমানবন্দরে যাত্রীরা চেক-ইন ও তথ্য সংগ্রহ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডা সরকার করোনাভাইরাস প্রতিরোধে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে ভ্যাকসিন প্রদানের পাশাপাশি বিদেশ থেকে কানাডায় আসা যাত্রীদের সরকার নির্ধারিত হোটেলে তিন দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছে।

২২ ফেব্রুয়ারি সোমবার থেকে কার্যকর হবে এই নিয়ম।

ফেডারেল সরকার প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে বিমানবন্দর সংলগ্ন এলাকায় কোয়ারেন্টাইনের জন্য নির্দিষ্ট করে ১১টি হোটেলকে অনুমোদন দিয়েছে। কোভিডের তৃতীয় ওয়েভ এবং নতুন ভ্যারিয়েন্ট ঠেকাতে কানাডা সরকার এই কঠোর পদক্ষেপ নিয়েছে।

আগামী সোমবার থেকে কানাডায় আসা যাত্রীদের নিজ খরচে বাধ্যতামূলকভাবে তিন দিন অনুমোদিত এই হোটেলগুলোতে অবস্থান করতে হবে।

প্রসঙ্গত, বর্তমানে টরন্টো, মন্ট্রিয়ল, ভ্যাঙ্কুভার এবং ক্যালগেরি- এই চারটি বিমানবন্দরকে আন্তর্জাতিক ফ্লাইট উঠানামার জন্য নির্ধারিত করা হয়েছে। বিদেশফেরত যাত্রীদের জন্য নির্ধারিত হোটেলগুলোর সবকটিই বিমানবন্দর সংলগ্ন।

বিদেশফেরত যাত্রীদের বাধ্যতামূলকভাবে অবস্থানের জন্য সরকার নির্ধারিত হোটেলগুলো হচ্ছে- টরন্টোয় হোটেল পিয়ারসন এয়ারপোর্ট, ফোর পয়েন্টস শেরাটন, হলি ডে ইন এবং শেরাটন গেটওয়ে, মন্ট্রিয়লে- মন্ট্রিয়ল এয়ারপোর্ট, ক্রাউন প্লাজা মন্ট্রিয়ল এয়ারপোর্ট, হলি ডে ইন এক্সপ্রেস এবং মন্ট্রিয়ল এয়ারপোর্ট ম্যারিয়ট ইন- টার্মিনাল, ক্যালগেরির এক্লেইম হোটেল এবং ম্যারিয়ট ক্যালগেরি এয়ারপোর্ট, ভ্যাঙ্কুভারের ওয়েস্টিন ওয়াল সেন্টার।

কোভিডের নতুন ভ্যারিয়েন্টের বিস্তার ঠেকাতে সরকার এই পদক্ষেপ নিয়েছে বলে সরকারি ঘোষণায় জানানো হয়েছে। জরুরী নয় (নন-এসেন্সিয়াল) এমন কাজে বিদেশে যাওয়া কানাডিয়ানদের দেশে ফেরার পর বিমানবন্দরে বাধ্যতামূলকভাবে কোভিডের পিসিআর টেষ্ট করাতে হবে। ফলাফলের জন্য অপেক্ষার ৭২ ঘণ্টা  তাদের বাধ্যতামূলকভাবে হোটেলে থাকতে হবে। যাদের ফলাফল নেগেটিভ হবে তারা নিজ বাসভবনে গিয়ে চৌদ্দ দিনের কোয়ারেন্টাইন সম্পন্ন করবেন।

প্রসঙ্গত, বিদেশি নাগরিকদের জন্য কানাডায় সফর বর্তমানে নিষিদ্ধ রয়েছে। তবে কানাডার নাগরিক বা স্থায়ী বাসিন্দাদের পরিবারের নিকটতম সদস্যদের এই নিষেধাজ্ঞা থেকে ছাড় দেয়া হয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৪৩ হাজার ৩০১ জন, মৃত্যুবরণ করেছে ২১ হাজার ৬৩০ জন এবং সুস্থ হয়েছে ৭ লাখ ৮৯ হাজার ৮৪১ জন।

Tags: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসকানাডিয়ানকোয়ারেন্টাইন
Previous Post

আবারও পুত্র সন্তানের মা হলেন কারিনা

Next Post

নোয়াখালীতে গুলিবিদ্ধ সাংবাদিক মুজাক্কির মারা গেছেন

Next Post
নোয়াখালীতে গুলিবিদ্ধ সাংবাদিক মুজাক্কিরের ছবি, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালীতে গুলিবিদ্ধ সাংবাদিক মুজাক্কির মারা গেছেন

কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা উড়ছে আকাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার সীমান্ত বন্ধের মেয়াদ বাড়লো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT