চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় বঙ্গবন্ধু চেয়ার ও ঢাকায় বঙ্গবন্ধু-পিয়ারে ট্রুডো কৃষিপ্রযুক্তি কেন্দ্র স্থাপন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:30 অপরাহ্ন 11, মে 2022
in বাংলাদেশ
A A
বাংলাদেশ ও কানাডার প্রতিনিধিদের বৈঠক, মুখোমুখি বসে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে কানাডার সাস্কাচুয়ান বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটিতে (জিআইএফএস) বঙ্গবন্ধু চেয়ার স্থাপন করা হয়েছে। কানাডা ও বাংলাদেশের কৃষি গবেষকদের মধ্যে সহযোগিত বৃদ্ধির জন্য ঢাকায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) চত্বরে জিআইএফএস এর আঞ্চলিক অফিস চালু হয়েছে। এছাড়া গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট চত্বরে বঙ্গবন্ধু-পিয়ারে ট্রুডো কৃষিপ্রযুক্তি কেন্দ্র স্থাপনের কাজ চলছে।

বুধবার কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব কাজের অগ্রগতি দেখতে সম্প্রতি সাস্কাচুয়ান বিশ্ববিদ্যালয়ের চার সদস্যের প্রতিনিধিদল ঢাকা সফর করেন। প্রতিনিধিদলের সদস্য সাস্কাচুয়ান বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটির (জিআইএফএস) পরিচালক স্টিফেন ভিশার, সাস্কাচুয়ান বিশ্ববিদ্যালয়ের ভাইস-প্রেসিডেন্ট (গবেষণা) ড. বালজিৎ সিং, বঙ্গবন্ধু রিসার্চ চেয়ার ড. এন্ড্রু শার্প এবং ঢাকায় নিযুক্ত কানাডার হাই কমিশনার লিলি নিকোলস প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গত ৮ মে রোববার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাস্কাচুয়ান বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার স্থাপন করায় কানাডা সরকারকে ধন্যবাদ জানান ও বঙ্গবন্ধু রিসার্চ চেয়ার হিসাবে নিয়োগ পাওয়ায় ড. এন্ড্রু শার্পকে অভিনন্দন জানান। তিনি বলেন, বঙ্গবন্ধু-পিয়ারে ট্রুডো কৃষিপ্রযুক্তি কেন্দ্রকে আন্তর্জাতিকমানের সেন্টারে উন্নীত করা হবে, যেখানে বিশ্বের অন্যান্য দেশের বিজ্ঞানীরাও গবেষণা করতে পারবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ের আগে থেকেই বাংলাদেশ ও কানাডার মধ্যে সম্পর্কের সূচনা হয়। এ সময় তিনি ১৯৭০ সালের ৭ ডিসেম্বর, সাধারণ নির্বাচনে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশভাবে বিজয়ী হলে- কানাডার তৎকালীন ট্রুডো সরকার কর্তৃক পাকিস্তানের ক্ষমতাসীন সরকারকে নির্বাচিত প্রতিনিধিদের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের যে অনুরোধ জানানো হয়েছিল, সেকথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

তিনি বলেন, কানাডা সরকার আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের প্রতি তাদের সমর্থন অব্যাহত রাখে। স্বাধীনতার পর যে কয়েকটি দেশ বাংলাদেশকে তাৎক্ষণিকভাবে স্বীকৃতি দেয়, কানাডা (১৯৭২ সালের ১৪ ফেব্রুয়ারি) তাদের অন্যতম।

বৈঠককালে স্টিফেন ভিশার বলেন, তারা জিআইএফএস এর ঢাকাস্থ আঞ্চলিক অফিসকে সব ধারণের কারিগরি সহায়তা দেবেন। ড. বালজিত সিং বলেন, পাশাপাশি উচ্চ শিক্ষার জন্য কেউ সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ে গেলে, তারা তাকে সর্বাত্মক সহায়তা প্রদান করবেন। প্রতিনিধি দলটি বাংলাদেশের কাঁঠালের বছরব্যাপী উৎপাদন ও বহুমুখী ব্যবহার নিয়েও কাজ করতে আগ্রহ প্রকাশ করে।

সাক্ষাতকালে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, কৃষি সচিব মো. সায়েদুল ইসলাম এবং বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,সাস্কাচুয়ান কানাডার কৃষি উৎপাদনে শীর্ষ স্থানীয় প্রদেশ এবং সাস্কাচুয়ানকে কানাডার খাদ্য ভান্ডার বলা হয়। সাস্কাচুয়ান বিশ্ববিদ্যালয় কানাডায় কৃষিশিক্ষা ও গবেষণার অন্যতম মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। সেখানে বঙ্গবন্ধু চেয়ার স্থাপন, ঢাকায় তাদের অফিস চালু এবং বঙ্গবন্ধু-পিয়ারে ট্রুডো কৃষিপ্রযুক্তি কেন্দ্র স্থাপনের ফলে কানাডার প্রযুক্তি ও অভিজ্ঞতাকে কাজে লাগানো যাবে। বাংলাদেশ ও কানাডার মধ্যে কৃষিখাতে সহযোগিতা আরও জোরদার হবে। দেশের খাদ্য নিরাপত্তা আরও মজবুত ও টেকসই হবে।

Tags: কৃষি মন্ত্রণালয়প্রধানমন্ত্রী শেখ হাসিনা
Previous Post

পিতার হত্যায় যেভাবে বিচার চেয়েছিলেন শেখ রেহানা

Next Post

বিদেশি গণমাধ্যমে দেশকে সঠিকভাবে তুলে ধরুন: তথ্যমন্ত্রী

Next Post
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদেশি গণমাধ্যমে দেশকে সঠিকভাবে তুলে ধরুন: তথ্যমন্ত্রী

ফুটবল খেলোয়াড় আহত, অ্যাম্বুলেন্স ও জরুরি চিকিৎসা কার্যক্রম. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতাল ছেড়ে বাড়িতে আরাউজো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT