চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্য সচেতনতায় সেমিনার

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
1:35 অপরাহ্ন 28, অক্টোবর 2019
in প্রবাস সংবাদ
A A

কানাডার ক্যালগেরি বাংলাদেশ সেন্টারে ‘বাংলাদেশ মেডিক্যাল সোসাইটি অব আলবার্টা’ (বিএমএসএ) এবং ‘বাংলাদেশ-কানাডা এ্যাসোসিয়েশন অব ক্যালগারী’ (বিসিএওসি)-এর যৌথ উদ্যোগে প্রবাসী বাংলাদেশীদের স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধির জন্য ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ব্যবস্থাপনা এবং আনুষঙ্গিক তথ্য শিরোনামে একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। 

বিসিএওসি জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রশিদ রিপনের বক্তব্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। বক্তব্যে তিনি বাংলাদেশি কমিউনিটির জন্য নিজস্ব ভাষা এবং সাংস্কৃতিক আবহে সময়ে এ ধরণের স্বাস্থ্য,চিকিৎসা বিষয়ক আলোচনা অনুষ্ঠানে মিলিত হবার সুযোগ করে দেয়ায় বিসিএওসির আগ্রহের কথা উল্লেখ করেন।

বিশিষ্ট বাংলাদেশি ফ্যামিলি ফিজিসিয়ান ডা. দিলীপ কুমার নন্দী ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের ধরন, কারণ, প্রতিরোধ, প্রতিকার তথা সার্বিক পর্যালোচনা এবং আনুষঙ্গিক প্রয়োজনীয় তথ্য অত্যন্ত প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করেন।

কমিউনিটির বিভিন্ন বয়সী নারী পুরুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে। প্রশ্নোত্তর পর্বে ডা. নন্দী সহজ ভাষায় বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং আলবার্টায় ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ সম্পর্কিত যে তথ্যগুলো জানা থাকা প্রয়োজন, তা অংশগ্রহণকারীদের অবহিত করেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ড. ইব্রাহিমের সহযোগীতায় ব্লাড সুগার এবং উচ্চ রক্তচাপ পরিমাপের ব্যবস্থা রাখা। দায়িত্বটি পালন করেন ফার্মাসিস্ট নাদিম খান।

অনুষ্ঠানটির সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিএমএসএ জেনারেল সেক্রেটারী ডা. জাকির হোসেন।

সমাপনী পর্বে বক্তব্য রাখেন বিসিএওসির প্রাক্তন সভাপতি আলম খন্দকার। তিনি এধরনের অনুষ্ঠানের প্রয়োজনীয়তা গুরুত্বের সাথে উল্লেখ করেন। সবশেষে বিএমএসএ সভাপতি ডা. ফারুক চৌধুরী বাংলাদেশি কমিউনিটির সাথে আলবার্টার স্বাস্থ্য ব্যবস্থায় কর্মরত বাংলাদেশি ফ্যামিলি ফিজিসিয়ান এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পারস্পরিক যোগাযোগ এবং ঘনিষ্ঠতার উপর গুরুত্ব আরোপ করেন।

একই ভাষা এবং সংস্কৃতির কারণে একে অপরকে বোঝানোর অপেক্ষাকৃত স্বচ্ছন্দতর হওয়ায়, তা কমিউনিটির সার্বিক স্বাস্থ্য রক্ষা ও উন্নয়নের সহায়ক।

এ সময় উপস্থিত ছিলেন ডাক্তার জাকির সিকদার এবং বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি কাজি এহসানসহ প্রবাসী বাঙালিরা।

Tags: কানাডার ক্যালগেরি
Previous Post

ড. ইউনূসকে আত্মসমর্পণ করতে সময় দিলেন হাইকোর্ট

Next Post

মোদিকে নিজ আকাশে জায়গা দিলো না পাকিস্তান

Next Post
আকাশপথ-নরেন্দ্র মোদি-ভারত-পাকিস্তান

মোদিকে নিজ আকাশে জায়গা দিলো না পাকিস্তান

দর্শক টানছে 'মিশন বরিশাল'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT