চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় প্রথম করোনা ভ্যাকসিনের পরীক্ষার অনুমোদন

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
11:36 পূর্বাহ্ন 18, মে 2020
in - সেমি লিড, প্রবাস সংবাদ
A A
করোনাভাইরাস

প্রথমবারের মতো দেশের বিজ্ঞানীদের তৈরি করোনাভাইরাসের সম্ভাব্য একটি ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি দিয়েছে কানাডা। শনিবার দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসে ওই ভ্যাকসিনটির অনুমোদনের ঘোষণা দেন।

কানাডার স্থানীয় গণমাধ্যম সিবিসি জানিয়েছে, কানাডার হ্যালিফ্যাক্সের ডালহৌসি বিশ্ববিদ্যালয়ের কানাডিয়ান সেন্টার ফরল ভ্যাক্সিনোলজিতে এই ভ্যাকসিনের ট্রায়াল হবে। ট্রুডো বলেছেন, গবেষণা এবং উদ্ভাবনে সময়ের দরকার হয়। এটি অবশ্যই সঠিকভাবে করা উচিত। তবে এটি আশাব্যঞ্জক খবর।

ভ্যাকসিনটির ট্রায়াল সফল হলে কানাডার ন্যাশনাল রিসার্চ কাউন্সিল এর উৎপাদনে কাজ করবে। যাতে ভ্যাকসিনটি দেশেই উৎপাদন করে বণ্টন করা যায় সে ব্যবস্থাও নেয়া হবে বলে জানান তিনি।

কানাডিয়ান সেন্টার ফর ভ্যাক্সিনোলজির ৪৫ সদস্যের একটি দল চীনের ক্যানসিনো বায়োলজিকস কোম্পানির সঙ্গে করোনার সম্ভাব্য ভ্যাকসিনটি নিয়ে যৌথভাবে কাজ করছে।

হেলথ কানাডার এক বিবৃতিতে বলা হয়েছে, অত্যন্ত সতর্কতার সঙ্গে ভ্যাকসিনটির সুরক্ষা এবং মানের ব্যাপারে পর্যালোচনা করে ট্রায়ালের অনুমোদন দেয়া হয়েছে।

গবেষকরা বলছেন, এখন সম্ভাব্য এই ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের জন্য অন্তত ৬০০ জন স্বেচ্ছাসেবী দরকার।

কানাডিয়ান সেন্টার ফর ভ্যাক্সিনোলজির পরিচালক ও ডালহৌসি বিশ্ববিদ্যালয়ের শিশু বিশেষজ্ঞ, মাইক্রোবায়োলজি এবং ইমিউনোলজির অধ্যাপক স্কট হ্যালপেরিন বলেন, চীনে ইতোমধ্যে ভ্যাকসিনটির ট্রায়াল সম্পন্ন হয়েছে। এর ভিত্তিতে কানাডায় ভ্যাকসিনটির ট্রায়ালের প্রস্তুতি নেয়া হচ্ছে।

এডি৫-এনকোভ নামের এই ভ্যাকসিনের স্ট্রেইনে অন্য একটি ভাইরাস ব্যবহার করা হয়েছে; যাতে এটি মানবদেহে সংক্রমণ ঘটাতে না পারে। হ্যালপেরিন বলেন, এই অ্যান্টিজেনের বিরুদ্ধে লড়াইয়ে যদি স্বেচ্ছাসেবীদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয় তাহলে আশা করা যায়, কোভিড-১৯ এর বিরুদ্ধে ভ্যাকসিনটি কাজ করবে এবং মানুষকে রক্ষা করবে।

আগামী দুই সপ্তাহের মধ্যে ডালহৌসি বিশ্ববিদ্যালয়ে ভ্যাকসিনটির পরীক্ষামূলক প্রয়োগ শুরু হবে বলে জানান এই অধ্যাপক।

কানাডায় এখন পর্যন্ত প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন ৭৭ হাজার ২ জন এবং মারা গেছেন ৫ হাজার ৭৮২ জন।

তবে কানাডার বিভিন্ন রাজ্যে লকডাউন শিথিল করা হচ্ছে। গ্রীষ্মের গরমের কারণেও বহু লােক বাড়ির বাইরে আসা শুরু করেছে। কানাডার সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চল অন্তারিওতে ১৯ মে থেকে দোকানপাট, গাড়ি ব্যবসা এবং নির্মাণাধীন ভবনের কর্মকাণ্ড পুনরায় শুরু করা যাবে। অঞ্চলটির অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি প্রদানের উদ্দেশ্যে গ্রহণ করা তিনটি ধাপের একটি হলাে এই উদ্যোগ।

কানাডার সরকারি স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, দেশটিতে করােনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার কমে এসেছে। দেশটিতে করােনাভাইরাসে মারা যাওয়া ৬০ শতাংশের বেশি মানুষ ছিলেন কুইবেক অঞ্চলের বাসিন্দা।

Tags: অনুমোদনকরোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসকানাডাপরীক্ষাভ্যাকসিন
Previous Post

ঈদের নামাজ বাড়িতে পড়ার কথা জানালেন সৌদির শীর্ষ আলেমগণ

Next Post

করোনাভাইরাস: আরও এক পুলিশ সদস্যের মৃত্যু

Next Post

করোনাভাইরাস: আরও এক পুলিশ সদস্যের মৃত্যু

লকডাউন শিখিয়েছে কত অল্পতেই আমাদের জীবন চলে: শাবানা আজমি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT