চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:33 পূর্বাহ্ন 16, সেপ্টেম্বর 2016
in বাংলাদেশ
A A

জিএফআর সম্মেলনে যোগ দিতে লন্ডন থেকে কানাডায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি কানাডার মন্ট্রিলের পিয়েরে এলিয়ট ট্রুডো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান কানাডার একজন কেন্দ্রীয় মন্ত্রী ও অটোয়ায় বাংলাদেশের হাইকমিশনার মিজানুর রহমান। এরপর প্রধানমন্ত্রী মন্ট্রিলের হোটেল ওমনি মন্ট রয়েলে পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান হাইকমিশনার ও তার স্ত্রী।

এর আগে প্রায় ২২ ঘণ্টার যাত্রা বিরতির পর কানাডার উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এয়ার কানাডার একটি ফ্লাইটে মন্ট্রিলের উদ্দেশে রওয়ানা হন তিনি।

প্রধানমন্ত্রী ১৫ থেকে ১৬ সেপ্টেম্বর কানাডায় অনুষ্ঠিতব্য ৫ম গ্লোবাল ফান্ড রিপ্লেনিশমেন্ট কনফারেন্সে যোগ দেবেন।

বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২.৪০ টায় এয়ার কানাডার ফ্লাইট এসি-৮৬৫ লন্ডনের হিথ্রো বিমানবন্দর ছেড়ে যায়। ওই সময় যুক্তরাজ্যে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার খন্দকার মোহাম্মদ তালহা এবং প্রবাসী বাংলাদেশীরা প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

কানাডা থেকে ১৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক এর উদ্দেশে রওয়ানা হবেন প্রধানমন্ত্রী। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেয়ার পাশাপাশি শরণার্থী সম্পর্কিত কয়েকটি নীতি নির্ধারণী বৈঠক, কয়েকজন রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক, যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেবেন তিনি।

আগামী ২৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

Tags: প্রধানমন্ত্রী শেখ হাসিনাশেখ হাসিনা
Previous Post

লন্ডন থেকে কানাডার পথে প্রধানমন্ত্রী

Next Post

টাঙ্গাইলে বাস উল্টে নিহত ৫

Next Post

টাঙ্গাইলে বাস উল্টে নিহত ৫

ফাঁকা ঢাকায় মানুষের স্রোত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT