চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডার স্টুডেন্ট ডাইরেক্ট স্ট্রিমে বাংলাদেশকে অন্তর্ভুক্তির প্রস্তাব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:12 অপরাহ্ন 28, নভেম্বর 2020
in প্রবাস সংবাদ
A A
বাংলাদেশের বিভিন্ন প্রতিনিধির ভার্চুয়াল আলোচনা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডা সরকারের স্টুডেন্ট ডাইরেক্ট স্ট্রিমে (এসডিএস) বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা গেলে বিপুল সংখ্যক শিক্ষার্থীর কানাডায় পড়াশোনার সুযোগ তৈরি হবে। এ ব্যাপারে বাংলাদেশের যথাযথ কূটনৈতিক উদ্যোগ নেয়া উচিৎ বলে কানাডায় বসবাসরত বাংলাদেশি বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন।  

কানাডার বাংলা পত্রিকা ‘নতুনদেশ’ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগরের সঞ্চালনায় সামজিক যোগযোগ মাধ্যমে সম্প্রচারিত ‘শওগাত আলী সাগর লাইভ’ এর আলোচনায় তারা এই অভিমত ব্যক্ত করেন।

স্থানীয় সময় শুক্রবার রাতে অনুষ্ঠিত এই লাইভ আলোচনায় কানাডার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থীদের সম্ভাবনা এবং বিভিন্ন সমস্যা তুলে ধরে আলোচনা করেন ব্যারিষ্টার চয়নিকা দত্ত, এডুকেশন কনসাল্টিং এজেন্ট কায়েসুর রহমান এবং রিয়েল্টর আলম মোড়ল।

বক্তারা বলেন, মাত্র ২০ কার্য দিবসে স্টাডি পারমিট সম্পন্ন করার সুযোগ সম্বলিত কানাডা সরকারের বিশেষ উদ্যোগ ‘স্টুডেন্ট ডিরেস্ট স্ট্রিম’ এ ভারত- পাকিস্তান অন্তর্ভূক্ত থাকলেও বাংলাদেশ সেখানে ঠাঁই পায় নি। ২০১৮ সালে চালু হওয়া কানাডা সরকারের বিশেষ এই প্রোগ্রামের আওতায় বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী কানাডায় আসছে। মাত্র ১০ হাজার কানাডীয়ান ডলারের গ্যারান্টিড ইনভেস্টমেন্ট স্কিম কিনেই এই প্রোগ্রামের আওতায় ভিসার আবেদন করা যায়।

আলোচকরা বলেন, কানাডা এখন বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিদেশি শিক্ষার্থী নিচ্ছে। বিদেশি শিক্ষার্থী গ্রহণের হিসেবে কানাডা এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ। এই দেশে তৈরি হওয়া বিপুল সুযোগ কাজে লাগানোর জন্য কূটনৈতিক উদ্যোগ প্রয়োজন বলে তারা মনে করেন।
ব্যারিস্টার চয়নিকা দত্ত ’স্টুডেন্ট ডিরেক্ট স্ট্রিমে’ বাংলাদেশকে অন্তর্ভূক্ত করার লক্ষে কানাডা সরকারের সাথে দেনদরবার করতে বাংলাদেশি কানাডীয়ানদের উদ্যোগে একটি কমিটি গঠনের প্রস্তাব দেন।

তিনি বলেন, কানাডায় বাংলাদেশ দূতাবাস এই ব্যাপারে অগ্রনী ভূমিকা পালন করতে পারে। বাংলাদেশি কানাডীয়ান হিসেবে কানাডা সরকারের সাথে দেনদরবারে আমরা ভূমিকা রাখতে পারি।
কায়েস রহমান বিদেশে পড়তে আগ্রহী শিক্ষার্থীদের জন্য বিশেষ ঋণ সুবিধা প্রবর্তনের প্রস্তাব করে বলেন, কানাডার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক পাঞ্জাবের শিক্ষার্থী আছে। পাঞ্জাবের একটি ব্যাংক সহজ শর্তে তাদের ঋণ দিচ্ছে বলে মেধাবী সাধারন পরিবারের শিক্ষার্থীরাও পশ্চিমের শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করতে পারছে।

রিয়েল্টর আলম মোড়ল বাংলাদেশের শিক্ষার্থীরা অন্য অনেক দেশের চেয়েও স্মার্ট এবং মেধাবী। তাদের ইংরেজীও ভালো। কিন্তু যথাযথ তথ্যের অভাবে তারা বিদেশে পড়াশোনার সুযোগ কাজে লাগাতে পারে না। তিনি বিদেশে পড়তে আগ্রহী শিক্ষার্থীদের পৃষ্ঠপোষকতার জন্য রাষ্ট্রীয় উদ্যোগ দাবি জানান।

আলোচকরা বলেন, কানাডা সরকারের ওয়েবসাইটে ইমিগ্রেশন এবং বিদেশি শিক্ষার্থীদের নানা ধরনের সুযোগসম্বলিত তথ্য আছে। এই তথ্যই সবচেয়ে নির্ভরযোগ্য।

Tags: বাংলাদেশ
Previous Post

৩০০ কোটির বাজেট ছাড়িয়েছে ‘ব্রহ্মাস্ত্র’, গড়তে পারে ইতিহাস

Next Post

বার্সাকে বাঁচাতে বেতন কম নেবেন মেসিরা

Next Post
বার্সেলোনা ফুটবল দল একত্রিত হয়ে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সাকে বাঁচাতে বেতন কম নেবেন মেসিরা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা রোগীদের জন্য প্লাজমা সংগ্রহ করছে দেশের তরুণরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT