চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডার প্রত্যন্ত অঞ্চলের এক শিক্ষিকার বিশ্বজয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:52 অপরাহ্ন 20, মার্চ 2017
in আন্তর্জাতিক, নারী
A A

এবছর বিশ্বের সেরা শিক্ষিক নির্বাচিত হয়েছেন কানাডার উত্তর প্রান্তের এক নারী। ম্যাগি ম্যাকডোনেল নামের এই শিক্ষিকা এক প্রত্যন্ত অঞ্চলের স্কুলে পড়ান। সেরা শিক্ষকের পুরস্কার পাওয়ার পর তিনি দেশটির ইনুইট সম্প্রদায়ের যুবকদের আত্মহত্যার প্রবণতা সম্পর্কে কথা বলেন।

এক মিলিয়ন মার্কিন ডলারের পুরস্কারটি দুবাইয়ের গ্লোবাল এডুকেশন ও স্কিল ফোরাম ঘোষণা করে। যেসব শিক্ষক শিক্ষকতাকে আরো এগিয়ে নেওয়ার চেষ্টা চালায় তাদের জন্যই এই পুরস্কার।

ম্যাকডোনেলের পুরস্কারের খবরে তাকে শুভেচ্ছা জানিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ‘আপনি ভবিষ্যত গড়ছেন। কারণ কানাডার উত্তর মেরুর প্রত্যন্ত এলাকা সাল্লুইটের ইকুশিক স্কুলে পড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। সেখানে যাওয়ার কোনো রাস্তা নেই। একমাত্র আকাশপথেই সেখানে যাওয়া যায়। মাইনাস ২০ ডিগ্রি তাপমাত্রার প্রচন্ড শীতে সেখানে থাকা সব শিক্ষককে আমি ধন্যবাদ জানাই।

দীর্ঘদিন যাবত এই ভিন্নরকম সম্প্রদায়ের যুবকদের স্বাস্থ্য ও জীবন নিয়ে কাজ করছেন ম্যাকডোনেল যারা হতাশায় ভুগছেন।

সেইসব যুবকদের আত্মহত্যার প্রবণতা বিষয়ে তিনি বলেন, এই ধরনের মৃত্যু একজন শিক্ষক হিসেবে তাকে খুব পীড়া দেয়। বিশেষ করে যখন তার কোনো শিক্ষার্থী আত্মহত্যা করেন।

ম্যাকডোনেল চান এই পুরস্কার সেই সমস্যার উপরেই আলো ফেলুক।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে টিভি উপস্থাপক বেয়ার গ্রিলস এবং ইটালিয়ান গায়িকা আন্দ্রে বোসেলি ছিলেন। এক ভিডিও বার্তায় অংশ নেন ব্রিটিশ রাজকুমার প্রিন্স হ্যারি। অনুষ্ঠানে ছিলেন সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতৌম।

আন্তর্জাতিক মহাকাশ সংস্থা থেকে নভোচারী থমাস পেসকুয়েট এক ভিডিও বার্তায় যোগ দেন পুরস্কার প্রদান অনুষ্ঠানে। বলেন, আমিই প্রথম নভোচারী যিনি মহাকাশ থেকে বিশ্বের সব শিক্ষকদের শুভেচ্ছা জানাচ্ছি।

Previous Post

জঙ্গিবাদের ভয়াবহ আগুন নিয়ে খেলবেন না: ফখরুল

Next Post

উপযুক্ত পরিবেশ ও শিক্ষায় বদলে যেতে পারে ডাউন সিনড্রোমে আক্রান্ত শিশুরা

Next Post

উপযুক্ত পরিবেশ ও শিক্ষায় বদলে যেতে পারে ডাউন সিনড্রোমে আক্রান্ত শিশুরা

দিনাজপুরের পীর হত্যার ‘মূল আসামি’ কুড়িগ্রামে গ্রেফতার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT